‘প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট চিঠি দেয়াতে চুপসে গেছেন নিন্দুকেরা’
‘দেশের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর যারা লাফালাফি করেছিলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির পরে নিশ্চয়ই তারা চুপসে গেছেন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
২২:১৬ ৫ এপ্রিল ২০২২
করোনা ভাইরাসের নতুন নয়টি উপসর্গ
বিশ্ব যখন করোনা পরিস্থিতি থেকে স্থিতিশীল হওয়ার পথে ঠিক তখনই কোভিড উপসর্গের আনুষ্ঠানিক তালিকা নতুন নয়টি উপসর্গ যোগ করার হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা তাদের হালনাগাদ করা নির্দেশিকায় নতুন উপসর্গ হিসেবে গলা ব্যথা, মাংসপেশির ব্যথা ও ডায়রিয়ার উল্লেখ করেছে।
২২:০০ ৫ এপ্রিল ২০২২
কমলগঞ্জের ব্যবসায়ীকে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা: দাফন সম্পন্ন, আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ড আলেপুর গ্রামের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নবীনগর থানা পুলিশ জিঞ্জাসাবাদের জন্য ১ জনকে আটক করেছে। এদিকে ময়নাতদন্তকারীরা বলেছেন, নিহত সুমনের শরীরে কোন গুলির চিহু পাওয়া যাযনি। ধারলো কোন অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। অপরদিকে সোমবার রাতেই সুমনের লাশ কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের বাড়ীতে দাফন করা হয়েছে।
২১:৪৭ ৫ এপ্রিল ২০২২
৪০ এমপির পক্ষত্যাগ : সংখ্যাগরিষ্ঠতা হারালো রাজাপাকসার সরকার
সম্প্রতি স্মরণকালের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক টানাপোড়নে দিন পোহাচ্ছেন শ্রীলংকার সাধারণ মানুষ। পরীক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত কাগজের অভাবে পরীক্ষা বাতিল, কেরোসিন সংকট, দিনের ১৪-১৬ ঘন্টা লোড শেডিং, অতিরিক্ত মূল্যবৃদ্ধির মত পরিস্থিতির উদয় হওয়া বিশেষজ্ঞরা দেশটিকে প্রাথমিকভাবে দেউলিয়াই ঘোষণা করছেন। এদিকে শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসার জোট সরকারের ৪০ জনের বেশি এমপি জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।
২১:৪০ ৫ এপ্রিল ২০২২
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেলো মাছ ও পণ্যবাহী ৬ ট্রাক
গত ৩ বছর ধরে আমদানি রপ্তানি কারকদের দাবির প্রেক্ষিতে গাড়ি পাসের ভারতীয় কর্তৃপক্ষের কারপাসের অনুমতি পেয়ে গত সোমবার (৪ এপ্রিল) শমশেরনগর-চাতলাপুর সড়কে স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথম ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে ১ ট্রাক বাংলাদেশী মাছ ও ৫ ট্রাক সিমেন্ট প্রবেশ করেছে।
২১:৩৮ ৫ এপ্রিল ২০২২
আসামীর ধাক্কায় পা ভেঙ্গে হাসপাতালে পুলিশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে নারী নির্যাতন মামলার আসামীর ধাক্কায় খাদে পড়ে পা ভেঙ্গে মৃত্যুঞ্জয় নামের এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে পলাতক ওই আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
২১:২৯ ৫ এপ্রিল ২০২২
টিপু-প্রীতি হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েছেন শুটার মাসুম
রাজধানীর শাজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সমিয়া আফরান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ মাসুম ওরফে আকাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২১:২১ ৫ এপ্রিল ২০২২
মেডিকেলে প্রথম হওয়া মীমকে নিয়ে কাড়াকাড়ি করছে রেটিনা, মেডিকো, উন্মেষ
মেডিকেলে ভর্তি কোচিং এ প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীকে পায় উন্মেষ, রেটিনা ও মেডিকোর মতো কোচিং সেন্টারগুলো। তবুও থেমে নেই তাঁদের বাণিজ্যিক প্রচারণা। এবার মেডিকেলে প্রথম হওয়া খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মীমকে নিয়ে শুরু হয়েছে তাঁদের কাড়াকাড়ি। তিনটি কোচিং সেন্টারই মীমকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে!
