মাছরাঙা টিভিতে আজ গান শোনাবেন সমরজিৎ রায়
আজ রাত ১১.৩০ টায় সরাসরি অনুষ্ঠানটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। শিল্পী সমরজিৎ বলেন," রাগাশ্রয়ী গানের প্রতি যাঁদের বিশেষ দূর্বলতা এই অনুষ্ঠানটি তাঁদের ভীষণ প্রিয়। পুরোনো দিনের গানগুলো তো থাকবেই, সাথে থাকবে বাছাইকৃত আমার কিছু মৌলিক গানও। আমার বিশ্বাস, দর্শক শ্রোতারা এই অনুষ্ঠানটি ভীষণ উপভোগ করবেন।"
১৪:৫৪ ৮ এপ্রিল ২০২২
টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরতে বললেন সিদ্দিক
সম্প্রতি টিপ পরার কারণে হেনস্তার শিকার হয়েছেন বলে এক শিক্ষিকা অভিযোগ তোলেন। দেশের কয়েকজন পরিচিত অভিনেতা প্রতিবাদ স্বরূপ টিপ পরে ছবি দিয়েছেন। অভিনেতাদের ওই কাজের সমালোচনা করেছিলেন আরেক অভিনেতা সিদ্দিকুর রহমান। তাদেরকে ‘পাগল’ বলেও অভিহিত করেন তিনি।
১৪:৪৪ ৮ এপ্রিল ২০২২
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বিদায়
ইউক্রেনের বুচায় গণকবর পাওয়ার পরে গোটা বিশ্বেই আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে সামনে রেখে জাতিসংঘেও রাশিয়ার বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছিল। তারই জেরে ইউক্রেন জাতিসংঘে ভোটাভুটির প্রস্তাব দেয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার থাকা উচিত কি না, বৃহস্পতিবার তা নিয়ে ভোট হয়। সেখানে ৯৩-২৪ ভোটে রাশিয়া হেরে যায়। এবং মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ হারায়।
১২:৪৮ ৮ এপ্রিল ২০২২
তদন্তে পাওয়া গেলো হেনস্তার সত্যতা: তবে টিপ নিয়ে কি না নিশ্চিত নয়
রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল নাজমুল তারেকের হেনস্তার শিকার হয়েছিলেন। এর সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তবে কপালে টিপ পরা নিয়ে হেনস্তা করা হয়েছিল কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি তারা।
১২:৩৮ ৮ এপ্রিল ২০২২
বড়লেখায় সাংবাদিকদের সম্মানে উপজেলা প্রশাসনের ইফতার
মৌলভীবাজারের বড়লেখায় প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০০:০৬ ৮ এপ্রিল ২০২২
কুকুরের অবসরে বিষণ্ণ আমেরিকান বর্ডার এজেন্সি!
জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট প্রচারিত তথ্য মতে, জেএফকেতে কর্মরত কাস্টমস অ্যান্ড প্রটেকশন পরিবারের একজন সদস্য বোবোকে দত্তক হিসেবে নিচ্ছেন।
০০:০৩ ৮ এপ্রিল ২০২২
বড়লেখায় লন্ডন-বাংলা প্রেসক্লাবের পক্ষে থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী প্রদান
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করেছে লন্ডন-বাংলা প্রেসক্লাব। ক্লাবের ২৮ বছর পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উপহার সামগ্রী প্রদান করা হয়।
২৩:৪৭ ৭ এপ্রিল ২০২২
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট
শুক্রবার দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ।এই ম্যাচ দিয়ে ঘটনাবহুল দক্ষিণ আফ্রিকা সফর শেষ হবে বাংলাদেশের।
২৩:২৩ ৭ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে দ্বিতীয় পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয় শুরু
সারাদেশের সাথে মৌলভীবাজারে শুরু হয়েছে স্বল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভর্তুকিমূল্যে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম- ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।
২৩:২১ ৭ এপ্রিল ২০২২
পাকিস্তানের জাতীয় পরিষদ পুনর্বহাল করল সুপ্রীম কোর্ট
পাকিস্তানের জাতীয় পরিষদকে বহাল করে সে দেশের সুপ্রিম কোর্ট এক রায় দিয়েছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এক অনাস্থা প্রস্তাব অনুমোদন করেছে।
২৩:০৯ ৭ এপ্রিল ২০২২
ডিসেম্বরে নয়, জুনে চালু হবে পদ্মা সেতু : অর্থমন্ত্রী
ডিসেম্বরে নয়, অগামী জুন মাসেই পদ্মা সেতু চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২২:৫৭ ৭ এপ্রিল ২০২২
বড়লেখায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
মৌলভীবাজারের বড়লেখায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলাউদ্দিন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও যাত্রীসহ চারজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
২২:২২ ৭ এপ্রিল ২০২২
বিভিন্ন কৌশলে ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা
গত ১৫ দিনে ক্যাম্প ছেড়ে পালানোর সময় ৭৮৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। দালালদের মাধ্যমে বিদেশসহ দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য তারা ক্যাম্প ছেড়ে পালাচ্ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
২০:০৩ ৭ এপ্রিল ২০২২
