ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্সার পদত্যাগ
পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্সা। গত মাস থেকে দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎবিভ্রাটের মধ্যে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই পদত্যাগের ঘটনা ঘটলো।
১৮:১৯ ৯ মে ২০২২
ইউএনওর গাড়িচাপায় সাংবাদিকের মৃত্যু
নাটোরের সিংড়ায় নলডাঙার ইউএনও সুখময় সরকারের সরকারি গাড়িচাপায় সোহেল আহমেদ ওরফে জীবন (৩৬) নামে একজন স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিংড়া পৌরসভার সীমানা প্রাচীর নিংগইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৮:১২ ৯ মে ২০২২
বাস চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেফতার
ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুরে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় বাসের চালক মো. রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার (০৮ মে) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঐ বাস চালককে গ্রেফতার করেন।
১৮:০৫ ৯ মে ২০২২
ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে বাসদের বিক্ষোভ
ভোজ্য তেলের গনবিরোধী মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা এবং সকল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বন্ধ করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নির্ধারণ করা, মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ কর্মসূচি শহরের চৌমুহনায় দূপুর ১ঃ৩০টায় অনুষ্ঠিত হয়।
১৬:৪৮ ৯ মে ২০২২
মৌলভীবাজারে কার কাছে কত তেল মজুদ আছে
দেশে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা বাড়ানোর পরও সংকট কাটেনি। বাজারের বেশিরভাগ দোকানেই তেল পাওয়া যাচ্ছে না। এরই জেরে মৌলভীবাজারের ডিলার এবং পাইকারী ব্যবসায়ীদের সয়াবিন তেল মজুদের তথ্য সংগ্রহ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৫:৪৩ ৯ মে ২০২২
এবারের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ
চলতি বছরের এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন করে রোববার (০৯ মে) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
১৫:১৬ ৯ মে ২০২২
ভোজ্যতেলের সংকট সৃষ্টিকারীরা চিহ্নিত : বাণিজ্যমন্ত্রী
দেশে ভোজ্যতেল নিয়ে যারা সংকট তৈরি করেছেন তারা চিহ্নিত হয়েছে। এই ব্যবসায়ীদের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
১৪:৪৯ ৯ মে ২০২২
মঙ্গলবার দুর্বল হতে পারে ‘অশনি’
প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার দুর্বল হতে পারে। এদিন সন্ধ্যার মধ্যে এর তীব্রতা কমে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশে উপকূলে আঘাত হানতে পারে। যদি এটি উত্তর বা উত্তর-পূর্ব দিকে মোড় নেয় তবে অশনি আরও দুর্বল হয়ে আগামী ১২ মে’র দিকে উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
১৪:২৪ ৯ মে ২০২২
কৃতজ্ঞতার সাথে শ্রীমঙ্গলবাসী মনে রাখবে আপনাকে
আমাদের দেশে সাধারণ মানুষ অনেক সময় প্রশাসনের সেবা থেকে বঞ্চিত হন, কারণ তারা ডিঙাতে পারেন না কর্মকর্তাদের অফিসের দরজা। সরকারি সেবা পাওয়া আর সোনার হরিণ মনে হয় সমান।
১৪:০৪ ৯ মে ২০২২
‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তা নিয়ে নিউজ হচ্ছে না’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, সেটা সত্যি। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটাও সত্যি। আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি, কিন্তু ৯০ শতাংশই বাইরে থেকে আসে।
১৩:১২ ৯ মে ২০২২
শ্রীমঙ্গলে উপজেলা গণ গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে ১৬১তম জন্মদিনে 'শ্রীমঙ্গল উপজেলা গণ গ্রন্থাগার' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
১২:৩৫ ৯ মে ২০২২
কুমিল্লায় বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ
কুমিল্লায় মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (০৯ মে) রাত ৩টা ৪০ মিনিটে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এ ঘটনা ঘটে।
১২:১২ ৯ মে ২০২২
ঘূর্ণিঝড়ের কোন সতর্ক সংকেতের কী মানে?
বাংলাদেশ প্রতি বছরই বড় বড় প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে যার মধ্যে অন্যতম হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন। এ সময় দেশের বিভিন্ন জায়গায় বিশেষত উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ এবং জেলে সম্প্রদায় পড়ে মহাবিপাকে। এসব প্রাকৃতিক দুর্যোগের সময় আবহাওয়া অফিস থেকে সতর্কতা হিসাবে যেসব সংকেত জারি করা হয়, সেগুলোর কোনটার কী মানে?
