১০ লাখ মুসল্লিকে হজের অনুমতি দেবে সৌদি আরব
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিদেশি হজযাত্রীদের জন্য পুনরায় খুলছে সৌদি আরব। চলতি ২০২২ সালে ১০ লাখ হজযাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি দেবে দেশটির সরকার।
১১:৩৪ ৯ এপ্রিল ২০২২
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভুত শিক্ষিকা হত্যা : একজনের যাবজ্জীবন
যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেসা (২৮) খুনের ঘটনায় গ্রেপ্তার কোচি সেলামাজের (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
২৩:৫০ ৮ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে আইডিপি আইইএলটিএস পরীক্ষা শনিবার
মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে আইডিপি আইইএলটিএস পরীক্ষা। প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে প্রথমবারের মতো এ পরীক্ষা নেবে আইডিপি।
২৩:১৬ ৮ এপ্রিল ২০২২
নবীগঞ্জে তেলের বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
নবীগঞ্জে তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
২৩:১৫ ৮ এপ্রিল ২০২২
বড়লেখায় যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখায় রুবেল আহমদ (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের স্বজনদের অভিযোগ, বড়লেখা সদর ইউনিয়নের মেম্বার সাবুল আহমদ ও তার ভাই নবাব আহমদ গংরা তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
২২:৫৭ ৮ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস পরীক্ষা
প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস পরীক্ষা। মৌলভীবাজারে প্রথমবারের মতো এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার (৯ এপ্রিল) মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের (সেন্ট্রাল রোড) শাহ্ মোস্তফা গার্ডেন সিটির তিনতলায় নিউজ পোর্টাল আইনিউজ (eyenews.news) এর কার্যালয় সংলগ্ন ব্রিটিশ কাউন্সিল-এর নতুন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২১:১৬ ৮ এপ্রিল ২০২২
জানাজায় যাওয়ার পথে ট্রলারডুবি, মা-মেয়ের মরদেহ উদ্ধার
বরিশালে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
২০:৩৪ ৮ এপ্রিল ২০২২
রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকাল পর্যন্ত পরিবহন ধর্মঘট
সিলেটে বিআরটিএর দুই কর্মকর্তাকে অপসারণ ও ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার (১০ এপ্রিল) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
২০:০৪ ৮ এপ্রিল ২০২২
২০০ টাকার জন্য স্কুলে ভর্তি হতে পারেনি অনিমা, অভিমান করে আত্মহত্যা
স্কুলে ভর্তি ফি দেওয়ার জন্য প্রয়োজন ছিলো দুইশো (২০০) টাকার, বাবার কাছে সেই টাকা চায় ১৪ বছর বয়সের স্কুলছাত্রী অনিমা সুরাইয়া। কিন্তু সেই টাকা দিতে পারেনি পরিবার। অভিমানে আত্মহত্যা করেছে অনিমা। অনিমার বাবা বলেন, দুইশ’ টাকার জন্য আমার মেয়েটি আমার সঙ্গে অভিমান করেছে। সে অভিমানে আত্মহত্যা করেছে। আমি ভাবতেও পারিনি, আমার ওপর ওর এতটা রাগ। এখন আমার বুকের ধন আমাকে ছেড়ে চলে গেছে।
১৯:৫৫ ৮ এপ্রিল ২০২২
রাশিয়ার ১৯ হাজার সেনা নিহত : ইউক্রেন
যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৯ হাজার সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
১৯:৪৪ ৮ এপ্রিল ২০২২
সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪৫ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (৮ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮:৫৪ ৮ এপ্রিল ২০২২
ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলা, নিহত ৩০
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দনেতস্কের ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে রকেট হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৮:০৮ ৮ এপ্রিল ২০২২
বুড়িগঙ্গা নদী বাঁচাতে কী করা উচিত
এখনকার মত ১৫০০-এর দশকেও ঢাকার সদরঘাট একটি ব্যবসায়িক বন্দর ছিল, এটা শুধুমাত্র বুড়িগঙ্গা নদীর কারণে। কিন্তু বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে দূষিত নদীগুলির একটি। প্রায় কয়েক যুগ পর, আমি ৪ এপ্রিল ২০২২ বুড়িগঙ্গায় ভয়ানক স্যুপি কেমিক্যালে জরাজীর্ণ অবস্থা দেখেছি। যা আমাকে মনে করিয়ে দেয়, রাজধানীর প্রাণ বুড়িগঙ্গায় স্থানীয় বাসিন্দাদের দ্বারা সৃষ্ট দূষণরোধে প্রয়োজনীয় চ্যালেঞ্জ নেওয়ার নেতৃত্বের ঘাটতি আছে বাংলাদেশের।
১৭:৩৮ ৮ এপ্রিল ২০২২
