অতিরিক্ত চা পানের ৭ ক্ষতিকর দিক
সারা বিশ্বে জনপ্রিয় পানীয়ের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে চায়ের নাম। চা পান করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। অনেকে আছেন যারা তিনবেলা খাবার না হলেও চলে তবে দিনের মধ্যে কয়েক কাপ চা না হলে চলে না। দিনে নির্দিষ্ট পরিমাণে চা পানের সুফল থাকলেও অতিরিক্ত চা পানের ক্ষতিকর দিকও রয়েছে।
১৪:২১ ৩০ মে ২০২২
নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত নারী গ্রেফতার
নরসিংদী রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তা, মারধর ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২৯ মে) রাতে শিবপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান।
১৩:৫২ ৩০ মে ২০২২
আইপিএলের মঞ্চে প্রকাশ্যে এলো ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার (ভিডিও)
অবশেষে প্রকাশ্যে এলো আমির খান প্রযোজিত ও অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার। ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের ফাইনালের মধ্যেই ট্রেলারটি অবমুক্ত করা হয়।
১৩:৩১ ৩০ মে ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নির হাইকোর্টে জামিন আবেদন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। গত সপ্তাহে মিন্নির করা এ জামিন আবেদনের ওপর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি হতে পারে।
১৩:০২ ৩০ মে ২০২২
দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস
উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যান্য স্থানে বৃষ্টির প্রবণতা বেড়েছে। সোমবার (৩০ মে) দেশের কোন কোন অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়েছে। আজ দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
১২:৩৭ ৩০ মে ২০২২
নেপালের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৪ মরদেহ উদ্ধার
নেপালি সেনাবাহিনী এবং পুলিশ তারা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনাস্থল থেকে ১৪ মরদেহ উদ্ধার করেছে। সোমবার সকালে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলের মুসতাং জেলায় দুর্ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশের উদ্ধাকারী দল। ওই বিমানে থাকা কেউই আর বেঁচে নেই বলে কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
১২:১১ ৩০ মে ২০২২
কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে।
০০:১৮ ৩০ মে ২০২২
মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে মৌলভীবাজারে ব্র্যাকের আলোচনা সভা
ছাত্রীদের মাসিক স্বাস্থ্যবিধি (পিরিয়ড) নিয়ে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিপাদ্য ছিলো- ২০৩০ সালের মধ্যে মাসিক'কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করা। রোববার (২৯ মে) মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে বাহারমর্দন জয়গুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০০:০০ ৩০ মে ২০২২
পদ্মা সেতু কি প্রধানমন্ত্রীর নামে হচ্ছে
সেদিন ওবায়দুল কাদের বলেছিলেন, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে। এখানে অন্য কারও নাম আমি দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারও নাম এখানে সংযোজন করা হবে না।’ সেতুর নাম পদ্মা সেতু হবে কি না তা নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ করা নিয়েও আলোচনা হয়
২৩:৫০ ২৯ মে ২০২২
‘চুনারুঘাটে ছাত্রদল কর্মীদের মিছিলে বাধা দেয়ায় পুলিশের উপর হামলা’
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, উপজেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের মধ্যবাজারে আসলে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রয়ণে আনতে পুলিশ এ সময় ৪ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এতে আমাদের চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
২৩:২০ ২৯ মে ২০২২
আমরা কোনো পেশি শক্তির উপর ভরসা করে রাজনীতি করি না : স্বরাষ্ট্রমন্ত্রী
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র "স্বদেশ প্রত্যাবর্তন দিবস" উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৮১ সালের ১৭ মে যখন পদার্পন করেন তখন বাংলাদেশের অবস্থা ছিলো করুণ। তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন তিনি বিশ্ব নেত্রী। শেখ হাসিনার বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। শিক্ষাঙ্গনগুলো কলুষিত হয়েছিলো সেসনজট, শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের মাধ্যমে আবারও ১৪ সালের মতো করার অপচেষ্টা করছে।
২৩:০৪ ২৯ মে ২০২২
এ বছরও হচ্ছেনা জেএসসি পরীক্ষা
চলতি বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। এ স্তরের শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে। রোববার বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
২২:১৩ ২৯ মে ২০২২
আন্তর্জাতিক কারাতে বিচারক জুয়েল সেনসির মৃত্যুবার্ষিকী পালন
আন্তর্জাতিক কারাতে বিচারক ও কারাতে জগতে বাংলাদেশের গৌরবের উজ্জ্বল তারকা হুমায়ুন কবির জুয়েলের মৃত্যুর দুই বছর পার হলো। 'জুয়েল সেনসি' হিসেবে কারাতেপ্রেমীদের কাছে জনপ্রিয় এই আজীবন কারাতে ফাইটারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে।
২১:৫৩ ২৯ মে ২০২২
