ঈদের ছুটিতে মাধবকুণ্ড-লাউয়াছড়ায় পর্যটকদের ঢল
ঈদের ছুটিতে মৌলভীবাজার জেলার পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বুধবার সকাল থেকে মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম, মাধপুর লেক, লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, শমসেরনগর ও কমলগঞ্জে একাত্তরের বধ্যভূমি এসব স্থানে অনেক পর্যটক ছুটে এসেছেন। সবচেয়ে বেশি পর্যটক ভিড় করেছেন বড়লেখার মাধকুণ্ড জলপ্রপাত ও কমলগঞ্জ লাউয়াছড়া ন্যাশনাল পার্কে।
২০:০৫ ৫ মে ২০২২
সয়াবিন তেলের দাম লিটারে একলাফে বাড়লো ৩৮ টাকা
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৮০ টাকায় বিক্রি হবে। শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
১৯:০৪ ৫ মে ২০২২
জাফলংয়ে পর্যটক শিশু-নারীদের ওপর হামলা করে পেটালো স্বেচ্ছাসেবকরা
সিলেটের গোয়াইনঘাটের পর্যটন এলাকা জাফলং। ঈদের ছুটি শুরু হতেই সেখানে বেড়ে গিয়েছিলো পর্যটকদের আনাগোনা। ঈদের দ্বিতীয় দিন সেখানে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১৭:৩৭ ৫ মে ২০২২
এলপিজির দাম কমল ১০৪ টাকা
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ৪৩৯ টাকা থেকে কমিয়ে এক হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম কমল ১০৪ টাকা ।
১৫:৪৪ ৫ মে ২০২২
বাংলাদেশের উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আসানি’
বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘আসানি’ আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেছেন, আসানি উত্তর-পূর্বদিকে ভারতের উড়িষ্যা, পশ্চিম বাংলা হয়ে সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে।
১৫:১০ ৫ মে ২০২২
‘হিরোইজম’ দেখাতে দুষ্কৃতকারীদের ডেকে আনে সজীব-বাপ্পি
ইফতারের সময় ক্যাপিটাল ও ওয়েলকাম নামে দুটি ফাস্টফুডের দোকানের টেবিল বসানো নিয়ে বাগবিতণ্ডা। এর জেরে দোকানের কর্মচারী মোয়াজ্জেম হোসেন সজীব (২৩) ও মেহেদী হাসান বাপ্পির (২১) মধ্যে ক্ষোভ জন্মায়। নিজেদের হিরোইজম বা প্রভাব বোঝাতে গিয়েই পূর্বপরিচিত ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আনেন তারা। এর মাধ্যমে নিউমার্কেটে সংঘর্ষের সূত্রপাত হয়।
১৪:৪৫ ৫ মে ২০২২
ইটের আঘাতে লুটিয়ে পড়া নাহিদকে রড দিয়ে পেটায় সিয়াম
নিউমার্কেট ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালীন ইটের আঘাতে চন্দ্রিমা মার্কেটের সামনে লুটিয়ে পড়েন কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ। পড়ে যাওয়া নাহিদকে রড দিয়ে পিটিয়ে আহত করেন ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম। নাহিদকে সিয়াম আঘাত করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপান ইমন।
১৪:১৯ ৫ মে ২০২২
যুদ্ধের মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া রাশিয়ার
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে বেশ জোর গতিতেই। তবে যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা থেকে বেরিয়ে রাশিয়ার মূল মনোযোগ এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে। মস্কোর এই পদক্ষেপে যুদ্ধ বন্ধের ক্ষীণ আশা জেগে উঠলেও রাশিয়ার সর্ব-সাম্প্রতিক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়তে চলেছে আরও।
১৩:৪৮ ৫ মে ২০২২
সুনামগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ফাহিম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩:১৮ ৫ মে ২০২২
নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ৩ জন গ্রেপ্তার
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
১২:৫৮ ৫ মে ২০২২
ঠাকুরগাঁওয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নাসিং ইন্সটিটিউটের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ম্যাটস এন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়।
১২:৪০ ৫ মে ২০২২
শুক্রবার সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় আসানি
