সুখবর দিলেন ধোনি
জাতীয় দলকেও বিদায় জানিয়েছেন অনেক আগেই। তারপরও মাঠের ক্রিকেটের ভালবাসায় খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বলা হচ্ছিল- এবারের আসর শেষেই ব্যাট-বলের ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলবেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আপাতত স্বস্তির খবর-চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি খেলবেন আগামী মৌসুমেও!
১৫:৪৪ ২ মে ২০২২
ঈদ স্পেশাল আরবীয় খাবার ‘খেবসা’
ঈদের দিন কমবেশি সবার বাড়িতেই মুখরোচক সব খাবারের আয়োজন করা হয়। চেষ্টা করা হয় এদিন যাতে পরিবারের সবার পছন্দের আইটেম টেবিলে থাকে। তাছাড়া চেষ্টা করা হয় যাতে এদিন খাবারের আইটেমে ভিন্ন স্বাদ থাকে।
১৫:২০ ২ মে ২০২২
ঈদের আগে গ্যাস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ
ঈদের আগে গ্যাস নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৪:৫৮ ২ মে ২০২২
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ২১৯ শিশু নিহত
রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে ২১৯ শিশু নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এসব শিশু প্রাণ হারায়। সোমবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
১৪:৪৩ ২ মে ২০২২
শ্রীমঙ্গলে মহান মে দিবসে চা শ্রমিকদের সমাবেশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবসে চা শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশের বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। পরে সংগঠনটির ২০২০-২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
১৪:২৮ ২ মে ২০২২
টিকা নিতে বাধ্য করা যাবে না : ভারতীয় সুপ্রিম কোর্ট
কেউ যদি ভ্যাকসিন বা টিকা নিতে না চান, তাহলে তাকে সেটি নিতে বাধ্য করা যাবে না। সোমবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারকে এমনই নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ মানুষের ভ্যাকসিন নিতে অস্বীকার করার অধিকার রয়েছে বলেও জানিয়েছে আদালত।
১৪:১৯ ২ মে ২০২২
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হতে পারে
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি দিনব্যাপী থাকার আশঙ্কা রয়েছে।
১৩:৫১ ২ মে ২০২২
মেয়েদের উত্যক্ত করায় মৌলভীবাজারে দোকানদারকে জেল-জরিমানা
মেয়েদের উত্যক্ত করায় মৌলভীবাজারে রিপন দেব নামে চা-পানের দোকানদারকে ১ মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
১৩:৩০ ২ মে ২০২২
তাহিরপুরে স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩:০৫ ২ মে ২০২২
ঈদে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জ
ঈদের ছুটিতে দেশের নানা প্রান্ত ঘুরে বেড়ান পর্যটকেরা। প্রতিবছরই ঈদের টানা ছুটিতে হাজারো পর্যটকে মুখর হয়ে ওঠে পর্যটন নগরী কমলগঞ্জ। তাইতো পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অপার লীলাভূমি মৌলভীবাজারের কমলগঞ্জ।
১২:১৪ ২ মে ২০২২
ঈদ-জামাতের আগ পর্যন্ত বন্ধ থাকবে মৌলভীবাজার টাউন ঈদগাহ
মেয়র ফজলুর রহমান আইনিউজকে জানান, সোমবার (২ মে) সকাল থেকে ঈদগাহের পরিস্কার-পরিচ্ছন্ন কাজ শুরু হবে। সন্ধ্যার পর থেকে ঈদগাহের সকল গেট বন্ধ করে দেওয়া হবে। মঙ্গলবার (৩ মে) বাদ ফজর থেকে ঈদের নামাজের জন্য গেট বন্ধ করে দেওয়া হবে। এক্ষেত্রের সকলের সহযোগিতা কামনা করেন মেয়র ফজলুর রহমান।
০১:১৮ ২ মে ২০২২
ঈদের ছুটিতে ঠাঁই নেই রাঙামাটি-সাজেকের কোনও রিসোর্টে
ঈদ উপলক্ষে রাঙামাটি ও সাজেকের প্রায় সব হোটেল-মোটেল ও রিসোর্টের রুমগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে। গত ২০ থেকে ২৭ এপ্রিলের মধ্যে এসব হোটেল-রিসোর্ট বুকিং হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২০ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ৮০% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। এর মধ্যে ভালো মানের হোটেল-কটেজগুলোতে কোনো কক্ষ খালি নেই। এসব হোটেল-মোটেলে দৈনিক পাঁচ হাজারের বেশি মানুষ থাকতে পারবেন।