মাথায় হেলমেট থাকায় কিছু হয়নি : আহত সেই ছাত্রলীগ নেত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সারাদেশে আলোচনার সৃষ্টি করেছে। এই আলোচনায় উঠে এসেছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা শিকদারও। মাথায় হেলমেট, হাতে লাঠি নিয়ে সংঘর্ষের মধ্যে তার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরে তিনি ছাত্রদলের হামলায় আহত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।
২১:০৫ ২৯ মে ২০২২
চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সকাল ১০টার দিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯ এরর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো- চুনারুঘাট উপজেলার গেরারুক এলাকার মৃত নুরুল হুদার ছেলে নুর আবজল আহমেদ রাজীব (২৪) ও ডুলনা এলাকার আব্দুল বারিকের ছেলে আব্দুর রশিদ (৩০)।
২০:৫১ ২৯ মে ২০২২
সিলেটে অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, সিলগালা
সিলেটে লাইসেন্সহীন ও নিয়ম বহির্ভূত‚তভাবে পরিচালিত বেসরকারি হসপিটাল, ডায়াগনেস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও ফার্মেসির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। রোববার সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সিলেট নগরের ডাক্তারপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেটের একটি ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার, দরগাহ গেইট এলাকার একটি ডায়াগনেস্টিক সেন্টার ও ফার্মেসি সিলগালা এবং বিশ্বনাথের দুটি ডায়াগনেস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
২০:৪৮ ২৯ মে ২০২২
‘বিএনপির অশ্রাব্য স্লোগানের পরিণতি হবে ভয়াবহ’
'১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'-বিএনপি নেতাদের এমন স্লোগানে তাদের ঘাতক পরিচয় আবারও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান ও গালিগালাজ করার পরিণতি হবে ভয়াবহ।”
২০:২১ ২৯ মে ২০২২
উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠন নিসচা বড়লেখা
উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা পেয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ জাতীয় সামাজিক সংগঠনের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা শাখা।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিসচা’র ৯ম জাতীয় মহাসমাবেশে সড়ক দুর্ঘটনা রোধে জনস্বার্থে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক-মানবিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। মহাসমাবেশের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি মার্জানুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের হাতে দেশ সেরার সম্মাননা স্মারক তুলে দেন।
২০:১৪ ২৯ মে ২০২২
পরীক্ষা না করেই ‘ইভিএমে কারচুপির সুযোগ নেই’ বলেছেন বিশেষজ্ঞরা
নিজেরা পরীক্ষা করে দেখা ছাড়াই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ “কারচুপির সুযোগ নেই” বলে জানিয়েছিলেন ইভিএম দেখতে যাওয়া বিশেষজ্ঞরা। প্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এ সম্পর্কে বলেন, ওই স্বল্প সময়ে ইভিএম আমরা নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখিনি। তারা মেশিন দেখিয়ে যা বলেছে এবং আমরা আমাদের প্রযুক্তিগত জ্ঞানের ওপর ভিত্তি করে ইভিএম সম্পর্কে কথা বলেছি।
১৯:৫৮ ২৯ মে ২০২২
‘ছাত্রদলের প্রেসিডেন্ট-সেক্রেটারি ওরা তো ছাত্রের বাবা’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, “তারা (ছাত্রদল) যখন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চায়, তখন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্ররা বাধা দেবে, এটা খুবই স্বাভাবিক। ছাত্রদল যারা করে, তাদের বয়স কত একটু ভাবেন। যারা ছাত্রদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি ওরা কি ছাত্র! বয়স ৪০-এর কোঠায়, ওরা তো ছাত্রের বাবা। সুতরাং ছাত্রদের বাবা, স্থানীয় যারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে, তাদের পক্ষ থেকে এসেছে।”
১৯:৪৭ ২৯ মে ২০২২
অনিয়মের দায়ে মৌলভীবাজারে ৪ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা
প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নের লক্ষে আজ রবিবার (২৯ মে) মৌলভীবাজার জেলার সদর উপজেলার বরহাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়।
১৯:৩২ ২৯ মে ২০২২
সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, শুধুমাত্র পুলিশের পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পুলিশ-জনতা ঐক্য। পুলিশ ও জনগণ যখন পরস্পরকে বন্ধু ভাববে তখনই কমিউনিটি পুলিশিংয়ের ¯েøাগান ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ পূর্ণতা লাভ করবে।
শনিবার দুপুরে সিলেট নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. নাসিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ।
১৯:২২ ২৯ মে ২০২২
পূর্বাঞ্চলের শেষ মুক্ত শহরে ঢুকে পড়েছে রুশ বাহিনী
রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের শেষ এলাকাটি দখল করে নিচ্ছে। রুশ বাহিনীর প্রায় ১০ হাজার সৈন্য এখন লুহানস্কে লড়াই করছে।
১৯:১১ ২৯ মে ২০২২
শাবিতে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে রোববার সকাল ১০টায় ‘ফলাফল ভিত্তিক শিক্ষা : শিক্ষাদান এবং শেখার ফলাফল মূল্যায়ন পদ্ধতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
১৯:০১ ২৯ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   725  
-   726  
-   727  
-   728  
-   729  
-   730  
-   731      
- পরবর্তী >    
- শেষ >>    








































