৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার জম্মু-কাশ্মির সফরে মোদি
জম্মু-কাশ্মিরের ৩৭০ ধারা অবলুপ্তির পর প্রথমবারের মতো সেখানে সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মুর সম্বায় এক জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরের গণতন্ত্র মজবুত হওয়ায় এখন বিনিয়োগ আসছে। তরুণদের হাতে কাজ থাকবে। তাদের আর কষ্ট পেতে দেব না।
১৯:৪১ ২৪ এপ্রিল ২০২২
‘আমার হাতে বেত ছিলো কিন্তু বেতের বাড়ি তাঁর হাতে লেগেছে এমন প্রমাণ নেই’
মেয়র আরিফুল হকের দাবি, ‘আমার হাতে বেত ছিল, ওই ছেলেও হাত পেতে আছে। কিন্তু বেতের বাড়ি তার হাতে লেগেছে ছবিতে এমন কোনো প্রমাণ তো নেই। এটা এক ধরনের সস্তা অপপ্রচার। এটা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। সিসিটিভি ফুটেজ দেখেন।’ এক ভ্যানচালককে বেত দিয়ে মারার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন সিলেটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মারার কথা অস্বীকার করলেও মেয়র জানিয়েছেন তার হাতে সব সময়ই লাঠি থাকে।
১৯:২২ ২৪ এপ্রিল ২০২২
নবীগঞ্জে ঘর পাচ্ছে আরও ১ শত পরিবার
নবীগঞ্জে ঘর পাচ্ছে আরও ১ শত পরিবার। মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় ধাপে ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমি ও ঘর প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ তথ্য জনানো হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
১৯:১০ ২৪ এপ্রিল ২০২২
আশ্রয়ণ প্রকল্প স্থানান্তরের দাবি কমলগঞ্জের মুসলিম মণিপুরি নৃগোষ্ঠীর
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মুসলিম মণিপুরি (পাঙ্গাল) সম্প্রদায়ভূক্ত ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৬টি পরিবারের ভোগ দখলীয় ফসলী জমিতে আশ্রায়ণ প্রকল্প-২ এর গৃহনির্মাণ না করে শান্তিপূর্ণ ভোগদখল ও জীবিকা নির্বাহের জন্য অন্যত্র প্রকল্প স্থানান্তরের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানানো হয়েছে। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) ২৬টি পরিবারের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়।
১৮:৫৪ ২৪ এপ্রিল ২০২২
সংক্রমণ বাড়তে পারে, সচেতন থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে ফের করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদেরও সংক্রমণ বাড়তে পারে। এজন্য সচেতন থাকতে হবে।
১৫:৫০ ২৪ এপ্রিল ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম। দলে রয়েছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসানও। তিনি থাকলেও ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ।
১৫:৩২ ২৪ এপ্রিল ২০২২
ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৫৯.৭৭ শতাংশ
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।
১৫:০৭ ২৪ এপ্রিল ২০২২
সব স্থাপনায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
শিল্প প্রতিষ্ঠানসহ যে কোনো ভবন নির্মাণের আগে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪:৪৩ ২৪ এপ্রিল ২০২২
এবার বাঁধ ভেঙে পানি ঢুকছে ছায়ার হাওরে
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাউতি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার (২৪ এপ্রিল) সকালে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে।
১৪:২৪ ২৪ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে ঈদ বাজার
ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে জমজমাট ঈদের বাজার। প্রতিদিন শহরের মানুষদের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ক্রেতারা আসছেন শহরের দোকানগুলোতে। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভীড় লক্ষ্য করা যাচ্ছে দোকানগুলোতে। বিশেষ করে গার্মেন্টস (কাপড়ের দোকান) গুলোতে ভীড় বেশি। পাশাপাশি জুতা, কসমেটিকস, পাঞ্জাবি, প্যান্টের দোকানসহ বিভিন্ন পন্যের দোকানেও রয়েছে আলাদা ভীড়।
১৪:০৬ ২৪ এপ্রিল ২০২২
তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক
তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরানের বিএনপির এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল (রবিবার) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রদূত ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।
১৩:৫৩ ২৪ এপ্রিল ২০২২
ঈদের আগে নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ৩০৫ পরিবার
তৃতীয় ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে আগামী ২৬ এপ্রিল। নবীগঞ্জ উপজেলায় এ পর্যায়ে ৩০৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে। পবিত্র ঈদুল ফিতরের আগে এই ঘরগুলো সংশ্লিষ্ট পরিবারের জন্য ঈদের উপহার বলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
১৩:৪৫ ২৪ এপ্রিল ২০২২
চলছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। আজ ২৪ এপ্রিল (রোববার) সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। এ উপলক্ষে আজ ফ্রান্সের বেশিরভাগ এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে।
১৩:৩৫ ২৪ এপ্রিল ২০২২
ঈদের আগেই ঘরে ঘরে পৌঁছে গেল খাবার
মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নে বন্ধন সমাজকল্যাণ সংস্থা ঈদের আগেই ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। হতদরিদ্র প্রায় দুইশত পরিবারের ঘরে পৌঁছে গেছে রমজান ও ঈদের খাদ্য সামগ্রী।
১৩:২০ ২৪ এপ্রিল ২০২২
ইসলামের আলোকে পবিত্র লাইলাতুল কদরের রাতের মর্যাদা ও ফজিলত
আরবি ভাষায় ‘লাইলাতুল ‘ অর্থ হলো রাত্রি বা রজনী আর ফারসি হলো শবে কদর এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা বা মহাসম্মান । লাইলাতুল কদর মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় । এই রাত এত মহিমান্বিত যে, এই রাতের নামে আল্লাহ পবিত্র কোরআনে একটি সূরা ও নাযিল করেছেন।বিভিন্ন পাপে জর্জরিত মুসলমানের জন্য ক্ষমা লাভের জন্য এই রাত এক অনন্য নেয়ামত হিসাবে মহান আল্লাহর তরফ থেকে আশীর্বাদ হয়ে এসেছে। আর এই রাতটি কেবল মাত্র রাসুলের উম্মতের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন । তা তার পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য ছিলনা। তাই এই রাতকে ইসলামী চিন্তাবিদরা ফজিলতপূর্ণ ও বরকতময়, সম্ভাবনাময়,ভাগ্যনির্ধারণী রাত হিসাবে অভিহিত করেছেন।
১৩:০৭ ২৪ এপ্রিল ২০২২
জাতিসংঘ মহাসচিবের ওপর চটেছেন জেলেনস্কি
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এর আগে মস্কো সফর করবেন তিনি। তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে বেজায় চটেছেন জেলেনস্কি। ক্রেমলিনের তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
১২:৫৭ ২৪ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে আন্তর্জাতিক গ্রন্থদিবস পালিত
মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে আন্তর্জাতিক গ্রন্থদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) বিকেল ৩ টায় পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
১২:২৫ ২৪ এপ্রিল ২০২২
পর্তুগালের লিসবনে কুমিল্লা কমিউনিটির ইফতার ও দোয়া মাহফিল
'প্রবাসে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই' এই শিরোনামে কুমিল্লা কমিউনিটি অব পর্তুগালের উদ্যোগে লিসবনের বাংলাদেশ কমিউনিটির সম্মানে শনিবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লিসবনের বাংলাদেশী অধ্যুষিত রুয়া দো বেনফরমোসো এলাকার একটি রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল আয়োজন করা হয়। এসময় প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে থাকার আহবান জানান।
১২:১১ ২৪ এপ্রিল ২০২২
কমলগঞ্জে এফএনএফ কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডেটিকা এফসি
বৈশাখের খরতাপ মাড়িয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনা পূর্ণ খেলা উপহার দিলো শ্রীমঙ্গলের বালিশিরা পুঞ্জির ডেটিকা স্পোর্টিং ক্লাব বনাম কুলাউড়া উপজেলার ইসলাছড়া এফসি ফুটবল একাদশ।
২৩:৫৫ ২৩ এপ্রিল ২০২২
‘পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বনভূমি, নদী, জলাভূমি দখলকারী এবং টিলা ও পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। এসকল পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সরকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগের সাথে সবাই ঐক্যবদ্ধ থাকলে এদের প্রতিরোধ করা সম্ভব হবে।
২০:৫৪ ২৩ এপ্রিল ২০২২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
২০:৪৪ ২৩ এপ্রিল ২০২২
ভারতে পাচারের সময় টিসিবির ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার
ভারতে পাচারকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে ২১ বোতল (৪২ লিটার) টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শরীফপুর আমতলী ক্যাম্পের সদস্যরা বস্তাবন্দী অবস্থায় সয়াবিন তেলের বোতল উদ্ধার করেছে।
২০:৩১ ২৩ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন
মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে। সদর উপজেলার ঘড়ুয়া গ্রামে চার বিঘা জমির ওপর নির্মাণ হচ্ছে মৌলভীবাজারবাসীর দীর্ঘ কাংখিত হার্ট ফাউন্ডেশন। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
২০:০৩ ২৩ এপ্রিল ২০২২
শিক্ষাখাতে বাজেট বাড়িয়ে সবচেয়ে বেশি ব্যয় চান পরিকল্পনামন্ত্রী
দেশের শিক্ষা খাতে বাজেট অনেক কম বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, শিক্ষা খাতে আামাদের বাজেট বাড়াতে হবে। এই খাতেই আমাদের সবচেয়ে বেশি ব্যয় করা উচিত।
১৯:৫২ ২৩ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   726  
-   727  
-   728  
-   729  
-   730  
-   731  
-   732      
- পরবর্তী >    
- শেষ >>    
















































