আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহম্মদ বিন আল জায়েদ
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির দীর্ঘ দিনের শাসক শেখ মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি আরব বিশ্বে শক্তিশালী শাসক এবং 'এমবিজেড' নামে সমধিক পরিচিত। দেশটির প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর পরের দিন শনিবারই মোহম্মদ বিন আল জায়েদকে এই দায়িত্ব দেয়া হলো।
২০:১৪ ১৪ মে ২০২২
‘যারা হালুয়া-রুটির লোভে দলের সাথে বেঈমানি করে, দেশে তাঁদের জায়গা হবে না’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ ভেবেছে এবারও বিএনপিকে মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনে নেবে, কিন্তু তা হবে না। যত কথাই বলুক না কেন; এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তিনি আরও বলেন, কেউ যদি হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেঈমানি করে, তবে তার জায়গা বাংলাদেশে হবে না।
১৯:৫৬ ১৪ মে ২০২২
ন্যাটোয় যোগ দিতে চায় ফিনল্যান্ড-সুইডেন
বহু বছর নিরপেক্ষ অবস্থান ধরে রাখার পর অবশেষে স্ক্যান্ডিনেভিয়া দেশ সুইডেন ও ফিনল্যান্ডে ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে জনমত জোরালো হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী যখন স্নায়ুযুদ্ধে বিভক্ত হয়ে পড়েছিল, তখনো নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল উত্তর ইউরোপের এই দুটি দেশ। কোন সামরিক জোটে তারা যোগ দেয়নি।
১৯:৪৩ ১৪ মে ২০২২
কারাগারে মেয়েকে ইয়াবা দেওয়ার সময় আটক মা
গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ রাণী বেগম (৪৫) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। শনিবার (১৪ মে) দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় ওই নারীর ভ্যানিটি ব্যাগ তল্লাশিকালে নীল পলিথিনে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। রাণী বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
১৯:৪১ ১৪ মে ২০২২
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ মে) মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, দেশব্যাপি বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯:৩৪ ১৪ মে ২০২২
প্রতারণা: সিঙ্গাপুরের কথা বলে তুলে দেওয়া হলো চট্টগ্রামের বিমানে
সিঙ্গাপুরের নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু ফ্লাইটের সময় দেখা গেলো সিঙ্গাপুর নয়, চট্টগ্রামের টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। যিনি প্রতারণা করেছেন তিনি ভুক্তভোগীর ফুফু। জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগরে মো. জুয়েল নামে এক যুবককে সিঙ্গাপুর নেওয়ার কথা বলে তার ফুফু আলেয়া বেগম প্রতারণা করে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
১৯:১৬ ১৪ মে ২০২২
গাছ পড়ে চা শ্রমিক নিহত, আহত ১১
চা-বাগানের পাতা তুলতে গাড়িতে করে যাচ্ছিলেন চা-শ্রমিকরা। পথে গাছ ভেঙ্গে পড়ে একজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনগর উপজেলার মাথিউড়া চা-বাগানের ২ নং ডিভিশনের ৮২ নং সেকশনে যাওয়ার সময় কুলাউড়া-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৬:৫৮ ১৪ মে ২০২২
পিকে হালদার ভারতে গ্রেফতার
প্রায় তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার ভারতে গ্রেপ্তার হওয়ার খবর এসেছে। নাম বদলে দেশটিতে অবস্থান করা পিকে হালদারকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট—ইডি। একইসঙ্গে তার পাঁচ সহযোগীও ধরা পড়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে।
১৬:৩৭ ১৪ মে ২০২২
নবম ধাপে ইউপি নির্বাচন: ১৩৮ ইউনিয়নে নৌকার প্রার্থী যারা
সারাদেশের ১৩৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১৫ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৩ মে) রাতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
১৫:১১ ১৪ মে ২০২২
মুন্সিবাজারে ৯১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ, ১ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও র্যাবের অভিযান চলছে। আগের দামে কেনা অবৈধভাবে মজুদ করা ৯ হাজার ১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
১৪:১৮ ১৪ মে ২০২২
দিল্লিতে অফিসবাড়িতে ভয়াবহ আগুন, মৃত ২৭
প্রথমে দিল্লির অফিসবাড়ির দোতলায় আগুন লাগে। এই তলাতে ছিল মূলত সিসিটিভি ক্যামেরা ও রাউটার তৈরি করে এমন একটি সংস্থার অফিস। আগুন লাগার খবর পেয়ে দমকলের ২০টি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে যায়। দিল্লিতে একে প্রচণ্ড গরম, তার উপর ওই সময় হাওয়া বইছিল। ফলে আগুন দ্রুত অন্য তলায় ছড়িয়ে পড়ে।
১৩:৪৭ ১৪ মে ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নামবেন সাকিব : মুমিনুল
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব খেলবেন বলে জানিয়েছেন মুমিনুল। শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ তথ্য জানিয়েছেন।
