পরীক্ষার হলে বসে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ, কমিটি বিলুপ্ত
পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভে এসে সমালোচনার জন্ম দিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন। এ ঘটনার পর ওই কমিটিকে বিলুপ্ত করা হয়েছে।
১৮:২৪ ১০ এপ্রিল ২০২২
জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না লঞ্চের টিকেট
জাতীয় পরিচয়পত্র ছাড়া দূরপাল্লা যাত্রীদের লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
১৮:১৫ ১০ এপ্রিল ২০২২
সাপের দংশন ও চিকিৎসা
বীন বাজালে সিনেমায় সাপ নাচে। বাস্তবে নাচে না। সাপের কান নাই। শোনার জন্য ঘনঘন জিহ্বা বের করতে হয়। সাপ আপনাকে আক্রমণ করবে না। আপনি যদি শব্দ করে হাঁটেন, সে বুঝতে পারে। সাপের বুকের তলায় খোলসের রঙ আলাদা। সেখানে বিশেষ স্নায়ুতন্তু থাকে। মাটির কম্পন বুঝতে পারে। আপনি কতদূরে আছেন, আপনি সাইজে কতবড়, সে বুঝতে পারে। পালিয়ে যায়।
১৫:৫৪ ১০ এপ্রিল ২০২২
জামিন পেলেন ক্যাসিনো কান্ডের সম্রাট
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট পৃথক দু'টি মামলায় জামিন পেয়েছেন। ১০ এপ্রিল, ২০২২ (রবিবার) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।
১৫:১২ ১০ এপ্রিল ২০২২
ডাকের কথার কথা
আমরা বিভিন্ন সময় কথার কথা বলি,কেউ কেউ বলি এটাতো ডাকের কথা। প্রচলিত প্রবাদকে প্রবচনকেও ডাকের কথা বলে চালিয়ে দেওয়া হয়। তবে আমরা কতজন জানি যে "ডাক"" নামে কেউ ছিল।অাসুন সে ডাকের কথাই অল্প জেনে নেই।
১৪:৫২ ১০ এপ্রিল ২০২২
মঞ্চের বাতিগুলো জ্বলে উঠলো ঠিকই
সাহিত্য-সংস্কৃতি ও নাট্যপাড়ার বেশ ক’জন মানুষের মাঝে গেলো কয়েকদিন ধরে—যেনো শিশু বয়েসে ঝড়ের শেষে—আম কুড়িয়ে পাওয়ার আনন্দ লক্ষ করছিলাম । আনন্দের মাত্রা এতো পরিমাণে যে খুশিতে তাদের চোখের পাতা এক হচ্ছিল না। ঠোঁট থেকে ক্ষীণ সময়ের জন্যও মুছতে চাইছে না হাসি। দৌড়ঝাঁপ। এমন প্রাণবন্ত দৌড়ঝাঁপ আর অস্থির অস্থির মনোভাব দৃষ্টে মনে হলো কিছু একটা হতে যাচ্ছে। এই হতে যাওয়ার পথের ধারে অথবা বাড়ির আঙিনায়—রঙিন ঝাড়বাতি জ্বলছিলো। নাটকের, গানের আর আবৃত্তির দলের বাড়ির উঠোন ঝলমল করছিল। দলবেধে ছুটোছুটি, মহড়া, রিহার্সেল লাফালাফি, হৈইহুল্লুড়টাও যেনো পরনের জামা-কুর্তার মতো লেপ্টে ছিলো । এদিকে, শহরের ভাঁজ-বাঁক ভেঙে আলোর ফুলকি, রশ্মি আকাশের দিকে ডানা মেলছে। নবীন-প্রবীণেরা এক উঠোনে, এক মঞ্চ ঘিরে সময়ের দেওয়ালে নানা রকমের, নানা রঙের কোলাজ সেঁটে দিচ্ছেন। চলছে প্রস্তুতি। বৈঠকের পর বৈঠক। কথা, আড্ডা যেনো হুলুস্থুল কান্ডকারখানা। বিশাল ফিরিস্তি এক—কথা একটাই মৌলভীবাজার শহরে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসব।
১৪:৩৫ ১০ এপ্রিল ২০২২
জামিন পেলেন বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডল
ধর্ম অবমাননার অভিযোগে আটক শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১০ এপ্রিল) বেলা ১টা ১৮ মিনিটের সময় মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আক্তার ভূঁইয়া শুনানি শেষে এ জামিন আদেশ দেন।
১৪:০১ ১০ এপ্রিল ২০২২
রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে রমজান মাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩:৪৪ ১০ এপ্রিল ২০২২
ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দেশের ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
১৩:০২ ১০ এপ্রিল ২০২২
অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার
কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা তার চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।
১২:২৮ ১০ এপ্রিল ২০২২
পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে ভোট সোমবার
অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। ফলে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার (১১ এপ্রিল)। দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন।
১২:০৪ ১০ এপ্রিল ২০২২
প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান
দিনভর নানা নাটকীয়তা, মধ্যরাতে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারের পদত্যাগের পর অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান।
১১:৪২ ১০ এপ্রিল ২০২২
৫ দশক পরে সেতু পাচ্ছেন চার গ্রামের মানুষ