কমলগঞ্জে আগাম বৃষ্টিতে নার্সারীতে চারা গাছ বিক্রির ধুম
মৌলভীবাজারের কমলগঞ্জে কয়েক দিনের বৃষ্টিতে নার্সারীগুলোতে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের চারা বিক্রির ধূম শুরু হয়েছে। এসব নার্সারী থেকে দেশের বিভিন্ন স্থানে চারা গাছ বিক্রি করা হচ্ছে। এছাড়া স্থানীয় অনেকেই নার্সারী থেকে চারা ক্রয় করে ঠেলা ও ভ্যান গাড়ি যোগে গ্রামগঞ্জের বাজারগুলোতে ফেরি করে বিক্রি বরেন।
১৯:৪৬ ৭ এপ্রিল ২০২২
অর্ধশতাধিক নারী একযোগে বিজিবি সদস্যদের কামড় দিয়ে ছিনিয়ে নিলো ইয়াবাসহ আসামি
স্থানীয় নারী ও শিশুদের মাধ্যমে কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর আক্রমণ চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ মো. বখতিয়ার (৪২) নামে এক আসামিকে গ্রামবাসী ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় অর্ধশতাধিক স্থানীয় নারী টহলরত বিজিবি সদস্যদের হাতে কামড় বসিয়ে দেয়।
১৯:৩৩ ৭ এপ্রিল ২০২২
‘কেউ না খেয়ে মারা গেছে, এই তথ্য দেখাতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো’
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে এই তের বছরে একজন মানুষ না খেয়ে মারা গেছে, এই তথ্য কোনো সাংবাদিক দেখাতে পারলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো। সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবি এবং বিএনপির ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন টেলিভিশনের সামনে আসেন বাংলাদেশ ডুবে গেলো, বাংলাদেশের মানুষ না খেয়ে মরল। এরকম একটা অবস্থা। মনে হয় যে, বাংলাদেশের দুর্ভিক্ষ, শকুনেও লাশ খেয়ে শেষ করতে পারবে না। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে চলছে!
১৮:৫২ ৭ এপ্রিল ২০২২
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার সুপার গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদরাসার ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মদরাসার সুপারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ওই মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
১৮:৪৩ ৭ এপ্রিল ২০২২
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এবার ৩২ বিশ্ববিদ্যালয়
আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তিতে ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর নতুন করে আরো তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়েছে। গত বছর তিনটি গুচ্ছে ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
১৮:৩৬ ৭ এপ্রিল ২০২২
অপবাদ সইতে না পেরে রাজনগরে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা
স্থানীয় ইউপি সদস্য তপুর আলী বলেন, মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। পরে তার পরিবারের লোকজন আমাকে একটি চিরকুট দেখিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
১৭:৫৮ ৭ এপ্রিল ২০২২
ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় ইশরাক হোসেনকে গ্রেপ্তার : তথ্যমন্ত্রী
ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
১৫:৩৯ ৭ এপ্রিল ২০২২
ঈদে নতুন নোট বিনিময় শুরু ২০ এপ্রিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২০ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৮ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ।
১৫:১৩ ৭ এপ্রিল ২০২২
সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ
সিলেটে অনির্দিষ্টকালের জন্য গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ রেখেছেন মাংস ব্যবসায়ীরা। সিলেট সিটি করপোরেশন কর্তৃক মাংসের দাম নির্ধারণ করে দেওয়ায় এমন উদ্যোগ নিয়েছেন তারা। যতদিন মাংসের মূল্য বৃদ্ধির দাবি না মানা হবে, তত দিন গরু-ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন তারা।
১৪:৩৮ ৭ এপ্রিল ২০২২
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, আবেদন ফি এক হাজার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩ জুন থেকে শুরু হবে। ওইদিন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি আবেদনের জন্য শিক্ষার্থীদের ফি দিতে হবে এক হাজার টাকা করে।
১৪:১১ ৭ এপ্রিল ২০২২
মিষ্টি কুমড়ার ‘বেগুনি’ তৈরির রেসিপি
রমজানের ইফতারির এক অপরিহার্য উপাদান বেগুনি। কিন্তু, সর্বশেষ বাজারদর অনুযায়ী বেগুনের দাম কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরির পরামর্শ দিয়েছেন।
১৩:৩৪ ৭ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   768  
-   769  
-   770  
-   771  
-   772  
-   773  
-   774      
- পরবর্তী >    
- শেষ >>    








