আন্দামান সাগরে শুক্রবার (৬ মে) সৃষ্টি হতে পারে সম্ভাব্য লঘুচাপ। আর এই লঘুচাপের ফলে সৃষ্টি হতে পারে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আসানি। বাংলাদেশের আবহাওয়া অফিস ধারণা করছে, এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ।
১২:২৪ ৫ মে ২০২২
ছুটি শেষে খুলেছে অফিস, সচিবালয়ে ঈদের আমেজ
পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে খুলেছে অফিস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম, সবার মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
১২:১২ ৫ মে ২০২২
রংপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ৫ জনের মৃত্যু
রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
২১:২৩ ৪ মে ২০২২
চাঁদের গাড়ি চালিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়ে তথ্যমন্ত্রী
স্থানীয় নেতাকর্মীদের নিয়ে চাঁদের গাড়ি চালিয়ে নিজ গ্রাম সুখবিলাস ও নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১৯:৪৮ ৪ মে ২০২২
প্যান্ডোরা পেপারসে আরও তিন বাংলাদেশির নাম
বিদেশে গোপন বিনিয়োগ রয়েছে এমন ব্যক্তিদের পরিচয় উন্মোচন ও বিনিয়োগের তথ্য ফাঁস করা প্যান্ডোরা পেপারস খ্যাত নথিতে নাম এসেছে আরও তিন বাংলাদেশির। যাদের মধ্যে রয়েছেন একজন নারী। গত ডিসেম্বরে প্রথমবারের মতো ছয় বাংলাদেশির নাম প্রকাশের পর এই তিন জনের নাম এলো।
১৯:০৮ ৪ মে ২০২২
কোক স্টুডিও বাংলার নতুন চমক, নিগার সুমির ‘ভবের পাগলে’ জালালি সেট
কোক স্টুডিও বাংলা তাঁদের সিজন ১ এর তৃতীয় গান বুলবুলির রেশ মেটার আগেই ঈদের দিনে সঙ্গীতপ্রেমীদের উপহার দিলো তাঁদের চতুর্থ গান- ভবের পাগল। গানটিতে ছিলো তাঁদের ভক্তদের জন্য দারুণ একটি চমক। বাংলা র্যাপের সবথেকে সফল এবং জনপ্রিয় ব্যান্ড জালালি সেট এতে তাঁদের আগুনঝড়া র্যাপ দিয়েছে। মূল গান গেয়েছেন নিগার সুমি।
১৮:৪৮ ৪ মে ২০২২
টানা ১৪ দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এতে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রয়েছে। টানা ১৪ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এর আগে, গত ২০ এপ্রিল সর্বশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
১৮:২৫ ৪ মে ২০২২
ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের সমাগম
ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। বুধবার (৪ মে) দুপুরে সৈকতের বালিয়াড়িতে শুধু মানুষ আর মানুষ দেখা যাছে। মানুষের স্রোতে যেন তিল ধারণের ঠাঁই নেই।
১৬:০৫ ৪ মে ২০২২
হাতিরঝিলে গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ঈদের ছুটিতে রাজধানী ঢাকার হাতিরঝিলে একটি বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে হাতিরঝিল থানা পুলিশের একটি দল।
১৫:৪৭ ৪ মে ২০২২
আজ বিটিভিতে ঈদের বিশেষ ‘ইত্যাদি’
প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি। আজ রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।
১৫:২৩ ৪ মে ২০২২
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার (৪ মে) দুপুরে দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
১৪:৫১ ৪ মে ২০২২
ছবিতে লুকিয়ে আছে তিন খরগোশ, খুঁজে পেয়েছেন কি?
অপটিক্যাল ইলিউশন এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং! নানা রকমের ধাঁধা নিয়ে মস্তিষ্ককে জাগিয়ে তোলার খেলা নেশার মতোই। যেমন এই অপটিক্যাল ইলিউশনটি। তিনটি খরগোশ লুকিয়ে আছে গাছের ফাঁকে। ১০ সেকেন্ডে তিনটিকে খুঁজে পেলে বুঝবেন চোখ আর মাথা দুই দুরন্ত আপনার।
১৪:২৪ ৪ মে ২০২২
বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা, তিনদিনের মধ্যে সাগরে লঘুচাপ
মঙ্গলবারের তুলনায় আজ (বুধবার) ঝড়-বৃষ্টির প্রবণতা কমেছে। বিশেষ করে রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মেঘ কেটে গেছে। এখন শুধু খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ফলে বৃহস্পতিবার (৫ মে) থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৩:৫১ ৪ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   743  
-   744  
-   745  
-   746  
-   747  
-   748  
-   749      
- পরবর্তী >    
- শেষ >>    








