০৯:৪০ ৯ মে ২০২২
বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন : শ্রমিকনেতাদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শ্রমিক নেতাদের বলব- আপনারা বিদেশের কাছে গিয়ে কান্নাকাটি না করে আপনাদের যদি সমস্যা থাকে আমার কাছে আসবেন। আমি শুনব। মালিকদের কাছ থেকে যদি কিছু আদায় করতে হয় তাহলে আমি আদায় করে দেব। আমিই পারব। এটা আমি বলতে পারি।
২৩:০৮ ৮ মে ২০২২
সয়াবিন তেলের পর এবার দেশের বিভিন্ন স্থানে ‘গায়েব’ পেট্রোল-অকটেন
সয়াবিন তেলের পর এবার দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই পেট্রোল-অকটেন বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশনগুলো। কেউ স্টেশনের মেশিন কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন, আবার কেউ জ্বালানি (পেট্রোল-অকটেন) নেই মর্মে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। আর এই সুযোগে জ্বালানি তেলের দাম বেশি রাখছেন খুচরা বাজারের ব্যবসায়ীরা।
২২:৫৮ ৮ মে ২০২২
নির্বাচনে কৌশল নির্ধারণে আওয়ামী লীগ, বৃহত্তর ঐক্যে মনযোগ বিএনপির
আসছে জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের রাজনৈতিক কৌশল নির্ধারণে কাজ শুরু করেছে শাসক দল আওয়ামী লীগ। আর বিএনপি কাজ করছে বৃহত্তর ঐক্য গঠন নিয়ে। এদিকে জাতীয় পার্টিও পিছিয়ে নেই। আপাতত কোনো জেটে যেতে চায় না দলটি বরং আগামী নির্বাচনে নিজেদের রাজনৈতিক শক্তি দেখানোর কথাই ভাবছে।
২০:৩১ ৮ মে ২০২২
এবার বিনাটিকেটে ট্রেনে চড়া সেই যাত্রীদের আত্মীয় বলে স্বীকার করলেন রেলমন্ত্রী
সম্প্রতি রেলমন্ত্রীর “আত্মীয়” পরিচয় দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের সঙ্গে আত্মীয়তার সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি সাংবাদিকদের জানান, টিকিট ছাড়া ভ্রমণ করা যাত্রীরা যে তার আত্মীয়, তা তিনি জানতেন না। গণমাধ্যম থেকে ফোন করার পর জানতে পেরেছেন।
২০:০৮ ৮ মে ২০২২
মানিকগঞ্জে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
মানিকগঞ্জের ঘিওরে মা ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মে) ভোরের কোনো এক সময় স্বামী আসাদুর রহমান রুবেল (৪০) ধারালো অস্ত্র দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১৯:৫৪ ৮ মে ২০২২
রেড ক্রিসেন্ট দিবসে মৌলভীবাজারে খাবার, মাস্ক, স্যানিটাইজার বিতরণ
মানবিক হও - এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ মে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের পক্ষ থেকে শহরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
১৯:৫২ ৮ মে ২০২২
সড়কে অরাজকতা হ্রাসের নিমিত্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় আজ সড়কে অরাজকতা হ্রাস করার নিমিত্ত সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মৌলভীবাজার জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
১৯:০৬ ৮ মে ২০২২
Duolingo | ডুওলিঙ্গো : উন্নত দেশে উচ্চশিক্ষার সিঁড়ি
কোভিডের পর থেকেই যেন বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশ গিয়ে লেখাপড়ার হিড়িক পড়েছে। বিশেষত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও দিচ্ছে বিরাট এক সুযোগ। আর এসব দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অফার লেটার পেতে অনেকেই ঝুঁকছেন Duolingo (ডুওলিঙ্গো) এর দিকে। কিন্তু Duolingo আসলে কী? Duolingo কেন প্রয়োজন? Duolingo এ অংশগ্রহণ করতে কী কী লাগবে? এর ফিস কত হতে পারে? কোথায় গিয়ে Duolingo পরীক্ষা দেওয়া যায়? কীভাবেই বা এর প্রস্তুতি নিবো? স্টুডেন্ট ভিসা পেতে কীভাবে Duolingo কার্যকর? চলুন জেনে আসা যাক।
১৮:৫২ ৮ মে ২০২২
রেলে কারও রেফারেন্সে সুবিধা নিতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে
রেলপথ মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তাদের রেফারেন্সে ট্রেনে কিংবা প্রকল্পে কোনো ধরনের সুযোগ-সুবিধা দাবিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ রবিবার (৮ মে) বিকালে রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
১৮:৫১ ৮ মে ২০২২
ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জের ভৈরবের শিক্ষার্থীদের সংগঠন 'ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন' এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন লোক প্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ৷
১৮:৩৮ ৮ মে ২০২২
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘অশনি’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি ‘শক্তিশালী ঘূর্ণিঝড়ে’ পরিণত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতীয় আবহাওয়া পর্যবেক্ষক এই সংস্থাটির মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরের গভীর নিম্নচাপটি রোববার (৮ মে) সকালে আরও শক্তিশালী হয়েছে।
১৫:৩১ ৮ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   740  
-   741  
-   742  
-   743  
-   744  
-   745  
-   746      
- পরবর্তী >    
- শেষ >>    








