বোরহান উদ্দিন সোসাইটি`র উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল
জেলার ঐতিহ্যবাহী মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন "শেখ বোরহান (রহ.) ইসলামী সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজার" এর উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
১৭:৩৬ ৮ এপ্রিল ২০২২
কুবিতে ‘ম্যানার’ শেখানোর নামে হয়রানির অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে ‘ম্যানার’ শেখানোর নামে হয়রানির অভিযোগ উঠেছে একই ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ১০০৪ নং রুমে এ ঘটনা ঘটে।
১৬:৫৬ ৮ এপ্রিল ২০২২
দেশে আরও ৪৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময়ে দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জন অপরিবর্তিতই থাকল।
১৬:৩৪ ৮ এপ্রিল ২০২২
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে কারা আছেন
বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। ২য় মেয়াদের জন্য আবারও ১২ জন প্রার্থীদের সাথে ভোটযুদ্ধে নামবেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
১৬:৩১ ৮ এপ্রিল ২০২২
রাণীশংকৈলে স্কাউটস দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) সকালে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে।
১৬:১১ ৮ এপ্রিল ২০২২
নতুন সিইসি চমৎকার কথা বলে বিমোহিত করার চেষ্টা করেন : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন নাটক করেই যাচ্ছেন। সিভিল সোসাইটিকে ডাকছে, সাংবাদিকদের ডাকছে। তাদেরকে ডেকে খুব সুন্দর কথা বলছেন। নতুন প্রধান নির্বাচন কমিশনার সুন্দর বাংলা বলেন। আগের ভদ্রলোক তো ছিলেন যে কথাই ভিন্নভাবে বলতেন। এখনকার জন চমৎকার কথা বলেন এবং মানুষকে বিমোহিত করার চেষ্টাও তিনি করেন। এই জিনিসগুলো সবচাইতে ভয়াবহ।’
১৫:৪২ ৮ এপ্রিল ২০২২
ডনবাস যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি মনে করিয়ে দেবে : ইউক্রেন
পশ্চিমা বন্ধু দেশগুলোর কাছে আরও অস্ত্র এবং মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে কিয়েভ। তা না হলে পূর্ব ইউক্রেনে রাশিয়ান হামলার মাত্রা ন্যাটো সদস্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দেবে বলে মনে করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
১৫:১২ ৮ এপ্রিল ২০২২
মাছরাঙা টিভিতে আজ গান শোনাবেন সমরজিৎ রায়
আজ রাত ১১.৩০ টায় সরাসরি অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। শিল্পী সমরজিৎ বলেন," রাগাশ্রয়ী গানের প্রতি যাঁদের বিশেষ দূর্বলতা এই অনুষ্ঠানটি তাঁদের ভীষণ প্রিয়। পুরোনো দিনের গানগুলো তো থাকবেই, সাথে থাকবে বাছাইকৃত আমার কিছু মৌলিক গানও। আমার বিশ্বাস, দর্শক শ্রোতারা এই অনুষ্ঠানটি ভীষণ উপভোগ করবেন।"
১৪:৫৪ ৮ এপ্রিল ২০২২
টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরতে বললেন সিদ্দিক
সম্প্রতি টিপ পরার কারণে হেনস্তার শিকার হয়েছেন বলে এক শিক্ষিকা অভিযোগ তোলেন। দেশের কয়েকজন পরিচিত অভিনেতা প্রতিবাদ স্বরূপ টিপ পরে ছবি দিয়েছেন। অভিনেতাদের ওই কাজের সমালোচনা করেছিলেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তাদেরকে ‘পাগল’ বলেও অভিহিত করেন তিনি।
১৪:৪৪ ৮ এপ্রিল ২০২২
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বিদায়
ইউক্রেনের বুচায় গণকবর পাওয়ার পরে গোটা বিশ্বেই আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে সামনে রেখে জাতিসংঘেও রাশিয়ার বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছিল। তারই জেরে ইউক্রেন জাতিসংঘে ভোটাভুটির প্রস্তাব দেয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার থাকা উচিত কি না, বৃহস্পতিবার তা নিয়ে ভোট হয়। সেখানে ৯৩-২৪ ভোটে রাশিয়া হেরে যায়। এবং মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ হারায়।
১২:৪৮ ৮ এপ্রিল ২০২২
তদন্তে পাওয়া গেলো হেনস্তার সত্যতা: তবে টিপ নিয়ে কি না নিশ্চিত নয়
রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল নাজমুল তারেকের হেনস্তার শিকার হয়েছিলেন। এর সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তবে কপালে টিপ পরা নিয়ে হেনস্তা করা হয়েছিল কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি তারা।
১২:৩৮ ৮ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   741  
-   742  
-   743  
-   744  
-   745  
-   746  
-   747      
- পরবর্তী >    
- শেষ >>    
















































