ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় রবিবার (৩ এপ্রিল) বজ্রাপাতে ফজলে রাব্বী (১৯) নামে এক কলেজ ছাত্রর আকস্মিক মৃত্যু হয়েছে। এ সময় হুসনেয়ারা নামে আরও এক মহিলা আহত হয়েছেন।
২১:৪৯ ৩ এপ্রিল ২০২২
দুই কেজি মাংসে ৪০০ গ্রাম কম! (ভিডিও)
মৌলভীবাজার শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার পশ্চিম বাজারে দুই কেজি মুরগির মাংসে ৪০০ গ্রাম করে কম দেওয়া হচ্ছে। গরুর মাংস বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। গতকাল শনিবার (২ মার্চ) শহরে পশ্চিম বাজার শাহ মোস্তফা রোড, কোর্ট রোড ও টিসি মার্কেটে অভিযান পরিচালনার সময়ওজনে কম, দামে বেশি সহ নানান অসংগতি পায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পশ্চিম বাজার থেকে দুই কেজি মুরগির মাংস কিনে ৬৪ টাকা করে ঠকছেন ক্রেতারা।
২১:৪১ ৩ এপ্রিল ২০২২
বর্ণাঢ্য আয়োজনে মণিপুরি নববর্ষ উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জে মীতৈ মণিপুরিদের নববর্ষ চৈরাউবা উৎসব দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গত শনিবার (২ এপ্রিল) মণিপুরি চৈরাউবা উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে উপজেলার আদমপুর তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উৎসব। চলে রাত পর্যন্ত।
২১:১৯ ৩ এপ্রিল ২০২২
রমজানের শুরুতেই কমলগঞ্জে কলার দাম আকাশছোঁয়া
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, ভানুগাছ ও স্থানীয় বিভিন্ন বাজার সমুহে হঠ্যাৎ করে কলার দাম অস্বাভাবিক হয়ে উঠছে। সরকারীভাবে কলার দাম নির্ধারণ না থাকায় যে যেভাবে সম্ভব ভোক্তাদের কাছ থেকে দাম আদায় করে নিচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন রোজদারী ভোক্তা সাধারণ। রমজান মাসকে শুরু করে ব্যবসায়ীরা বাড়তি সুযোগ আদায় করে নিচ্ছেন।
২১:০১ ৩ এপ্রিল ২০২২
কাতার বিশ্বকাপ থেকে ইরানকে নিষিদ্ধের দাবি জানালেন মানবাধিকারকর্মীরা
নারীদের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে না দেওয়ায় ইরানকে বিশ্বকাপ ফুটবল ২০২২-এ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় লেবাননের মুখোমুখি হয় ইরান। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশাদে অনুষ্ঠিত এ ম্যাচে মোট ১২ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছিল। এর মধ্যে দুই হাজার ছিলেন নারী।
২০:৪৪ ৩ এপ্রিল ২০২২
৭২ বছরে পা দিলেন সিনেমার কিংবদন্তি নায়ক আলমগীর
ঢাকাই সিনেমার নন্দিত নায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর। আজ তার জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। এবার একাত্তর পেরিয়ে তিনি পা দিয়েছেন বাহাত্তর বছরে।
২০:২৬ ৩ এপ্রিল ২০২২
বাঁধ নির্মাণে অনিয়ম: হুমকির মুখে সাড়ে ৫ হাজার হেক্টর জমির বোরো ধান
তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল সহ সরু পথে পানি প্রবেশ করছে। ফলে হুমকির মুখে রয়েছে মাটিয়ান হাওরে চাষকৃত ৫ হাজার ৬০০ হেক্টর জমির বোরো ধান। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আনন্দ নগর গ্রামের পাশে মাটিয়ান হাওর ফসল রক্ষা বাঁধ উপ প্রকল্পের ৪৪ নং প্রকল্পের বাঁধটির বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয়ে ঝুঁকিপুর্ন অবস্থায় রয়েছে।
২০:০৫ ৩ এপ্রিল ২০২২
টিপ পরায় কলেজ শিক্ষিকাকে পুলিশের হেনস্তা: কি ঘটেছিলো?
