‘রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে’
বেশ কয়েকবার থেকেই ঈদের পরে আন্দোলন করবে বলে জানিয়ে আসছে বিএনপি। এবার এ নিয়ে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেছেন, যারা বলেন বিএনপি আন্দোলন করে না, রোজা গেলে তারা বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে। তারিখ দিয়ে আন্দোলন হয় না। আমাদের আন্দোলন চলছে। হয়ত সাময়িক বিরতি আছে।
২২:২৪ ২২ এপ্রিল ২০২২
কুবিতে কক্সবাজার স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন 'কক্সবাজার স্টুডেন্ট'স ওয়েলফেয়ার এসোসিয়েশনে'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
২২:২০ ২২ এপ্রিল ২০২২
কেজিএফ চ্যাপ্টার ২ : সবচেয়ে দ্রুততম ব্যবসাসফল সিনেমা
মুক্তির দ্বিতীয় দিনে কেজিএফ চ্যাপ্টার ২ এর ২৮৬ কোটি রুপি উপার্জন মুভিটিকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী কন্নড় ছবিতে পরিণত করেছে। হিন্দি সংস্করণটি প্রথম দিনেই ৫৩.৯৫ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড সৃষ্টি করে। কন্নড় এবং মালায়ালাম মুভি হিসেবেও এর উদ্বোধনী আয় সর্বোচ্চ। সব মিলিয়ে বিশ্বব্যাপী মুভিটির ৬২৫ কোটি রুপি আয় ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
২২:১১ ২২ এপ্রিল ২০২২
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভেড়া বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওজনে কম, সাইজে ছোট থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।
২২:০৫ ২২ এপ্রিল ২০২২
কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। করোনার ধাক্কায় গত দুই বছর বিবর্ণ ছিলো ঈদ বাজার। কেনাকাটা তেমন হয়নি গেলো চার ঈদে। তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন। করোনা সংক্রমণ অনেকটাই কমে আসা ও বিধিনিষেধ না থাকায় মানুষজন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণিবিতান ও শপিং মলে ভিড় করছেন। নতুন নতুন পোশাকে আবারও ঈদকে রঙিন করে তোলার এই তো সুযোগ এসেছে সামনে। পবিত্র ঈদ উল ফিতরের বাকি হাতেগোনা আর কয়েকদিন।
২১:৪৬ ২২ এপ্রিল ২০২২
বৃক্ষরোপণ অভিযান সফলে শিক্ষার্থীদের কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ অভিযান সফল করতে শিক্ষার্থীদের জোরালো ভূমিকা পালন করতে হবে।
২১:২০ ২২ এপ্রিল ২০২২
নিউমার্কেটে সংঘর্ষ: গোয়েন্দাদের হাতে বিএনপি নেতা মকবুল গ্রেফতার
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
২১:০৭ ২২ এপ্রিল ২০২২
শাহ্ ইয়াছিন ফাউন্ডেশনের সংহতি জলসা
শাহ্ ইয়াছিন ফাউন্ডেশন বাংলাদেশের শুভযাত্রা উপলক্ষে মৌলভীবাজারে সংহতি জলসা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
২১:০৭ ২২ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস পরীক্ষা শনিবার
মৌলভীবাজারে শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস (IELTS) পরীক্ষা। শহরের সাইফুর রহমান সড়কের (সেন্ট্রাল রোড) শাহ্ মোস্তফা গার্ডেন সিটির তিনতলায় নিউজ পোর্টাল আইনিউজ এর কার্যালয় সংলগ্ন ব্রিটিশ কাউন্সিল-এর নতুন কেন্দ্রে দ্বিতীয় পরীক্ষা এটি।
২০:৫৬ ২২ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিলেন ৯২৬৯ জন প্রার্থী
সারা দেশের মতো মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদরে ১৩ টি, শ্রীমঙ্গলে ৫ ও রাজনগরে ১টিসহ মোট ১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মৌলভীবাজার জেলায় ১৩ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী আবদেন করেন। এরমধ্যে ৯ হাজার ২৬৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
২০:২৩ ২২ এপ্রিল ২০২২
নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে উসকানি দিয়েছেন ২৪ বিএনপি নেতা: পুলিশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের রক্তক্ষয়ী সংঘর্ষের উসকানিদাতা হিসেবে বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগ এনে পুলিশ তাদের আসামি করেছে।
১৯:৩৬ ২২ এপ্রিল ২০২২
আবারও আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলা, ৩১ ফিলিস্তিনি আহত
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পবিত্র রমজান মাসে শুক্রবার ভোরে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ডেইলি সাবাহের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
১৯:২৯ ২২ এপ্রিল ২০২২
গ্রিসে অনিয়মিত বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন নিয়ে চিত্র প্রদর্শনী
