রোববার বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘আসানি’
রোববার (৮ মে) বিকেল নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুনির্দিষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ধারণা করছে, এটি ঘূর্ণিঝড় আসানিতে রূপ নেওয়ার পর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে।
১৩:১৪ ৭ মে ২০২২
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম এলাকায় বিপরীতমুখী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
১২:৫১ ৭ মে ২০২২
প্রবাসে কেটে গেল এক বছর
২০২১ সালের ৬ মে প্রবাসের মাটিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পা রেখেছিলাম। প্রবাস জীবনের নানান সঞ্চিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেটে গেল ১টি বছর। হিসাব নিকাশ যদি করি তবে লাভের চেয়ে লোকসান বেশি ছাড়া কম না।
১২:২৬ ৭ মে ২০২২
মৌলভীবাজারে `সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রায়` সম্প্রীতি সংলাপ
মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে 'সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রায়' সম্প্রীতি সংলাপ।
১০:৫২ ৭ মে ২০২২
প্রবল পরাক্রমশালী অটোমান শাসকদের পতন হয়েছিল যেভাবে
বিশ্বের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত কয়েকটি সাম্রাজ্যের মধ্যে অটোমান বা উসমানীয় সাম্রাজ্য হচ্ছে সবচেয়ে রহস্যজনক। তুরস্কের একজন গোত্রপতির হাত ধরে বহু বছর ধরে যে বিশাল সাম্রাজ্যের জন্ম হয়েছিল, তার পতন হতে সময় লেগেছিল মাত্র কয়েক বছর।
১০:৪৩ ৭ মে ২০২২
ঈদে পর্যটকদের নিরাপত্তায় মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ তৎপরতা
ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ অভিযান পরিচালনা করছে মৌলভীবাজার জেলা পুলিশ।
১০:১৩ ৭ মে ২০২২
বগুড়ায় বউ আনতে হেলিকপ্টার ভাড়া করলেন ব্যাংক কর্মকর্তা
বিয়ের দুই বছর পর হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে বউ নিয়ে এলেন রহিছুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকার এ ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি হয়। এদিকে হেলিকপ্টারে বউ নিয়ে আসলে রহিছুলের বাড়িতে এলাকার শত শত নারী-পুরুষ ভিড় জমায়।
২০:৫৩ ৬ মে ২০২২
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে
সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার (৬ মে) বিকালে সিলেট জজ কোর্টের পরিদর্শক নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮:৫৬ ৬ মে ২০২২
ফিলিপাইনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আনোয়ার হোসেন (৬৩) নামের এক বাংলাদেশীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি ফিলিপাইনে গার্মেন্টসের ব্যবসা করতেন।
১৮:৫৩ ৬ মে ২০২২
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ রবিবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিকভাবে ঝড়ের গতিপথ উত্তর পশ্চিমে অর্থাৎ ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা বা পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর উপকূলের দিকে রয়েছে। শুক্রবার ভারতের আবহাওয়া অফিসের বরাতে এ খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
১৮:৪৫ ৬ মে ২০২২
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিশু নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হুসাইন আলী (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের উপর ওই দুর্ঘটনা ঘটে।
১৪:২৭ ৬ মে ২০২২
ইউক্রেনে যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে : ওবায়দুল কাদের
ইউক্রেন যুদ্ধে তেলের দামে প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।’
১৪:১৯ ৬ মে ২০২২
স্বেচ্ছাসেবক অর্থ কী?
যারা 'জাফলং পর্যটন উন্নয়ন কমিটি'র হয়ে ১০ টাকা চাঁদা আদায় করছেন, সেই মহান চাঁদাবাজদের কোন বিবেচনায় স্বেচ্ছাসেবক বলা হচ্ছে? সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং-এ আজ পর্যটকদের সাথে যে বর্বর আচরণ করলো উপজেলা প্রশাসনের নিয়োগ দেয়া লাঠিয়াল বাহিনী তা দেখে প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। হাজার হাজার মানুষের সামনে স্বেচ্ছাসেবক নামধারী লাঠিয়াল বাহিনী সিলেটের অতিথিপরায়ণতার ঐতিহ্যগত সংস্কৃতিকে ধুলায় মিশিয়ে দিলো। স্বেচ্ছাসেবকদের গায়ে দেয়া জ্যাকেটে লেখা আছে 'জাফলং পর্যটন উন্নয়ন কমিটি'। এই যদি হয় 'পর্যটন উন্নয়ন' তাহলে কিছুই কাউকে বলার নেই।
১৪:০৩ ৬ মে ২০২২
ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ায় শঙ্কায় বিল গেটস