টিপ পরার কারণে রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি হেনস্তা ও হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শনিবার (২ এপ্রিল) শেরেবাংলা নগর থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন।
১৯:৫৪ ৩ এপ্রিল ২০২২
সিলেটে কবরস্থান থেকে কঙ্কাল চুরি বন্ধে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা
সিলেট নগরীর সবথেকে বড় কবরস্থান মানিক পীরের টিলা নিয়ন্ত্রণ করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি বন্ধ করতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। সিসিক জানাচ্ছে, কবরস্থানটি থেকে কঙ্কাল চুরির আলামত পাওয়া গেছে। তাই কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে চায়।
১৯:৩৯ ৩ এপ্রিল ২০২২
টিপ পরায় শিক্ষিকাকে পুলিশের হেনস্তা, সংসদে ক্ষোভ সুবর্ণা মুস্তাফার
কপালে টিপ পরায় এক নারীকে হেনস্তা করার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সুবর্ণা মুস্তাফা। আজ রবিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে সুবর্ণা মুস্তাফা এ প্রশ্ন রাখেন। তিনি অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
১৯:০৫ ৩ এপ্রিল ২০২২
আবারও মূল্যবৃদ্ধি, ৩ মাসে এলপিজির দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা
আবারও বাড়লো এলপিজির দাম। বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজির এলপিজির সিলিন্ডারের দাম বেড়েছে ৪৮ টাকা। এছাড়া ভোক্তা পর্যায়ে মুসকসহ অটোগ্যাসের মূল্য ৬৭ দশমিক ০২ টাকা সমন্বয় করা হয়েছে। এ নিয়ে পর পর তিন মাসে প্রায় তিনশ টাকা বেড়েছে এলপিজির দাম।
১৮:৪৯ ৩ এপ্রিল ২০২২
ইফতার স্পেশাল ডিম চপ
শুরু হয়েছে রমজান মাস। রমজানে ইফতারের আয়োজনে থাকে আলুর চপ। এটি সাধারণভাবে ছাড়াও তৈরি করা যায় ভিন্ন স্বাদে। দুটি ভিন্ন স্বাদের ডিম চপ বানিয়ে ফেলতে পারেন ইফতার আয়োজনে। আসুন জেনে নেওয়া যাক রেসিপি-
১৫:৩৯ ৩ এপ্রিল ২০২২
রাজনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি দুটি উদ্ধার করেছেন।
১৫:১৯ ৩ এপ্রিল ২০২২
ইমরান খানের পরামর্শে ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট
পাকিস্তানের পার্লামেন্ট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেন তিনি।
১৫:০০ ৩ এপ্রিল ২০২২
সিলেটে বিএনপি নেতাকে জুতাপেটা
সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্বনাথ উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
১৪:৪৪ ৩ এপ্রিল ২০২২
ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি।
১৪:০৮ ৩ এপ্রিল ২০২২
পিটিয়ে ছাত্রীর হাত ভেঙে দিয়েছেন প্রধান শিক্ষক
তাড়াশে প্রাইভেট না পড়ায় স্কুলছাত্রীকে অফিস রুমে ডেকে নিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২ এপ্রিল) দুপুরে তাড়াশ সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
১৩:৫৯ ৩ এপ্রিল ২০২২
ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ রোববার। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এদিকে অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।
১৩:৫৩ ৩ এপ্রিল ২০২২
বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে ঝড়-বৃষ্টি
গত কয়েকদিনের মতো রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেড়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি।
১৩:৩৪ ৩ এপ্রিল ২০২২
সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা একে সুজাউল করিম আর নেই
একে সুজাউল করিমের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে সুইডেনের স্টকহোমে বসবাস করে আসছেন।
১২:৪১ ৩ এপ্রিল ২০২২
পবিত্র শবে কদর ২৮ এপ্রিল দিবাগত রাতে
শুরু হয়েছে রমজান মাস। শনিবার (২ এপ্রিল) রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে রোববার (৩ মার্চ) প্রথম দিনের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
১২:২৬ ৩ এপ্রিল ২০২২
দ্বিতীয় গান ‘প্রার্থনা’ নিয়ে এলো কোক স্টুডিও বাংলা
প্রথম সিজনের দ্বিতীয় গান ‘প্রার্থনা’ নিয়ে এলো কোক স্টুডিও বাংলা। গানটি পরিবেশন করেছেন মমতাজ বেগম এবং ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকালিস্ট মিজান রহমান। এর সাথে আরো যুক্ত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাইজভান্ডারী গান।
১২:১১ ৩ এপ্রিল ২০২২
ইউক্রেনের বুচা শহরের গণকবরে ৩০০ মরদেহ
ইউক্রেনের বুচা শহরের একটি গণকবরেই প্রায় ৩০০ জনকে সমাহিত করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট এই শহরটি ইউক্রেনীয় সেনাবাহিনী পুনর্দখল করার পর এই তথ্য সামনে এসেছে।
১১:৫৫ ৩ এপ্রিল ২০২২
প্রথম রোজার দোয়া
শনিবার (২ এপ্রিল) রাতে তারাবির নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে রোববার (৩ মার্চ) প্রথম দিনের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ রমজান মাসের প্রথম রোজা। প্রথম দিনের রোজার জন্য রয়েছে বিশেষ দোয়া। প্রথম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
০৯:৫৪ ৩ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   746  
-   747  
-   748  
-   749  
-   750  
-   751  
-   752      
- পরবর্তী >    
- শেষ >>    
















