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৪ গ্রামের সহস্রাধিক মানুষকে। ৫ দশক ধরে বাঁশের সাঁকো মেরামত করে চলাচল করতে হয় ওই এলাকার স্থানীয় মানুষদের। উপজেলার জয়চন্ডী ইউনিয়ন দিয়ে প্রবাহিত গুগালীছড়া নদীর ওপর একটি পাকা সেতু স্থাপন দীর্ঘদিনের দাবি ছিলো ওই ৪ গ্রামের মানুষের। সেই দাবি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ ছিলো এতদিন। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ লাখ টাকা ব্যায়ে ওই এলাকায় একটি পাকা সেতু অনুমোদন হয়েছে সম্প্রতি। এতে ৫ দশকের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি এসেছে।
০০:২৬ ১০ এপ্রিল ২০২২
বড়লেখায় যুবককে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
মৌলভীবাজারের বড়লেখায় রুবেল আহমদ (২৮) নামে এক যুবককে নৃসংশভাবে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (০৮ এপ্রিল) সন্ধ্যার দিকে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
০০:১১ ১০ এপ্রিল ২০২২
কমলগঞ্জে নৃ-গোষ্ঠীর ভাষার ডিজিটাইজেশন নিয়ে সচেতনতামূলক সভা
বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন নৃগোষ্ঠীর জীবিত ৪১টি ভাষা সংরক্ষণ ও তা ডিজিটাইজেশন করা শীর্ষক বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
০০:০২ ১০ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৫৩ জন
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নিয়োগ পেলেন ৫৩ জন। এর মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। নিয়োগ পাওয়াদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান।
২৩:৪৮ ৯ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে ‘এফএস গ্লোবাল’ কনসালটেন্সি ফার্মের যাত্রা শুরু
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলছে না। ফেসবুকে নিহত ব্যক্তির ছবি দিয়ে অনেকেই পরিচয় জানতে পোস্ট দিয়েছেন।
২২:৩৭ ৯ এপ্রিল ২০২২
টিপ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করলো বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে টিপ বিষয়ক একটি আপত্তিকর ওয়াজ শেয়ার করা হয়। যদিও পরবর্তীতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই আপত্তিকর সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
২০:৩২ ৯ এপ্রিল ২০২২
রাসেলকে জামিনে মুক্ত করে ইভ্যালি আবার চালু করতে চান শামীমা
জামিনে মুক্ত হওয়ার দুই দিন পর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন আবারও তাদের কার্যক্রম চালু করতে চাওয়ার কথা জানিয়েছেন। স্বামী ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলকে দ্রুত জামিনে মুক্ত করে নতুনভাবে এগিয়ে যেতে চান শামীমা।
২০:২১ ৯ এপ্রিল ২০২২
‘ভোটের আগেই হেরে যাওয়া দল হচ্ছে বিএনপি’
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। দেশে যেসব নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে। আসলে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই নির্বাচনকে ভয় পায়। তাদের দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই যেহেতু নির্বাচন করতে পারবে না সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়। ভোটের আগেই হেরে যাওয়া দল হচ্ছে বিএনপি।
২০:১১ ৯ এপ্রিল ২০২২
রোজায় বেল খাবেন যে কারণে
দিন দিন বাড়ছে গরম। আর এই তীব্র গরমের মধ্যেই মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সিয়াম পালন করছেন। এই গরমের মধ্যে রোজা রাখার ফলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিটা একটু বেশি থাকে। সারাদিন রোজা রেখে ইফতারে ভাজাপোড়া খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। এর বদলে রাখুন স্বাস্থ্যকর সব ফল।
১৫:৪৭ ৯ এপ্রিল ২০২২
দিলরুবা খান আর নেই, নামাজে-জানাযা সম্পন্ন
মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী দিলরুবা খান আর নেই।
১৫:২১ ৯ এপ্রিল ২০২২
৪৪৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর
সাতটি পদে ৪৪৯ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা অনলাইনে আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫:০৪ ৯ এপ্রিল ২০২২
মারা গেছেন সাকিব আল হাসানের শাশুড়ি
বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
১৪:১১ ৯ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   766  
-   767  
-   768  
-   769  
-   770  
-   771  
-   772      
- পরবর্তী >    
- শেষ >>    








































