জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা
মৌলভীবাজারের জুড়ীতে আইন অমান্যের দায়ে দু’টি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় ও সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
২০:২১ ৩০ মে ২০২২
এদেশে খাদ্য সংকট হবে না : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের মাটিতে সোনা ফলে। কৃষকের ঘরে ধারাবাহিকভাবে এখানে বোরো, আউশ ও আমন ধান ওঠে। কৃত্রিম সংকট তৈরি করা না হলে এদেশে খাদ্য সংকট হবে না।
১৯:৪৭ ৩০ মে ২০২২
রাণীশংকৈলে ``বিজয়ের ময়দানে রানীশংকৈল" বইয়ের মোড়ক উন্মোচন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে "বিজয়ের ময়দানে রাণীশংকৈল" শিরোনামে একাত্তরের মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের উদ্যোগে ও সম্পাদনায় এবং উপজেলা পরিষদের সহযোগিতায় সোমবার ৩০ মে দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।
১৯:৩৯ ৩০ মে ২০২২
আসছে নতুন রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’
‘গণতন্ত্র মঞ্চ' নামে নতুন রাজনৈতিক জোট আসছে আগামী মাসেই। সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই মঞ্চের নেতৃত্বে থাকছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের দাবিতে মাঠে নামবে এই মঞ্চ। নতুন এই মঞ্চকে কিভাবে দেখছে আওয়ামী লীগ আর বিএনপি? কারাই বা আছে এই জোটে? সরকার বিরোধী আন্দোলনে কতটুকু ভূমিকা রাখবে নতুন এই জোট? তা নিয়েই এখন চলছে আলোচনা।
১৯:৩৪ ৩০ মে ২০২২
নজরুল ছিলেন স্বাধীনতা সংগ্রামে শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস : গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে সকল আন্দোলন সংগ্রামে শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস ছিলেন।
১৯:২৩ ৩০ মে ২০২২
জিয়া-খালেদা’র দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই : এনামুল হক শামীম
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন; জিয়া বন্দুকের নলের মুখে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিলো। বিচারপতি সায়েমকে বন্দুকের নল ঠেকিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করতে বাধ্য করে।
১৯:১৭ ৩০ মে ২০২২
মেট্রোরেল থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু
রাজধানীর মিরপুরে নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের স্টেশনের দেয়াল থেকে খসে পড়া ইটের আঘাতে সোহেল তালুকদার (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১০টার মিরপুর সাড়ে ১১ নম্বরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
১৯:১৬ ৩০ মে ২০২২
ইভিএমের বাটনে টিপ দেওয়ার জন্য আমার লোক থাকবে : নৌকার প্রার্থী
নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন। এমনকি ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন বলেও দাবি করেছেন তিনি।
১৯:১১ ৩০ মে ২০২২
মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা
হাজার হাজার ইসরায়েলি ইহুদী আজ জেরুসালেমের পুরোনো নগর কেন্দ্রের মুসলিম এলাকার ভেতর দিয়ে মিছিল করার যে পরিকল্পনা করছে, তা সেখানে সহিংসতা ছড়িয়ে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনিরা।
১৯:১০ ৩০ মে ২০২২
জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড়লেখায় আলোচনা সভা অনুষ্ঠিত
বড়লেখা উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
১৯:০৬ ৩০ মে ২০২২
ফরেস্ট ও এগ্রো সেক্টরে অবদান রাখায় শাবিতে ৪ জনকে সম্মাননা
গত ২৯ মে রোববার সকাল ১১ টায় শাবিতে বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাপসা) এর আয়োজনে ফরেস্ট ও এগ্রো সেক্টরে বিশেষ অবদান রাখায় দেশের ৪ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
সিলেটের সুগন্ধা নার্সারির মালিক মোঃ দেলওয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অপর ৩ জন হলেন, বিডি ক্রিয়েশনের মোস্তফা আহমেদ পিয়াস, ফার্ম ভেলী এগ্রোর হাফিজুর রহমান মনির ও প্যারামাউন্ট এগ্রোর সুলতান মাহমুদ।
১৮:৫২ ৩০ মে ২০২২
শ্রীমঙ্গলে প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল টিআইবি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
১৮:৪৬ ৩০ মে ২০২২
ছাতকে ভাঙ্গা কালভার্ট, যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখো মানুষকে