২০:০৫ ৫ এপ্রিল ২০২২
প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিলেন যুবলীগ নেতা, অডিও ভাইরাল
যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহারের বিরুদ্ধে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কমিটি নিয়ে গালি দেওয়াসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
১৯:৪৩ ৫ এপ্রিল ২০২২
টিপ পরে প্রতিবাদ জানানো অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক
টিপকাণ্ডে টিপ পরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানো অভিনেতাদের ‘পাগল’ বলে সম্বোধন করেছেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। নিজের ফেসবুক পেজে ওই অভিনেতাদের টিপ পরা ছবি পোস্ট করে কঠোর সমালোচনাও করেছেন সিদ্দিক।
১৬:৩৫ ৫ এপ্রিল ২০২২
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনার সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।
১৬:২০ ৫ এপ্রিল ২০২২
বিএনপির আমলে মানুষ না খেয়ে মারা গেছে
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, দ্রব্যমূল্যের দাম নিয়ে বিএনপির আন্দোলন, অনশন করা শোভা পায় না, বরং তাদের লজ্জা পাওয়া উচিত। বিএনপির আমলে মানুষ না খেয়েও মারা গেছে।
১৬:০৮ ৫ এপ্রিল ২০২২
‘গান-বাজনায় মশগুল টিপ বিদ্বেষী সেই কনস্টেবল হঠাৎই হয়ে পড়েন কট্টর’
কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষক লতা সমাদ্দারকে লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে আটক করা হয় পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে। তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিষয়ে বেরিয়ে আসছে অনেক তথ্য। তিনি নাকি গান-বাজনা নিয়ে মশগুল থাকতেন, হঠাৎই লম্বা দাঁড়ি রেখে হয়ে যান কট্টর।
১৫:৩৭ ৫ এপ্রিল ২০২২
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময়সূচি
দামামা বেজে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার আসর বিশ্বকাপ ফুটবলের। এবছর কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময়সূচি প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো যে এরই মধ্যে জেনে গেল কে কার বিরুদ্ধে মোকাবিলা করবে। বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের সময়সূচি...
১৫:০৫ ৫ এপ্রিল ২০২২
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯ হাজার ৩৩৭ জন
২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ করা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (পুরান ভবন) এক সংবাদ সম্মেলন করে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৪:১১ ৫ এপ্রিল ২০২২
রাশিয়া যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে: জেলেনস্কি
রাশিয়া দখলকৃত এলাকায় তাদের সেনাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।
১৪:০২ ৫ এপ্রিল ২০২২
১২ হাজার কোটি টাকায় ১২ প্রকল্পের অনুমোদন একনেকে
১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন সাত হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন তিন হাজার কোটি ৩৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।
১৩:২৭ ৫ এপ্রিল ২০২২
পুতিনকে যুদ্ধাপরাধী বলে বিচারের দাবি জানালেন বাইডেন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিতের পাশাপাশি আন্তজাতিক আদালতে তার বিচারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
১৩:২০ ৫ এপ্রিল ২০২২
মৌলভীবাজার রেড ক্রিসেন্টের `ইয়ুথ এনিমেশন ২০২২`
"সেবাব্রতী" বা "I Serve" মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে যে সংগঠন দেড়শ বছরের বেশি সময় ধরে সমগ্র বিশ্বে নিরলস স্বেচ্ছাসেবা চালিয়ে আসছে তার নাম "ইন্টারন্যাশনাল রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটি"। যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দূর্যোগে ত্রাণ সহায়তা, প্রাথমিক চিকিৎসা, যুদ্ধক্ষেত্রে নিরীহদের সহায়তা, করোনা সচেতনতা, ভ্যাক্সিনেশন ইত্যাদি সকল কাজেই রেড ক্রস ও ক্রিসেন্ট যুব সদস্যদের সরব উপস্থিতি।
০১:০৪ ৫ এপ্রিল ২০২২
সুনামগঞ্জে ৫০০ একর জমি তলিয়ে গেছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার দশমিক ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে নদীর পানির উচ্চতা ছিল ৫ দশমিক ৫৩ সেন্টিমিটার।
২৩:২৯ ৪ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সোমবার (৪ এপ্রিল) মাসুমউজ্জামান (৪৫) নামে এক মাদক ব্যবসায়িকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে হরিপুর থানা পুলিশ।
২২:৫৭ ৪ এপ্রিল ২০২২
টিপকাণ্ড নিয়ে সিলেটে পুলিশ কর্মকর্তার আপত্তিকর পোস্ট
টিপকাণ্ডে সারা দেশে উত্তেজনার রেশ এখনো কাটেনি। এরমধ্যেই টিপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিলেটের এক পুলিশ কর্মকর্তা। ফেসবুক পোস্টে তিনি নারীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং টিপ ইস্যুতে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে নেতিবাচক কথা বলেন।
২২:৪০ ৪ এপ্রিল ২০২২
পশ্চিমবাজারে বোরহান উদ্দিন সোসাইটির পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
‘চারপাশে ময়লা নাই, এমন একটা জেলা চাই’ -স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বোরহান উদ্দিন (র.) সোসাইটি।
২১:১৩ ৪ এপ্রিল ২০২২
মার্চ মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৯, আহত ৬৪৭
গত মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। নিহত ৫৮৯ জন এবং আহত ৬৪৭ জন। নিহতের মধ্যে নারী ৬১, শিশু ৯৬। ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২১ জন, যা মোট নিহতের ৩৭.৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.৪২ শতাংশ। দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৭.৫০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২.৩৯ শতাংশ।
২০:৫৮ ৪ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   744  
-   745  
-   746  
-   747  
-   748  
-   749  
-   750      
- পরবর্তী >    
- শেষ >>    
















