১৩:৪১ ১৪ মে ২০২২
দুই হাত ব্যস্ত থাকায় পা দিয়ে বিমানের ওভারহেড লাগিয়ে ভাইরাল
এক হাতে শিশু বাচ্চা কোলে নেওয়া, আরেক হাত দিয়ে বিমানের ওভারহেড কেবিন থেকে লাগেজ নামালেন। এরপর এক পা উপরে তুলে সেটি দিয়ে কেবিন বন্ধ করলেন। অবিশ্বাস্য! সম্প্রতি বিমানের ভেতর এক নারীর এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ফিগেন নামে এক নারী। ক্যাপশনে লিখেন, ‘ওহ মাই গড সো কুল’।
১৩:৩৪ ১৪ মে ২০২২
ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৭
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানি থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৩:২৬ ১৪ মে ২০২২
যৌন নির্যাতনের পর ১০০ টাকা দিয়ে ছাত্রীকে মুখ বন্ধ রাখতে বললেন শিক্ষক
খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেন (৪২) রামগড়ের লামকুপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে। ঘটনার পর ছাত্রীর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেছেন শিক্ষক।
১২:১৬ ১৪ মে ২০২২
আল জাজিরার নিহত সাংবাদিকের শবযাত্রায়ও লাঠিপেটা করলো ইসরায়েলি পুলিশ
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলার শবযাত্রায় অংশ নেয়া মানুষজনের ওপর লাঠিপেটা করেছে ইসরায়েলি পুলিশ। শেষকৃত্যানুষ্ঠানে যারা সমবেত হয়েছিলেন, তাদের ওপর লাঠি নিয়ে হামলে পড়ে পুলিশ। সেই সময় তার কফিনটি প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। খবর- বিবিসি’র।
১১:৫১ ১৪ মে ২০২২
সেচের পানি না পেয়েই আত্মহত্যা করেছিলেন দুই কৃষক : পুলিশ
চোলাই মদ খাওয়ার কারণে নয়, একই রকমের বিষপানে আত্মহত্যা করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুই সাঁওতাল কৃষক। চাকরীচ্যুত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন কাছের লোকদের আগে পানি দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাষিদের হয়রানি করার কারণেই তারা বিষপান করে আত্মহত্যা করেন।
২৩:১৩ ১৩ মে ২০২২
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মৌলভীবাজার মার্শাল আর্ট এসোসিয়েশনের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) শহরের পৌর জনমিলনায়তন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রুকনুজ্জামান রনি এবং কারাতেকাদের প্রশিক্ষক মো. মিনার হোসেন।
২৩:০২ ১৩ মে ২০২২
প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়লো মিল্কিওয়ের ব্ল্যাক হোল
শক্তিশালী “ইভেন্ট হরাইজন” টেলিস্কোপ ব্যবহার করে প্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত একটি কৃষ্ণগহ্বরের (ব্ল্যাক হোল) ছবি তুলতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মে) আমাদের ছায়াপথ মিল্কিওয়ের কেন্দ্রে অন্ধকার এবং ধুলোর আবরণ ভেদ করেছেন সেখানে অবস্থিত কৃষ্ণগহ্বরটির প্রথম ছবি ক্যামেরায় বন্দি করেছেন বিজ্ঞানীরা।
২২:৫৩ ১৩ মে ২০২২
কুলাউড়ায় পুলিশের এসআইয়ের বাড়ি থেকে গরু চুরি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (১০ মে) দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২১:১৫ ১৩ মে ২০২২
১ কোটির রেকর্ড গড়ল ‘ব্যাচেলরস রমজান’
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র বিশেষ পর্ব ‘ব্যাচেলরস রমজান’। টেলিফিল্ম আকারের এ পর্বটি ৬ মে (শুক্রবার) রাত ৯টায় ইউটিউবে মুক্তি পায়।
২১:০৪ ১৩ মে ২০২২
আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তেকালে আগামীকাল ১৪ মে শনিবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
২০:৫৯ ১৩ মে ২০২২
বুড়ি তিস্তার বাঁধ মেরামত না হওয়ায় ঝুঁকির মুখে কৃষকেরা
নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের খাল পাড়া হইতে খোকসার ঘাটের উজানে দক্ষিন সুন্দর খাতা পর্যন্ত বুড়ি তিস্তার বাঁধটি দেশ স্বাধীনের পূর্বে নির্মিত। ১৯৮৮ সালের প্রাকৃতিক দূয্যোর্গ বন্যার পানিতে ৮০-১০০ ফিট বাঁধটি ভেঙ্গে যায়। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বাঁধটি এক সময় মেরামত করা হলেও উজানের পানির ঢলে ভেঙ্গে য়ায়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বুড়িতিস্তা নদীর পূর্বপাশ ঘেষা কচুবাড়ীর দলার বাঁধটি মেরামত করা আজও সম্ভব হয়নি।
২০:৪৮ ১৩ মে ২০২২
টুইটার কেনার পরিকল্পনা স্থগিত করলেন ইলন মাস্ক
টেক বিলিওনেয়ার ইলন মাস্ক সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম টুইটার ৪,৪০০ কোটি ডলারে কিনে নেয়ার এক পরিকল্পনা স্থগিত করেছেন। টুইটারে কতগুলো ফেক অথবা স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে সে সম্পর্কে তিনি এখন খোঁজ-খবর করছেন।
২০:৩২ ১৩ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   736  
-   737  
-   738  
-   739  
-   740  
-   741  
-   742      
- পরবর্তী >    
- শেষ >>    








































