মৌলভীবাজারে ‘মুজিব শতবর্ষ আর্ট ক্যাম্প’ অনুষ্ঠিত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ-২০২২ উদযাপন উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভী চা বাগানে ‘মুজিব শতবর্ষ আর্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
১৫:৪৪ ১৩ মার্চ ২০২২
শেরেবাংলা স্টেডিয়ামে এ আর রহমানের কনসার্ট, থাকবেন প্রধানমন্ত্রীও
আগামী ২৯ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাইবেন বিশ্ব বিখ্যাত এ শিল্পী। গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেছেন। জানতে চাইলে তিনি বলেন, ‘কনসার্টটি ২৯ তারিখ হবে এটা চূড়ান্ত হয়েছে। টিকিট বিক্রিসহ বাকি সব তথ্য আপনাদেরকে দ্রুতই জানানো হবে।’
১৫:৪৪ ১৩ মার্চ ২০২২
যুদ্ধে ১৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত: জেলেনস্কি
রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে ইউক্রেনের অন্তত এক হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন তিনি। তবে রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি।
১৩:৫৭ ১৩ মার্চ ২০২২
সানি লিওন বাংলাদেশে আসায় হুঁশিয়ারি দিলো ইসলামী ঐক্যজোট
বলিউড তারকা সানি লিওন ঢাকায় আসার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোট। অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি। সানি লিওনের অবস্থান কোন ভাবেই সহ্য করাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
১৩:৫৫ ১৩ মার্চ ২০২২
জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিজ নিজ দলে ভিড়ানোকে কেন্দ্র করে দফায় দফায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও টিএসসি এলাকার এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৩:২১ ১৩ মার্চ ২০২২
দুই শিশুর মৃত্যু : সারাদেশে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ
সারাদেশের পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে নাপা সিরাপ পরীক্ষার নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। পরীক্ষার প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ সেবন করে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার এ নির্দেশনা জারি হলো।
১৩:১২ ১৩ মার্চ ২০২২
ফেসবুকে স্ট্যাটাস নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ৩
গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোরসহ তিনজন নিহত হয়েছেন।
১৩:১২ ১৩ মার্চ ২০২২
শাবিতে বরেন্দ্র অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত, সম্পাদক রজন
রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বরেন্দ্র অ্যাসোসিয়েশন সাস্টের নতুন কমিটি গঠিত হয়েছে।
১২:৪৬ ১৩ মার্চ ২০২২
দুপুরে আসছে হাদিসুরের মরদেহ
ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ১৩ মার্চ, ২০২২ (রোববার) দুপুরে ঢাকায় এসে পৌঁছাবে।
০৯:১৭ ১৩ মার্চ ২০২২
বড়লেখায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের বড়লেখায় ব্যাডমিন্টন এসোসিয়েশনের আয়োজনে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
২৩:২৬ ১২ মার্চ ২০২২
শেরপুরে ২৮পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে ২৮পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদকদ্রব্য বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ। শনিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
২২:৪৪ ১২ মার্চ ২০২২
আলী আমজাদের কার্নিভাল স্মরণীয় হয়ে থাকবে : তাসরিফ
দূরত্ব ভুলে কিছু মুহুর্ত সৃষ্টির স্লোগান নিয়ে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কার্নিভাল ২০২২। সারাদিন আনন্দ উচ্ছ্বাসে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দিনটি কাটিয়েছে। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের পাশাপাশি এতে মঞ্চ মাতিয়েছে কুঁড়েঘর। এ কার্নিভাল সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে - এমনটাই জানিয়েছেন কুঁড়েঘরের ভোকালিস্ট তাসরিফ খান।
২২:৪২ ১২ মার্চ ২০২২
কমলগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে জরিমানা
অবৈধভাবে ভোজ্যতেল মজুদের দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
২২:০৮ ১২ মার্চ ২০২২
টিসিবির পণ্য চান রেস্তোরাঁর মালিকরাও
দেশে করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন হোটেল-রেস্তোরাঁগুলো বন্ধ ছিল। এ কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি বলে দাবি করেছেন হোটেল-রেস্তোরাঁর মালিকরা। এরই মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে বলে জানান তারা। এই পরিস্থিতিতে ন্যায্য দামে টিসিবির পণ্য পেতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।
২১:৫২ ১২ মার্চ ২০২২
আনন্দে মাতলেন আলী আমজাদের সাবেক শিক্ষার্থীরা
মৌলভীবাজার শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গত ১১ মার্চ ২০২২ (শুক্রবার) অনুষ্ঠিত হয়ে গেল "কার্নিভাল ২০২২"। এতে উপস্থিত হয়ে আনন্দে মেতে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
২১:৫১ ১২ মার্চ ২০২২
সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব; যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২১:৩৯ ১২ মার্চ ২০২২
কুলাউড়ায় সৈনিক শহীদ স্মৃতি প্রিমিয়ার লীগের সমাপ্তি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে সৈনিক শহিদ স্মৃতি প্রিমিয়ার লীগ (এস.এস.এম.পি.এল) ২০২২-এর ২য় সিজনের সমাপনী খেলা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ মার্চ) শহিদ স্মৃতি পরিষদের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী খেলায় লিডিং চেলেঞ্জারস সাতরাকে ৬ উইকেটে হারিয়ে বিজয় নিশ্চিত করে এম.এস.এম রাইডার্স সাতরা।
২১:০৮ ১২ মার্চ ২০২২
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির অনুমোদন
রানিং সিলেট ডটকম'র সম্পাদক মিজান মোহাম্মদকে সভাপতি ও আজকের সিলেটের প্রতিনিধি ফাহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাব।
২০:৫৩ ১২ মার্চ ২০২২
বড়লেখায় মাদক উদ্ধার অভিযানে ডিবির ওপর হামলা, ১৯৩ পিস ইয়াবা উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক উদ্ধার অভিযানে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের আলভিন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। এসময় ডিবি পুলিশ মাদক কারবারি বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২০:৩৪ ১২ মার্চ ২০২২
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ১৪ মার্চ
আগামী সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সভা শুরু হবে সকাল ১০ টায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
২০:০২ ১২ মার্চ ২০২২
কমলগঞ্জে প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ, র্যাবের হাতে ধর্ষক গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবন্ধী শব্দকর গৃহকর্মীকে ধর্ষন করে ৬ মাসের অন্তসত্তা করেছে বাড়ির মালিক। এ ঘটনায় থানায় মামলা হলে কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন টিম।
১৯:৩৫ ১২ মার্চ ২০২২
অবশেষে আসলেন বাংলাদেশে, উচ্ছ্বসিত সানি লিওন
তথ্য গোপন করায় আসার অনুমতি না মিললেও সানি লিওন বাংলাদেশে এসেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করে সানি লিওন নিজেই এই খবর দিয়েছেন।
১৯:২৫ ১২ মার্চ ২০২২
টিকা দেওয়ায় দুইশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে। করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।
১৯:১৭ ১২ মার্চ ২০২২
মসজিদে গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী : ইউক্রেন
আজ শনিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এরি মধ্যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিউপোলে এক মসজিদের ওপর গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
১৮:৫৯ ১২ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   769  
-   770  
-   771  
-   772  
-   773  
-   774  
-   775      
- পরবর্তী >    
- শেষ >>    
















