গ্রিসে বসবাসরত অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের মানবেতর জীবনযাপন নিয়ে ‘দিস ইজ এভিডেন্স’ নামক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ক্যানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নির্মাতা রীনা কুকরেজার আয়োজনে এথেন্স এর একটি প্রদর্শনী হলে প্রদর্শিত হয় অভিবাসীদের জীবনযাত্রার চিত্র।
১৬:৫৪ ২২ এপ্রিল ২০২২
দেশে আরও ২১ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় সারা দেশে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।
১৬:২৭ ২২ এপ্রিল ২০২২
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্যা ক্রিয়েটিভ আর্টস’র কালো তালিকায় নেই কুবি
সম্প্রতি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্যা ক্রিয়েটিভ আর্টস (ইউসিএ) নামের একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে। তবে নিষেধাজ্ঞার তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়ের নামটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয় বলে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৫:৫৮ ২২ এপ্রিল ২০২২
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ডেঞ্জার গেম মাস্টারের মৃত্যু
সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
১৫:২৭ ২২ এপ্রিল ২০২২
ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আর আটশ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহযোগিতার ঘোষণা দিয়েছেন। তার ঘোষণা অনুযায়ী, এ সহযোগিতার আওতায় ইউক্রেন ভারী অস্ত্র, গোলাবারুদ ও কৌশলগত কাজে ব্যবহার করা যায় - এমন ড্রোন সরাসরি যুদ্ধক্ষেত্রে 'মুক্তির জন্য লড়াইরত' সেনাদের কাছে পাঠাবে।
১৪:৫৭ ২২ এপ্রিল ২০২২
মুরসালিনের মৃত্যু : ১৫০ জনকে আসামি করে মামলা
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে দোকান কর্মচারী মুরসালিনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার ভাই নুর মোহাম্মদ। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
১৪:৫৬ ২২ এপ্রিল ২০২২
দেউলিয়া হওয়ার পথে পর্যটনরাষ্ট্র নেপাল
আর্থিক সংকটে শ্রীলংকা ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়েছে কিছুদিন আগেই। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত এ দেশটির পথে হাঁটতে শুরু করেছে নেপালও। কাঠমন্ডুর রপ্তানি ব্যয় মেটানোর জন্য রিজার্ভ সীমিত থাকায় বিলাসবহুল সামগ্রী আমদানি নিষিদ্ধ করার সাম্প্রতিক এক সিদ্ধান্ত বিশেষভাবে ফুটে উঠছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
১৪:৩৮ ২২ এপ্রিল ২০২২
জবি মার্কেটিং ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের বিতর্ক সংগঠন মার্কেটিং ডিবেটিং ক্লাব, জবি এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৪:৩৭ ২২ এপ্রিল ২০২২
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের খবর গুজব : প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো খবর পাওয়া যায়নি, যা শোনা যাচ্ছে তা গুজব।
১৩:৫৯ ২২ এপ্রিল ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : ইংরেজি
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় দেশের ১১টি জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা ২০ মে এবং তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে।
১৩:২৯ ২২ এপ্রিল ২০২২
চায়ের দেশ মৌলভীবাজার জেলার আইসিটি অলিম্পিয়াড কমিটি গঠন
তথ্য ও প্রযুক্তিখাতে নিজ জেলাকে এগিয়ে নিতে গঠিত হলো ICT Olympiad Bangladesh মৌলভীবাজার জেলা টিম। সর্বমোট ১২ জন সদস্যের এই ICT Olympiad Bangladesh মৌলভীবাজার জেলা টিম গঠিত হয়েছে।
০১:১০ ২২ এপ্রিল ২০২২
রাজনগরে বাড়ছে ডায়রিয়া রোগীর প্রকোপ
মৌলভীবাজারের রাজনগরে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। তীব্র গরমের প্রভাব ও দূষিত পানির কারণে এ পরিস্থিতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করা রয়েছেন। প্রতিদিন গড়ে ১৫-২০ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে অনেক রোগী গ্রাম্য চিকিৎসকদের থেকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
০০:২৫ ২২ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   728  
-   729  
-   730  
-   731  
-   732  
-   733  
-   734      
- পরবর্তী >    
- শেষ >>    
















































