তেলের অনিয়ম বন্ধে কাজ করছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোজ্য তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৮:২৪ ১০ মে ২০২২
গোসলে মা, আগুনে পুড়ে ঘুমন্ত দুই শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুলায় ভাত বসিয়ে গোসলে যাওয়ার পর ঘরে আগুন লেগে এক নারীর ঘুমন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৮:১৬ ১০ মে ২০২২
আজ সন্ধ্যয় আসছে কাজল আরেফীন অমির ফিমেল ২
নির্মাতা কাজল আরেফিন অমির "ফিমেল ২" নিয়ে এখন সোস্যাল মিডিয়ায় চলছে গুঞ্জন। আজ সন্ধ্যা ৭ টায় নাটকটি মোশনরক এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নিজের ফেসবুক পেজের একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অমি।
১৭:১৬ ১০ মে ২০২২
জাফলংয়ে প্রবেশ ফি বন্ধ রাখতে প্রবাসকল্যাণ মন্ত্রীর অনুরোধ
সিলেটের গোয়ানঘাট এলাকার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ওই এলাকার সাংসদ এবং প্রবাসীকল্যান ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
১৬:৫১ ১০ মে ২০২২
পতিত জমিকে চাষের আওতায় আনা হচ্ছে - কৃষিমন্ত্রী
বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ উপকূলের পতিত জমিকে চাষের আওতায় আনতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এ অঞ্চলের বেশির ভাগ জমিতে বছরে একটি মাত্র ফসল আমন ধান হয়; আর বাকী সময় পতিত থাকে। এ বিপুল পতিত জমিকে চাষের আওতায় আনতে সরকার নিরলস কাজ করছে।
১৬:৩৮ ১০ মে ২০২২
আবুল কালাম আজাদের জাপানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানজনক পদক গ্রহণ
১০ মে (মঙ্গলবার) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এর আমন্ত্রণে সিভিএফ বিশেষ দূত মোঃ আবুল কালাম আজাদ ‘অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
১৬:২৭ ১০ মে ২০২২
সয়াবিন তেলের এমন আকাশছোঁয়া দামের পেছনের কারণ কী?
বাজারে সয়াবিন তেলের দাম এখন পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি। সম্প্রতি ৩৮ টাকা বাড়িয়ে লিটারপ্রতি ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে এই নিত্যপণ্যের দাম। বিষয়টি স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও অসন্তুষ্ট করে তুলেছে সাধারণ ক্রেতাদের। ব্যবসায়ীরা তেলের দাম বাড়িয়েই গেছেন ক্রমাগত। এই টালমাটাল বাজারে ক্রেতাদের উঠেছে নাভিশ্বাস। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। সয়াবিন তেলের এই আকাশছোঁয়া দাম হওয়ার পেছনে কিছু বড় কারণ রয়েছে। জেনে নেওয়া যাক সয়াবিন তেলের দাম বাড়ার সেই রহস্যগুলো-
১৪:৪৩ ১০ মে ২০২২
প্রেমিকের বাসায় বিষপান, চিকিৎসাধীন জবি শিক্ষার্থীর মৃত্যু
প্রেমিকের বাসায় বিষপানে অসুস্থ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অঙ্কন বিশ্বাস নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর অধ্যয়নরত ছিলেন। এঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি পুলিশ ফাইল দায়ের করা হয়েছে।
১৪:২৯ ১০ মে ২০২২
বড়লেখায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসসহ চালক আটক
মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (০৯ মে) সন্ধ্যা ৭টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
১৪:১৭ ১০ মে ২০২২
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৫ জুন
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৫ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১০ মে) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
১৪:০১ ১০ মে ২০২২
ছাত্রলীগসহ তিন সংগঠনকে সম্মেলন করার নির্দেশ দিলো আওয়ামী লীগ
ছাত্রলীগসহ আওয়ামী লীগের তিন সংগঠনকে সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১০ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এই নির্দেশনা দেন তিনি।
১৩:৫৪ ১০ মে ২০২২
উত্তাল শ্রীলঙ্কায় কারফিউ বহাল, নিহত ৫
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক। এছাড়া মাহিন্দা রাজাপাকসেসহ দেশটির মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।
১২:১৪ ১০ মে ২০২২
উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল সম্পন্ন
ঢাকাবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের হলঘরের ছাদ, প্ল্যাটফর্মের ছাদ, ইস্পাতের ছাদ ও আইকনিক স্টেশনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) নির্মাণপ্রক্রিয়া-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “আমরা ইতোমধ্যে সার্ভিস ট্রান্সফার, চেক বোরিং, টেস্ট পাইল, মেইন পাইল, পাইল ক্যাপ, আই-গ্রিডার, প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং ও সব স্টেশনের জন্য সাব-স্ট্রাকচার নির্মাণ সম্পন্ন করেছি।”
১১:৫৭ ১০ মে ২০২২
উদ্বোধন হচ্ছে পানসী রেস্টুরেন্টের নতুন শাখা
আগামী ১০ মে (মঙ্গলবার) সিলেট-ঢাকা মহাসড়ক দয়ামীর -এ পানসী রেস্টুরেন্টের নতুন শাখার উদ্বোধন করা হবে।
২৩:২৬ ৯ মে ২০২২
