অশনি : বাংলাদেশে আঘাত হানার শঙ্কা নেই, ঝড়-বৃষ্টি হতে পারে
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা এখন পর্যন্ত দেখা যায়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এর প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে, তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে না বলে জানান তিনি।
১৫:০৮ ৮ মে ২০২২
ইউক্রেনের স্কুলে রাশিয়ার বোমা হামলা, ৬০ জনের মৃত্যুর শঙ্কা
ইউক্রেনের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের বেলোগোরোভকা এলাকায় অবস্থিত এই স্কুলে চালানো হামলায় কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১৪:৪৩ ৮ মে ২০২২
কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, লেখক-গবেষক রসময় মোহান্তকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে কমলগঞ্জ উপজেলার গ্রামসমূহে অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪:২৫ ৮ মে ২০২২
কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে বিউটি আক্তার (২২) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইর পার গ্রামে।
১৩:৫৮ ৮ মে ২০২২
টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার : রেলমন্ত্রী
আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ঘটনায় ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। একইসঙ্গে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলেও জানান তিনি।
১৩:৪৩ ৮ মে ২০২২
তাহিরপুরে অনলাইন লটারিতে কৃষক নির্বাচন
তাহিরপুর উপজেলায় চলতি মৌসুমে খাদ্য গোদামে বোরো ধান সংগ্রহের জন্য অনলাইন লটারির মাধ্যমে মোট ৬৯৯ জন কৃষক নির্বাচিত হয়েছেন।
১৩:২৮ ৮ মে ২০২২
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না- তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।
১২:৫৬ ৮ মে ২০২২
ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অশনি’, এগিয়ে যাচ্ছে উড়িষ্যার দিকে
বঙ্গোপসাগরে অবস্থানরত ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলো থেকে ১ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বুলেটিনে-৪ এ তথ্য জানানো হয়।
১২:৪১ ৮ মে ২০২২
বাস চাপায় পুলিশ সদস্য নিহত
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটেছে৷ রোববার (০৮ মে) ভোর ৪টায় শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ঐ ঘটনা ঘটে। এতে আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহতের ঘটনা ঘটেছে।
১২:২১ ৮ মে ২০২২
কৃষ্ণচূড়ায় সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বসন্ত শেষে প্রকৃতিতে বইছে গ্রীষ্মের গরম হাওয়া। এ গ্রীষ্মে প্রকৃতিকে রাঙিয়েছে পলাশ, শিমুল সহ নানা রঙবেরঙের ফুল। তপ্ত গ্রীষ্মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ডানা মেলেছে রক্তলাল কৃষ্ণচূড়া। এ যেন কৃষ্ণচূড়ার ক্যাম্পাস। প্রতিবছর গ্রীষ্মের শুরুতেই পুরো ক্যাম্পাসে মুগ্ধতা ছড়ায় কৃষ্ণচূড়া ফুল। যেন সূর্যের সবটুকু আলো গ্রহণ করে সহমহিমায় উজ্জ্বল হয়ে নিজেকে মেলে ধরে।
১২:১০ ৮ মে ২০২২
পুরুষদের আকর্ষণ এড়িয়ে পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ তালেবানের
আফগানিস্তানের সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান শনিবার (৭ মে) দেশটির নারীদের প্রকাশ্যে পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই নিয়ে তালেবান কর্তৃপক্ষ হিবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ কাবুল থেকে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, তাদের একটি 'চাদোরি' (মাথা থেকে পায়ের বোরকা) পরা উচিত কারণ এটি ঐতিহ্যগত এবং সম্মানজনক।
২০:৪৬ ৭ মে ২০২২
আবারও বিয়ে করছেন শবনম ফারিয়া
আবারও বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। তার পরিবারিক একটি সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগেই বিয়ে করে ঘর গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। তার নতুন স্বামীর নাম জাহিন রহমান। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
২০:১৩ ৭ মে ২০২২
হাসপাতালে ভর্তি মাশরাফি বিন মর্তুজা, পায়ে ২৭ সেলাই
কাচে পা কেটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার (৭ মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ম্যাশ। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে কেটে যায় তার পা।
১৯:৫২ ৭ মে ২০২২
বিনা টিকেটে ভ্রমণ করা যাত্রীদের সাথে আমার সম্পর্ক নেই: রেলমন্ত্রী
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে তিন যাত্রীকে জরিমানা করা এবং এজন্য টিটিইকে বরখাস্তের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেছেন, ‘বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নয়, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
১৯:৩০ ৭ মে ২০২২
দেশবিরোধীদের সাথে নিয়ে মিথ্যাচারই বিএনপির রাজনীতি : হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার আর গুজব রটানোই বিএনপির রাজনীতি। দেশের অভূতপূর্ব উন্নয়ন তারা চোখে দেখে না।
১৮:৫২ ৭ মে ২০২২
কমলগঞ্জে একরাতে একই বাড়ির সাত গরু চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক রাতে একই বাড়ির সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা।
১৮:৩৪ ৭ মে ২০২২
ইউটিউবে রেকর্ড গড়ল ‘ব্যাচেলরস রমজান’
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র বিশেষ পর্ব ‘ব্যাচেলরস রমজান’। টেলিফিল্ম আকারের এ পর্বটি ৬ মে (শুক্রবার) রাত ৯টায় ইউটিউবে মুক্তি পায়।
১৮:২০ ৭ মে ২০২২
অন্বেষা মৌলভীবাজারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
অন্বেষা, মৌলভীবাজারের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন কৃতি ছাত্র-ছাত্রীদের আজ সম্বর্ধনা প্রদান করা হয়েছে। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে শনিবার (৭ এপ্রিল) সকালে জেলার তিন শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা ও এককালিন বৃত্তি প্রদান করা হয়।
১৭:৩৩ ৭ মে ২০২২
দেশে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় সারা দেশে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।
১৫:৪২ ৭ মে ২০২২
টুইটারের এক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের
৪৪ বিলিয়ন মার্কিন ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নিয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যদিও এখনো মালিকানা বুঝে পাননি তিনি। তবে এর আগেই বেশ কিছু পরিকল্পনার কথা প্রকাশ পেয়েছে ইলন মাস্কের।
১৫:২২ ৭ মে ২০২২
করমজলে ডিম ফুটে বের হলো বিলুপ্তপ্রায় কচ্ছপের ৩৩ বাচ্চা
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থাকা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকারের ৩৩টি বাচ্চা ফুটেছে। শনিবার (৭ মে) সকালে ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়।
১৪:৫৮ ৭ মে ২০২২
ইউক্রেনে আরও ১৫০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এই সহায়তা প্যাকেজটিতে স্বাক্ষর করেন। শনিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
১৪:৩৯ ৭ মে ২০২২
করোনা মোকাবিলায় সারা বিশ্বে পঞ্চম বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। বৃহস্পতিবার (৭ মে) জাপানভিত্তিক নিক্কেই এশিয়ার প্রকাশিত ‘নিক্কেই কোভিড-১৯ রিকভারি সূচকে’ এই তথ্য উঠে এসেছে।
১৪:১৮ ৭ মে ২০২২
ব্রিটেনে কাউন্সিলর হলেন মৌলভীবাজারের ১২ জন
ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে সিলেটের মৌলভীবাজার জেলার ১২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী, আপন দুই বোন।
১৩:৫১ ৭ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   741  
-   742  
-   743  
-   744  
-   745  
-   746  
-   747      
- পরবর্তী >    
- শেষ >>    








