সুনামগঞ্জের ছাতকে একটি ভাঙ্গা কালভার্টের কারণে লাখো মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুরাতন কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট তৈরি করতে ইতোমধ্যে প্রায় ৫ মাস অতিবাহিত হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলার ফলে লাখো মানুষের দুর্ভোগ আরো দীর্ঘ হওয়ার সম্ভাবনা দেখছেন এলাকাবাসী।
১৮:৪৩ ৩০ মে ২০২২
অতিরিক্ত দামে সেবা প্রদান করায় জুড়িতে ২ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা
মৌলভীবাজার জেলায় জুড়ী উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের ওটির মধ্যে ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, অতিরিক্ত দামে সেবা প্রদান করা, নিয়ম বহির্ভূত রোগীদের কাছ থেকে ভ্যাট আদায় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।
১৮:৩৬ ৩০ মে ২০২২
মৌলভীবাজারে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস
মৌলভীবাজারসহ সিলেট বিভাগে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন মৌলভীবাজারসহ সিলেট বিভাগ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাবে। থাকবে রোদ-বৃষ্টির খেলা।
১৮:২৬ ৩০ মে ২০২২
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন : এম নাসের রহমান
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন জিয়াউর রহমান। অর্থাৎ এই সীমানার মধ্যে যারা আছে সবাই বাংলাদেশি। সবাইকে একতাবদ্ধ করার জন্য জিয়াউর রহমান দেশের উন্নয়নের ভাবনা দিয়েছেন।
১৮:১৫ ৩০ মে ২০২২
‘ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে’
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গেছেন মমতাজ। সিডনিতে অংশ নিয়েছেন ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠানে। এর ফাঁকেই দেখা হয় শাবনূরের সঙ্গে। শাবনূরও গোটা একটা দিন দিয়েছেন গায়িকাকে। তার এই ব্যবহারে মুগ্ধ হয়েছেন মমতাজ।
ফেসবুকে শাবনূরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট দিয়ে মমতাজ লিখেছেন, ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।’
১৮:০২ ৩০ মে ২০২২
কমলগঞ্জে ছেলের রডের আঘাতে বাবার মৃত্যু, মা আহত
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের রডের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
১৮:০১ ৩০ মে ২০২২
এলজিইডি দেশের রোল মডেল হতে পারে : স্থানীয় সরকার মন্ত্র্রী
দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি রোল মডেল হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
১৭:৫০ ৩০ মে ২০২২
উজিরপুরে জমি নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
বরিশালের বানারীপাড়ার সীমান্তবর্তী উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১৭:৩৭ ৩০ মে ২০২২
চালের দাম বেশি কেন, খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ভরা মৌসুমেও দেশে চালের দাম বেশি কেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ অবৈধভাবে চালের মজুত করে সংকট তৈরি করছে কিনা, তাও যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।
সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।
১৭:১৫ ৩০ মে ২০২২
হেঁটে বা সাইকেলে পদ্মা সেতু পার হওয়ার সুযোগ নেই
আগামী ২৫ জুন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পদ্মা সেতু। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।
১৫:৪১ ৩০ মে ২০২২
১১ বছর ধরে তিস্তা চুক্তি আটকে থাকা লজ্জাজনক : পররাষ্ট্রমন্ত্রী
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে এখনো কোনো সমাধান করতে পারে নি। তাই পরোক্ষভাবে বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সমালোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
১৫:১৮ ৩০ মে ২০২২
হবিগঞ্জে দুইদিনে বন্ধ হলো ১৮ অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিক
স্বাস্থ্য অধিদপ্তরের আলটিমেটাম শেষ হওয়ার পর দেশের সব অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে নামে কর্তৃপক্ষ। এরই জেরে গত দুইদিনে হবিগঞ্জে ১৮টি অনিবন্ধিত বেসরকারি হাসপতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
১৪:৫৩ ৩০ মে ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   724  
-   725  
-   726  
-   727  
-   728  
-   729  
-   730      
- পরবর্তী >    
- শেষ >>    







