বঙ্গবন্ধুর চেতনা সন্ধান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কয়েক হাজার গ্রন্থ-স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে, যদিও সত্যিকার চেতনাস্নাত ও মানসম্মত প্রকাশনা সীমিত-হাতেগোনা। কারণও সবার জানা অধিকাংশ প্রকাশনা যত না বঙ্গবন্ধুর আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা থেকে, তার চেয়ে অধিক সরকারি সুবিধা লাভের বাসনা থেকে। সেকারণে ওখানে নেই বস্তুনিষ্ঠ গবেষণা-সত্যানুসন্ধান; শুধু আছে প্রশ্নহীন প্রশংসা কিংবা আবেগময় বন্দনা।
২২:৪৯ ৯ মে ২০২২
মৌলভীবাজারে পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সোমবার (৯ মে ২০২২) সকাল ৮ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড এবং ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় ।
২২:২৪ ৯ মে ২০২২
ব্রিটেনে কাউন্সিলর হয়ে ইতিহাস গড়লেন শ্রীমঙ্গলের জেরিন
বৃটেনের মূল ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সে দেশের নির্বাচনে অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী মৌলভীবাজার জেলার বাসিন্দারা। বিদেশের মাটিতে তাদের এমন সাফল্যে দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়ছে। বৃটেনের স্থানীয় নির্বাচনে তাদের এমন বিজয়ের সংবাদে আনন্দে উৎফুল্ল মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলার মানুষ।
২২:০৮ ৯ মে ২০২২
স্ত্রী ও দুই মেয়েকে গলাকেটে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল
মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সোমবার (৯ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুন নূর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
২১:১৯ ৯ মে ২০২২
আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
আগ্নেয়াস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল হওয়া পাবনার সুজানগর উপজেলার ছাত্রলীগের নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রবিবার (৮ মে) রাতে রাজশাহী মহানগরীর সাগরপাড়া গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫-এর একটি দল। পরে তার দেওয়া তথ্যে একই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।
২১:০৮ ৯ মে ২০২২
‘না খেয়ে মরতে রাজি, কিন্তু কোম্পানির লোকের হাত থেকে ত্রাণ নেব না’
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জুমভূমি পুড়িয়ে দেওয়ায় খাদ্য সংকটে থাকা তিনটি ম্রো ও ত্রিপুরা পাড়ার বাসিন্দারা উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী ফেরত দিয়েছেন। ত্রাণ ফিরিয়ে দিয়ে লাংকম ম্রো পাড়ার কারবারী (পাড়াপ্রধান) লাংকম ম্রো বলেন, 'না খেয়ে মরতেও রাজি আছি কিন্তু কোম্পানির লোকের হাতে ত্রাণ গ্রহণ করব না। রাবার কোম্পানি লোকদের হাতে এক গ্লাসও পানি নেব না। জঙ্গলের লতাপাতা খেয়েই থাকব।'
২০:৫৩ ৯ মে ২০২২
বৃটেনের কার্ডিফ কাউন্টি নির্বাচন: মৌলভীবাজারের দুই বোনসহ পাঁচ সিলেটি নির্বাচিত
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ কাউন্টি কাউন্সিনের একবার নির্বাচনে ও এক নাগালে তৃতীয়বারের মতো কাডিফ কাউন্সিলে লেবার পার্টির বিজয় লাভ করেছে। যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন ৫ই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ৬ ই মে শুক্রবার ঘোষিত ফলাফল অনুযায়ী লেবার পার্টি পেয়েছে ৫৫ টি আসন, কনজার্ভেটিভ পার্টি পেয়েছে ১১ টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পেয়েছে ১০ টি আসন, প্লেইড ও গ্রীন পেয়েছে ২টি ও প্রোপেল ১ টি আসনে জয়লাভ করেছে।
২০:০৮ ৯ মে ২০২২
লাঠিটিলায় পুরুষ হাতির অভাবে হচ্ছে না বংশবিস্তার
সিলেট বিভাগের একমাত্র বন যেখানে এখনো টিকে আছে পাঁচটি বন্যহাতি। মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার এক প্রান্ত জুঁড়ে অবস্থিত পাথারিয়া হিলস্ রিজার্ভ ফরেস্ট। এই ফরেস্টের অধিনেই অবস্থিত লাঠিটিলা বন। যে বনে ঠিকে আছে ৫ টি বন্যহাতি। এরমধ্যে সবকটিই নারী হাতি।
১৯:৩৮ ৯ মে ২০২২
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ৩টি গোডাউনে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ মে) দুপুরে পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
১৯:২৬ ৯ মে ২০২২
সাংবাদিক দেখলেই ‘তেড়ে আসছেন’ রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়রা
গণমাধ্যমের প্রতি 'বিরক্ত' বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা রেলপথমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনির আত্মীয়-স্বজনরা। ট্রেন টিকেট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগকারী রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত এ বিরক্তি প্রকাশ করেন। রবিবার (৮ মে) বেলা দুইটার দিকে দুজন সংবাদকর্মী তাদের বাড়িতে গেলে তাড়িয়ে দেওয়া হয়।
১৮:৩২ ৯ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   739  
-   740  
-   741  
-   742  
-   743  
-   744  
-   745      
- পরবর্তী >    
- শেষ >>    








































