খালেদা জিয়া অসুস্থ : ডা. জাহিদ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। দলীয় প্রধানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
১২:১৪ ৭ এপ্রিল ২০২২
পুতিনের দুই মেয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
১১:৪৩ ৭ এপ্রিল ২০২২
মাইকে আজান বন্ধের দাবী কর্নাটকের হিন্দুত্ববাদী সংগঠনের
দক্ষিণ ভারতীয় রাজ্য কর্ণাটকে হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রশাসনের কাছে দাবী তুলেছে যে মসজিদ থেকে মাইক বাজিয়ে আজান দেওয়া বন্ধ করতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি ভেঙ্গে বিনা অনুমতিতে মাইক বাজিয়ে আজান দেওয়া হচ্ছে বলে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অভিযোগ।
০০:৩৪ ৭ এপ্রিল ২০২২
সিলেটে দুই পক্ষের গোলাগুলি-সংঘর্ষ, আহত অর্ধশত
সিলেট নগরের ছড়ারপার ও মাছিমপুরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
০০:৩১ ৭ এপ্রিল ২০২২
শেরপুর হাইওয়ে থানায় যোগ দিলেন ওসি পরিমল
মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পরিমল চন্দ্র দেব। তিনি গত ২ এপ্রিল ওই থানায় যোগ দিয়ে তার নিয়ন্ত্রণাধীন হাইওয়ে এলাকায় চাঁদাবাজি বন্ধ, দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছেন সাংবাদিকদের। এ লক্ষ্য অর্জনে হাইওয়ের বিভিন্ন শাখার পুলিশিং কমিটি এবং সচেতনমহলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।
২৩:২৪ ৬ এপ্রিল ২০২২
মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানান : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে বেগুনের দাম ১১০ টাকার ওপরে চলে গেলো। সেটা এখন কমে ৮০ টাকায় এসেছে। তা বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যেসব সবজি সহজলভ্য সেটা দিয়ে খেলেই হয়। আমরা তো তাই খাই। বেগুনি না বানিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো বেগুনি বানানো যায়। আমরা এভাবে করি। সেভাবে করা যায়।
২২:৫৬ ৬ এপ্রিল ২০২২
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: ঘটনার নেপথ্যে কী?
বনানীর ট্রাম্পস ক্লাবে চলতো অনৈতিক কার্যক্রম ও উচ্চ শব্দে গান-বাজনা। এর প্রতিবাদ করেছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এ নিয়ে আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও বাগবিতণ্ডা হয়। প্রকাশ্যে অপমান করায় সোহেল চৌধুরীকে উচিত শিক্ষা দিতে ওই ক্লাবের স্বত্বাধিকারী আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী ও আসাদুল ইসলাম ওরফে বান্টি ইসলামের যৌথ পরিকল্পনায় হত্যা করা হয় সোহেল চৌধুরীকে।
২২:৩৬ ৬ এপ্রিল ২০২২
ক্লাসে বোরখা পরা ছাত্রীকে পর্নোতারকার সাথে তুলনা করলেন শিক্ষক
ক্লাসে বোরখা পরা স্কুলছাত্রীকে পর্নোতারকা মিয়া খলিফা বলে কটাক্ষ করলেন শিক্ষক। সুনামগঞ্জের দিরাই উপজেলায় এ ঘটনা। জানা যায়, শ্রেণিকক্ষে প্রবেশের পর শিক্ষককে দাঁড়িয়ে সম্মান না করায় বোরখা পরিহিত দশম শ্রেণির এক ছাত্রীকে পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে ভর্ৎসনা করেন শিক্ষক।
২০:০৮ ৬ এপ্রিল ২০২২
সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে ঝড়বৃষ্টির আভাস
ঝড়-বৃষ্টির প্রবণতা গত কয়েক দিনের তুলনায় আপাতত কমলেও আজ বুধবার সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এমনটিই বলছে।
১৯:৫৫ ৬ এপ্রিল ২০২২
আসছে গ্যাসের বড় চালান, সংকট কাটার আশা
বিবিয়ানা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনে হঠাৎ করে সমস্যা তৈরি হওয়ায় রোজার প্রথম দিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দেয়। বৃহস্পতিবার দেশে আসছে ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি একটি কার্গো। ফলে গ্যাসের সংকট সহসা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৯:৪৭ ৬ এপ্রিল ২০২২
নবরাত্রিতে দিল্লিতে মাংসের দোকান বন্ধের নির্দেশ নিয়ে বিতর্ক
হিন্দু পার্বণ বা নবরাত্রির নয় দিনে ভারতের রাজধানী দিল্লিতে সব মাংসের দোকান বন্ধ রাখতে নগর কর্তৃপক্ষের এক নির্দেশের পর বহু দোকানে গত দুদিন ধরে মাংস বিক্রি বন্ধ রয়েছে। এ নিয়ে পুরো দেশ ব্যাপি দেখা দিয়েছে বিতর্কের ঝড়।
১৯:২২ ৬ এপ্রিল ২০২২
দুই বছর পর ঈদের জামাতের জন্য উন্মুক্ত হবে শোলাকিয়া
দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় গত দুই বছর কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। করোনাভাইরাসের কারণে সকল ধরনের গণজমায়েত বব্ধ থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। তবে এবার ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা আসে।
১৯:০২ ৬ এপ্রিল ২০২২
এপ্রিলেই বিয়ের পিঁড়িতে আলিয়া ভাট ও রণবীর কাপুর
বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন। অনেকদিন ধরে তাদের বিয়ে নিয়েও বিভিন্ন কথা শোনা যাচ্ছে। যদিও বিয়ে নিয়ে দুজনের কেউই কখনও সরাসরি কিছু বলেননি।
১৬:১০ ৬ এপ্রিল ২০২২
এমসি কলেজে গণধর্ষণ: মামলার বাদীকে হত্যার হুমকি
সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা সারাদেশে আলোচনার জন্ম দিয়েছিলো। এবার এ ধর্ষণ মামলার বাদীকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
১৫:৫০ ৬ এপ্রিল ২০২২
রাশিয়ার তেল-গ্যাসে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) অবশ্যই ‘এখনই কিংবা একটু পরে’ রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ইইউ কাউন্সিল প্রধান চার্লস মিশেল বুধবার (৬ এপ্রিল) ইউরোপিয়ান পার্লামেন্টে এ কথা বলেন।
১৫:৩৬ ৬ এপ্রিল ২০২২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশ্রাব আলী, রাজু মিয়া এবং নয়ন সর্দার। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।
১৫:২৬ ৬ এপ্রিল ২০২২
চলতি বছরেই চালু হবে পদ্মা সেতু
পদ্মা সেতু ২০২২ সালের শেষ নাগাদ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদ সদস্য শহীদুজ্জমান সরকারের (নওগাঁ-২) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
১৫:১৩ ৬ এপ্রিল ২০২২
টিএসসিতে নামাজের স্থান চান ঢাবি ছাত্রীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নামাজের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষার্থী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও দেন তারা।
১৩:৫৭ ৬ এপ্রিল ২০২২
টিপ পরে প্রতিবাদ জানালেন মার্কিন দূতাবাসের নারীরা
কপালে টিপ পরার কারণে রাজধানীতে পুলিশ সদস্য কর্তৃক হয়রানির শিকার হন প্রভাষক লতা সমাদ্দার। এ ঘটনায় দেশজুড়ে হয় সমালোচনা। প্রতিবাদ জানান সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রতিবাদে সংহতি জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তারাও।
১৩:২০ ৬ এপ্রিল ২০২২
ক্যানসারে মারা গেলেন দুদক পরিচালক জুলফিকার আলী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. জুলফিকার আলী মারা গেছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১৩:০৫ ৬ এপ্রিল ২০২২
বিএনপি নেতা ইশরাক গ্রেফতার
মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাককে হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
১২:৪৬ ৬ এপ্রিল ২০২২
শাবিতে চাঁদপুর অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল আয়োজন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীরা এক ইফতার মাহফিল আয়োজন করেছে। চাঁদপুর অ্যাসোসিয়শনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
০১:২১ ৬ এপ্রিল ২০২২
ফটোফিচার: শ্রীমঙ্গলের লেবু যেভাবে করে দেশভ্রমণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল লেবু চাষের জন্য বিখ্যাত। কাক ডাকা ভোর থেকে দিনভর জীপ, টেম্পো, ট্রাক ও ঠেলা গাড়ীতে করে পাহাড়ী এলাকা থেকে বিপুল পরিমান লেবু শ্রীমঙ্গলের বাজারে আসে। আইনিউজের প্রতিবেদক সাজু মারছিয়াং-এর ক্যামেরায় ওঠে আসে এর কিছু দৃশ্য...
০০:১০ ৬ এপ্রিল ২০২২
‘প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট চিঠি দেয়াতে চুপসে গেছেন নিন্দুকেরা’
‘দেশের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর যারা লাফালাফি করেছিলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পরে নিশ্চয়ই তারা চুপসে গেছেন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
২২:১৬ ৫ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   743  
-   744  
-   745  
-   746  
-   747  
-   748  
-   749      
- পরবর্তী >    
- শেষ >>    
















