গত মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে (৪ হাজার ৪০০ কোটি ডলার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার চুক্তি করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। এরপরই তিনি টুইটারের বাণিজ্যিক ও দেশগুলোর সরকারের কাজে ব্যবহৃত টুইটার হ্যান্ডেলগুলোর ওপর মাশুল আরোপের পরিকল্পনার কথা জানান। তবে ইলন মাস্কের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মাইক্রোসফটের যৌথ প্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, টুইটারকে একটি ‘বাজে’ প্ল্যাটফর্মে পরিণত করবেন মাস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
১৩:৪৮ ৬ মে ২০২২
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শ্রীপুরের এক নারী উদ্যোক্তা ও সমাজকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বৃহস্পতিবার (৫ মে) শ্রীপুর থানায় লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করেছেন। শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩:০৯ ৬ মে ২০২২
বাবার ইচ্ছা পূরণে ঈদগাহের জন্য চার বিঘা জমি দিলেন দুই হিন্দু বোন
ব্রজনন্দন প্রসাদ রাস্তোগী নামের এক হিন্দু লোকের ইচ্ছা ছিল মুসলমানদের ঈদের নামাজ পরার জন্য জমি দান করবেন। কিন্তু সেই ইচ্ছা পূরণ করার আগেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। অবশেষে সেই ইচ্ছা পূরণ করেছেন তার দুই কন্যা।
১৩:০০ ৬ মে ২০২২
গাছে গাছে ‘পাখির জন্য ভালোবাসার নীড়’
পাখিদের আবাস অনেকটা সংকটাপন্ন। আছে পাখির খাদ্য সংকট। নিরাপদ আবাসের অভাবে পাখির প্রজনন বাঁধাগ্রস্ত হচ্ছে। যে কারণে হারিয়ে যাচ্ছে আমাদের চেনাজানা অতিপরিচিত অনেক পাখি।
০২:১৬ ৬ মে ২০২২
অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, দায়িত্ব নিচ্ছেন না কেউ
পাবনার সুজানগরে পিস্তল হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট করে ভাইরাল হয়েছেন স্থানীয় ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল। তবে এই ঘটনার পর বিভিন্ন নেতার ছত্রছায়ায় উঠে আসা এই ছাত্রলীগ নেতার দায় দায়িত্ব নিচ্ছেন না কেউ।
২৩:৪৯ ৫ মে ২০২২
নাম সংশোধন
আমার মেয়ে Mariha Kumkum Omi এর জেএসসি, এসএসসি, এবং এইচএসসি পরীক্ষার রেজিঃকার্ড, প্রবেশপত্র, মার্কশীট, মুলসনদপত্রসহ যাবতীয় কাগজপত্রে ভুলবশত আমার Mst Momtaz Begum এবং আমার স্বামীর নাম Jamal Uddin লেখা হয়েছে। প্রকৃতপক্ষে আমার নাম Momtaz Begum এবং আমার স্বামীর নাম Md Jamal Uddin হবে। যাহা ৩/০৪/২০২২ তারিখে নোটারি পাবলিক সিলেটের মাধ্যমে সংশোধন করিলাম। উল্লেখ্য যে, আমার মেয়ের জেএসসি পরীক্ষার রেজিঃনং ১৫১৬৭৮৭৪৩৭/২০১৫ ইং, রোল নং ৩৮৫৯১০, পরীক্ষার সন ২০১৫ ইং, এসএসসি পরীক্ষার রেজিঃনং ১৫১৬৭৮৭৪৩৭/২০১৬-২০১৭ ইং, রোল নং ১১৯৯৮৩, পরীক্ষার সন ২০১৮ ইং, এইচএসসি পরীক্ষার রেজিঃনং ১৫১৬৭৮৭৪৩৭/২০১৮-২০১৯ ইং, রোল নং ১০৩২৭২, পরীক্ষার সন ২০২০ ইং, সকল পরীক্ষার বোর্ড সিলেট।
২৩:৩৮ ৫ মে ২০২২
ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, প্রতিবাদে দোকান বন্ধ ঘোষণা
মৌলভীবাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করার দায়ে ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং একজনকে আটক করেছের ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য শহরের সকল মুদির দোকান বন্ধ ঘোষণা করেছেন স্থানী ব্যবসায়ীরা।
২১:৩১ ৫ মে ২০২২
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা: ৭ দিন প্রবেশে লাগবে না টিকিট
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে টিকিট নিয়ে বাকবিতণ্ডার জেরে পর্যটকদের মারধরের ঘটনার পর আগামী এক সপ্তাহ এই পর্যটন স্পটে প্রবেশে কোনো টিকিট লাগবে না বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
২১:১৭ ৫ মে ২০২২
ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে জাতীয় উদ্যান লাউয়াছড়ায়
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন মঙ্গলবার,বুধবার ও আজ বৃহস্পতিবার টানা তিনদিন পর্যটকদের ঢল নেমেছে। ৩ দিনে পর্যটকের প্রবেশের টিকেট মূল্য বাবত প্রায় ৪ লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে। ঈদের দিন বৃষ্টি থাকায় পর্যটকের সংখ্যা কিছুটা কম হলেও ঈদের পরদিন বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যটকের ঢল নামে লাউয়াছড়ায়।
২০:৫৯ ৫ মে ২০২২
জুনেই হবে পদ্মাসেতুর উদ্বোধন : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “জুনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। এটা সরকারের জন্য অনেক বড় অর্জন। নিজ অর্থায়নে আমরা পদ্মা সেতু করেছি। বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে খেতো। উন্নয়নের ছিটেফোঁটাও হতো না।”
২০:৪৮ ৫ মে ২০২২
কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে বসবাসরত মুসলিম মণিপুরি জনগোষ্ঠী পাঙাল শিক্ষার্থীদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়তম বিএমএমএসকেপি মেধা-যাচাই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
২০:২৬ ৫ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   742  
-   743  
-   744  
-   745  
-   746  
-   747  
-   748      
- পরবর্তী >    
- শেষ >>    







