২০:৫৭ ১ মে ২০২২
চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার
বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ যায়নি। ফলে মঙ্গলবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা সংক্রান্ত সরকারি কমিটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
২০:৪৬ ১ মে ২০২২
চারদিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ
ঈদের ছুটিতে গত ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৭৩ লাখ মানুষ। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসেবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
১৫:৪৩ ১ মে ২০২২
জার্মানিকে আধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান ইউক্রেনের
আধুনিক অস্ত্র পাঠানোর জন্য জার্মানিকে আহ্বান জানিয়েছে ইউক্রেন। সম্প্রতি জার্মান সরকার ইউক্রেনকে প্রথমবারের মতো বিমান বিধ্বংসী ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দিয়েছে। তারপরেই ইউক্রেনের পক্ষ থেকে দেশটির কাছে আধুনিক অস্ত্র চাওয়া হলো।
১৫:২৬ ১ মে ২০২২
ঈদ রেসিপি : অল্প মসলায় খাসির মাংসের কোরমা
ঈদ মানেই রকমারি খাবার। দেখা যায়, ঈদে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ নানা রকম খাবারের মধ্যেই থাকতে হয়। এই দিন সবার বাড়িতেই থাকে বিশেষ সব খাবারের আয়োজন।
১৪:৪৩ ১ মে ২০২২
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
১৪:১৮ ১ মে ২০২২
আজ চাঁদ না দেখা গেলে সন্ধ্যায় ২ মে’র টিকিট বিক্রি
আজ রোববার শাওয়াল মাসের চাঁদ না দেখা গেলে সন্ধ্যার পর থেকে ঈদ যাত্রার ২ মে’র টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার। তিনি আরও জানিয়েছেন, চাঁদের ওপর ভিত্তি করে একইসঙ্গে ৪ মে’র অগ্রিম টিকিটও বিক্রি করা হবে।
১৪:০২ ১ মে ২০২২
সিলেটে ফুলেল শ্রদ্ধায় সিক্ত মুহিত, গার্ড অব অনার প্রদান
সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক আবুল মাল আবদুল মুহিতকে সিলেটে ফুলেল শ্রদ্ধায় শেষবিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
১৩:৪১ ১ মে ২০২২
শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারবেন শরীফুল
চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট ম্যাচও খেলতে পারেননি তরুণ পেসার শরিফুল ইসলাম। ফিরতে হয়েছিল দেশে। তবে সেই চোট কাটিয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।
১৩:২২ ১ মে ২০২২
জাতীয় ঈদগাহে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু নিতে নিষেধাজ্ঞা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার জন্য অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।
১৩:১৭ ১ মে ২০২২
চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়
শাওয়াল মাসের চাঁদ দেখতে আজ (১ মে) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর।
১২:৫১ ১ মে ২০২২
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহ
সাবেক অর্থমন্ত্রী, খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। রোববার (১ মে) দুপুর ১২টায় নগরের ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা থেকে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
১২:৩৫ ১ মে ২০২২
সারাদেশে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা
সারাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। বাড়ছে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা। রোববার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা এই তথ্য জানিয়েছেন।
১২:২২ ১ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   745  
-   746  
-   747  
-   748  
-   749  
-   750  
-   751      
- পরবর্তী >    
- শেষ >>    









































