নিউমার্কেটে সংঘর্ষ: ১৪ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘাতের ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
১৭:২৩ ২৬ এপ্রিল ২০২২
করাচি বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ, নিহত ৪
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের সামনে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত হয়েছে। দেশটির সিন্ধু পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
১৭:১১ ২৬ এপ্রিল ২০২২
ভারত-বাংলাদেশ বর্ডার হাট পুনরায় চালু হচ্ছে
দীর্ঘ দুই বছরের পর ভারত বাংলাদেশ বর্ডার হাট ২৬ এপ্রিল ২০২২ – বালাট এবং (পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয়, ভারত)- লাউয়াঘরে (ডালোরা, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ) পুনরায় চালু করা হয়েছে। যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি ১৯ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত একটি যৌথ সভায় এই বর্ডার হাটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
১৬:৪৩ ২৬ এপ্রিল ২০২২
একসঙ্গে ৩২ জনকে কল করা যাবে হোয়াটসঅ্যাপে
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হচ্ছে প্ল্যাটফর্মটি। পাশাপাশি গ্রুপ চ্যাটের জন্যও অত্যন্ত জনপ্রিয় হোয়াটসঅ্যাপ।
১৬:৩২ ২৬ এপ্রিল ২০২২
‘আশ্রয়ণ প্রকল্প’ বাংলাদেশের বদলে যাওয়া সক্ষমতা
মাননীয় প্রধানমন্ত্রী, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরই মধ্যে আপনি প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ২৩ হাজার ২৪৪টি ঘর দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের পরিবারকে আনন্দে কাঁদিয়েছেন। এর আগে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য পৃথিবীর সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প শুরু করেছেন আপনি। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে মে ২০২১ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৫৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসিত হয়েছে। মানবতার মা হয়ে পর্যায়ক্রমে প্রায় ১০ লাখ পরিবারকে আশ্রয়ণের আওতায় নিয়ে আসার স্বপ্ন দেখছেন আপনি।
১৬:৩২ ২৬ এপ্রিল ২০২২
বাবা হলেন অভিনেতা সিয়াম
বাবা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
১৬:০৯ ২৬ এপ্রিল ২০২২
প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে মিলেমিশে কাজ করার আহ্বান রাষ্ট্রদূত তারিক আহসানের
পবিত্র মাহে রমজানের শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে মিলেমিশে কাজ করার আহ্বান জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবন মিশনের মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান।
১৫:৫০ ২৬ এপ্রিল ২০২২
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল তারাকান্দার ভূমি ও গৃহহীন ৪০ পরিবার
ময়মনসিংহের তারাকান্দায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৪০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।
১৫:৪১ ২৬ এপ্রিল ২০২২
রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫১ পরিবার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩৫১ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
১৫:২৯ ২৬ এপ্রিল ২০২২
জাফর ইকবালকে হত্যাচেষ্টা : হামলাকারী ফয়জুলের যাবজ্জীবন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়েজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার বন্ধু সোহাগ মিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৫:১১ ২৬ এপ্রিল ২০২২
ভূমধ্যসাগর উপকূলে ৫ শতাধিক বাংলাদেশি আটক
ভূমধ্যসাগরের উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পুলিশ। দেশটির রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়।
১৪:৪৯ ২৬ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে ৪৯৫ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর
মৌলভীবাজারে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পাচ্ছে ৭৭৯টি গৃগহহীন পরিবার। এর মধ্যে আজ মঙ্গলবার (এপ্রিল ২৬) ৪৯৫টি ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় ভার্চুয়ালি ঘরগুলো উদ্বোধন করেন।
১৪:২৯ ২৬ এপ্রিল ২০২২
রাজনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৪৯ পরিবার
মৌলভীবাজারের রাজনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
১৪:০৯ ২৬ এপ্রিল ২০২২
তাপদাহ অব্যাহত থাকবে, দুই বিভাগে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজও একই পরিস্থিতি বিরাজ করবে। তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
১৩:৪১ ২৬ এপ্রিল ২০২২
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এতিমদের সম্মানে সেহেরি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩:১৩ ২৬ এপ্রিল ২০২২
রাজনগরে চা শ্রমিক-ছাত্র সংগঠনের ইফতার বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের শ্রমিক-ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
১২:৫৪ ২৬ এপ্রিল ২০২২
‘ঘর পেয়ে মানুষ যখন হাসে, তখন সব থেকে বেশি ভালো লাগে’
একটা ঘর পেয়ে মানুষ যখন হাসে তখন সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা এটাই তো চেয়েছিলেন।
১২:৩৪ ২৬ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে প্রীতম দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রীতম পৌরশহরের হলপাড়া এলাকার সুমন দাসের ছেলে।
১২:১৩ ২৬ এপ্রিল ২০২২
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে যাচ্ছেন ইলন মাস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার জন্য টেক বিলিয়নেয়ার ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের যে প্রস্তাব দিয়েছেন, তাতে রাজি হয়েছে টুইটার বোর্ড।
১১:২৪ ২৬ এপ্রিল ২০২২
আমেরিকা কি ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চায়
ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার মূল লক্ষ্য আসলে কী, তারা কি চাইছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক- সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের কিছু বক্তব্যের পর সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
০১:২২ ২৬ এপ্রিল ২০২২
বাংলাদেশে প্রথমবারের মত সিজোফ্রেনিয়ার রোগের চিকিৎসার গাইডলাইন
বাংলাদেশে প্রথমবারের মত সিজোফ্রেনিয়ার রোগের চিকিৎসার জন্য একটা গাইডলাইন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াট্রিস্ট।
০১:১২ ২৬ এপ্রিল ২০২২
প্রাচীণ ঐতিহ্য সমৃদ্ধ বড়লেখার তরল সোনার কঠিন সময় অতিবাহিত
প্রায় তিনশত বছর ধরে বংশানুক্রমিকভাবে মৌলভীবাজারের বড়লেখায় সহস্রাধিক পরিবার ধরে রেখেছেন আগর আতর এর ব্যবসা। মুলত এই সহস্রাধিক পরিবার এটি ধরে রাখলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে সম্পৃক্ত অন্তত অর্ধলক্ষ মানুষ।
২৩:৩৩ ২৫ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে আশ্রয়ণের ঘর পাচ্ছে ৪৯৫ গৃহহীন পরিবার
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পাচ্ছে ৪৯৫ পরিবার। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ঘরগুলো উদ্বোধন করবেন। মৌলভীবাজারের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে সদর উপজেলার ১৮২টি ঘর হস্তান্তর করবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসানসহ জনপ্রতিনিধিরা।
২০:৫৯ ২৫ এপ্রিল ২০২২
প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী কালো সৈনিক মাছির চাষ করে লাভবান শ্রীমঙ্গলের সুমন
ইউটিউবে ভিডিও দেখে মাটির খাদ্যের যোগান দিতে এবং মাছ ও হাস-মুরগের খামারে পুষ্টিকর খাবারের চাহিদা পুরণে মৌলভীবাজারের এক যুবক প্রতিষ্ঠিত করেছেন প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পোকা ব্ল্যাক সৌলজার ফ্লাই (Black Soldier Fly) বা কলো সৈনিক মাছির খামার। এটি শুধু মাটি, হাঁস-মোরগের খাবারই নয়, এটির খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে মানুষের উচ্ছিষ্ট এবং পঁচা ফলমূল ও তরিতরকারী। যা পরিবেশ রক্ষায়ও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
২০:৪৪ ২৫ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   724  
-   725  
-   726  
-   727  
-   728  
-   729  
-   730      
- পরবর্তী >    
- শেষ >>    
















































