মার্চ মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৯, আহত ৬৪৭
গত মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। নিহত ৫৮৯ জন এবং আহত ৬৪৭ জন। নিহতের মধ্যে নারী ৬১, শিশু ৯৬। ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২১ জন, যা মোট নিহতের ৩৭.৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮.৪২ শতাংশ। দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৭.৫০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২.৩৯ শতাংশ।
২০:৫৮ ৪ এপ্রিল ২০২২
বাহারি ইফতার আয়োজন নিয়ে ফুডপ্যান্ডায় ‘ইফতারওয়ালা’
পবিত্র রমজান মাসে গ্রাহকদের ভিন্ন স্বাদের আর আইটেমের ইফতারি চাহিদা পূরণে আবারও ‘ইফতারওয়ালা’ নিয়ে এসেছে জনপ্রিয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
২০:৩৯ ৪ এপ্রিল ২০২২
কুবির ফয়জুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি জেরিন, সম্পাদক অপর্ণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান জেরিন এবং সাধারণ সম্পাদক অপর্ণা দেবী।
২০:২০ ৪ এপ্রিল ২০২২
কমলগঞ্জের ফার্নিচার ব্যবসায়ীকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী আতিকুর রহমান সুমন (২৮) কে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৫টার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২০:১১ ৪ এপ্রিল ২০২২
সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হাদপাড়া ও শ্যামপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রামবাসীর এই সংঘর্ষ থামাতে গিয়ে মাওলানা সালেহ আহমদ (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
১৯:৩৯ ৪ এপ্রিল ২০২২
ফটোফিচার: মণিপুরিদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরিদের নববর্ষ বা চৈরাউবা কুম্মৈ উৎসব দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গত শনিবার (২ এপ্রিল) মণিপুরি চৈরাউবা উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে উপজেলার আদমপুর তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উৎসব।
১৯:১৪ ৪ এপ্রিল ২০২২
টিপ পরায় কলেজ শিক্ষককে হেনস্তা: সেই পুলিশ সাময়িক বরখাস্ত
কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষক লতা সমাদ্দারকে লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগে আটক পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৮:৩৮ ৪ এপ্রিল ২০২২
মেডিকেলের ভর্তি পরীক্ষার আজ রাতেই
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার রাতে প্রকাশ করা হবে। সন্ধ্যা থেকে রাতের যেকোনো সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
১৫:৫১ ৪ এপ্রিল ২০২২
গ্যাসের সাথে উঠছে বালু, বিবিয়ানায় উৎপাদন বন্ধ
মৌলভীবাজারের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে গ্যাসের সাথে বালু উঠে আসায় ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এ সমস্যার কারণে গতকাল রোববার দুপুরে হঠাৎ প্রায় ৪৫ কোটি ঘনফুট উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।
১৫:০৬ ৪ এপ্রিল ২০২২
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না
সারাদেশে বেড়েছে গরমের প্রকোপ। ফলে শিশুদের নানা ধরনের রোগব্যাধী দেখা দিয়েছে। এছাড়া স্কুল-কলেজ খোলা থাকায় রমজানে ঢাকা মহানগরে যানজট বেড়ে গেছে। এসকল পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তা করা হলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে বলে জানা গেছে।
১৪:৪৪ ৪ এপ্রিল ২০২২
পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর
পানি অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত।
১৪:১৬ ৪ এপ্রিল ২০২২
পুত্র সন্তানের মা হলেন ভারতী সিং
পুত্র সন্তানের মা হলেন বিখ্যাত কৌতুক অভিনেত্রী ভারতী সিং। রোববার (৩ এপ্রিল) ভারতী ও স্বামী হর্ষ লিম্বাচিয়ার সংসারে এসেছে নতুন অতিথি।
১৩:৫৬ ৪ এপ্রিল ২০২২
ইউক্রেনের বুচা শহরে গণহত্যার তদন্ত করবে জাতিসংঘ
ইউক্রেনের বুচা শহরে বেসামরিক গণহত্যার তদন্ত করবে জাতিসংঘ। বিশ্বের বৃহত্তম এই আন্তর্জাতিক সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ঘোষণা দেন।
১৩:৩৮ ৪ এপ্রিল ২০২২
সুন্দরবনে হরিণ-কুমির-বানরের সংখ্যা জানালেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০১৫ সালে সুন্দরবনের বাঘ গণনা করে ১০৬টি বাঘ পাওয়া যায় এবং সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি। এছাড়া সমগ্র সুন্দরবনে এক লাখ থেকে দেড় লাখ হরিণ, ১৬৫ থেকে ২০০টি কুমির এবং ৪০ হাজার থেকে ৫০ হাজার বানর রয়েছে।
১৩:১৮ ৪ এপ্রিল ২০২২
আপাদত ইমরান খানই থাকছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
১২:৪৫ ৪ এপ্রিল ২০২২
টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তা : সেই পুলিশ সদস্য চিহ্নিত
কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক।
১২:০০ ৪ এপ্রিল ২০২২
আবেগ ও উচ্ছাসে ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলে ‘আনন্দমঠ’
চেনা পথ, চেনা ক্যাম্পাস। শহরের সকল পথ গিয়ে মিশে যায় স্কুল ক্যাম্পাসে। দীর্ঘদিন পর স্কুলে ফিরেছিলেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। প্রিয় বন্ধুকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় পুনর্মিলনী অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। নাচে-গানে আনন্দ উৎসবে মেতে ওঠে সবাই।
১১:৫৬ ৪ এপ্রিল ২০২২
মরণোত্তর অঙ্গ ও দেহদান
মানব শরীরের পুরোটা অথবা বিভিন্ন অংশ দান করা যায়। যে রোগীদের শরীরের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়, তারা দান করা এসব প্রত্যঙ্গ ব্যবহারের মাধ্যমে পুনরায় সুস্থ হয়ে উঠতে পারেন। মানবদেহ দান করা হলে সেটি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণা কাজে লাগে।
০১:২৭ ৪ এপ্রিল ২০২২
নাজিরাবাদে এবিকে ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে এবিকে ট্রাস্ট (আব্দুল বশির খান) ছিকরাইল বড়বাড়ি -এর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩:৩৫ ৩ এপ্রিল ২০২২
দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয় : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমানে দেশ গড়ার কাজে তারা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২৩:০৩ ৩ এপ্রিল ২০২২
গোল বৈঠকে তোমার টিপ
গোল বৈঠকে তোমার টিপ
শ্যামলাল গোসাই
গোপনে তোমার ওই টিপ নিয়ে লিখেছি পদ্য কতো
সে কেবল জানতে তুমি-ই
আর জানতো কাঁঠালতলার ওই মিহি ঘাসগুলো
যে মখমলি আসনে ঘন
২২:৩৭ ৩ এপ্রিল ২০২২
টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ জানালেন শিক্ষামন্ত্রী
‘টিপ পরা’ নিয়ে রাজধানীতে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের ইউনিফর্মধারী এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে অফলাইনের পাশাপাশি প্রতিবাদের ঝড় চলছে অনলাইনেও।
২২:১৪ ৩ এপ্রিল ২০২২
তাহিরপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
তাহিরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১:৫০ ৩ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় রবিবার (৩ এপ্রিল) বজ্রাপাতে ফজলে রাব্বী (১৯) নামে এক কলেজ ছাত্রর আকস্মিক মৃত্যু হয়েছে। এ সময় হুসনেয়ারা নামে আরও এক মহিলা আহত হয়েছেন।
২১:৪৯ ৩ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   745  
-   746  
-   747  
-   748  
-   749  
-   750  
-   751      
- পরবর্তী >    
- শেষ >>    
















































