‘সংঘবদ্ধ ধর্ষণ’কে দাম্পত্য কলহ বলে সংবাদ সম্মেলনে আসামি
কক্সবাজারে আদালত পাড়া থেকে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ফিরোজ আহমদ ধর্ষণের ঘটনাকে স্বামী-স্ত্রীর ঝগড়া বলে সংবাদ সম্মেলন করেছেন। নিজেকে ওই নারীর স্বামী দাবি করে সেদিন এরকম কোনো ঘটনাই ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে তার সাথে ওই নারীর কক্সবাজার পৌরসভা এলাকায় ধস্তাধস্তি হয়, যা বিভিন্ন মিডিয়ায় ‘সংঘবদ্ধ ধর্ষণ’ বলে মিথ্যা তথ্য প্রচারিত হয়েছে।’
১৮:৩৮ ১৬ মার্চ ২০২২
পরিবেশের মান উন্নয়নে সকলের সহযোগিতা চাই : পরিবেশ ও বনমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশের সার্বিক মান উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণের সহযোগিতায় সামাজিক ও উপকূলীয় বনায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২৪ ভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং ১ মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ আয়োজন করা হবে।
১৮:০৬ ১৬ মার্চ ২০২২
দেশে সৌদি আরবের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বড় পরিসরে বিনিয়োগ করতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১৭:৫২ ১৬ মার্চ ২০২২
‘ছোট ভাই’দের জন্য স্যামসাংয়ের বড় কিছুর ইঙ্গিত!
থমথমে পরিবেশ, ব্যাকগ্রাউন্ড মিউজিকে জমজমাট সাসপেন্স! বদ্ধ রুমে ক্ষীণ আলোর নিচে রিভলভিং চেয়ারে উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে আছেন কোনো এক কুখ্যাত ডন, কিংবা সহজ বাংলায় – ‘বড় ভাই’! সেই বড় ভাইয়ের আশেপাশে কালো পোশাক আর কালো চশমা চাপিয়ে দাঁড়িয়ে তার ছোট ভাইয়েরা। বড় ভাইয়ের সামনে তার সবচেয়ে বিশ্বস্ত ‘ছোট ভাই’ কোনো অসাধ্য সাধন করে খুশিমনে বলছে ‘ওস্তাদ, কাম হইয়া গেছে’ কিংবা বড় ভাইয়ের প্রশ্নে দ্বিধায় পড়ে মাথা চুলকাতে চুলকাতে কাঁচুমাচু করে বলছে ‘বড় ভাই, বিষয়টাতো বুঝবার পারলাম না’। বাংলা সিনেমার এমন দৃশ্যের সাথে কমবেশি সবাই আমরা পরিচিত।
১৭:৪৩ ১৬ মার্চ ২০২২
ওয়ার্ল্ড ভিশনের শতাধিক শিশুর জন্মদিন উদযাপন
কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ওয়ার্ল্ড ভিশনের রেজিষ্ট্রার ও কমিউনিটি শিশুদের অংশগ্রহণে শতাধিক দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।
১৭:৩৬ ১৬ মার্চ ২০২২
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
জামালপুর ডিবি পুলিশের এক মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর দিক-নির্দেশনা ও সুদৃঢ় নেতৃত্বে জামালপুর জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে বুধবার (১৬ মার্চ) ভোর-রাতে জেলা গোয়েন্দা শাখা,জামালপুরের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
১৭:৩০ ১৬ মার্চ ২০২২
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও ছয় মাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন সকালে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে, কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সেলিমা। একইসঙ্গে তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।
১৭:২৪ ১৬ মার্চ ২০২২
ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির অন্তর্ভুক্ত মডেল বাজার নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় ঐ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৫:৪০ ১৬ মার্চ ২০২২
কমলগঞ্জে মণিপুরি ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যালি, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের ভাষা শহীদ সুদেষ্ণা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চে র্যালি, ভাষা শহীদ সুদেষ্ণার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৫:৩১ ১৬ মার্চ ২০২২
খালেদার পরিবারের আবেদনে মতামত আজই স্বরাষ্ট্রে পাঠানো হবে: আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো এবং তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে পরিবারের আবেদনের বিষয়ে আজকের (বুধবার) মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়।
১৫:০৯ ১৬ মার্চ ২০২২
সুনামগঞ্জে বাঁধের কাজ সঠিক সময়ে শেষ না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষাবাঁধের কাজ সঠিক সময়ে শেষ না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাওর বাঁচাও আন্দোলন।
১৪:৪৮ ১৬ মার্চ ২০২২
জাস্টিন ট্রুডোসহ কানাডার ৩১৩ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ কয়েকজন সদস্যসহ মোট ৩১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এখন থেকে তাদের রাশিয়ায় প্রবেশ বন্ধ।
১৪:৩৫ ১৬ মার্চ ২০২২
দেশেই প্রোটোটাইপ বিমান তৈরির গবেষণা চলছে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে দেশেই প্রোটোটাইপ বিমান তৈরির গবেষণা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যশোরে বাংলাদেশে বিমানবাহিনীর বহরে গ্রোব জি-১২০টিপি প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
১৩:৪৯ ১৬ মার্চ ২০২২
নির্মাণ সামগ্রীর দাম বাড়ার প্রতিবাদে সুনামগঞ্জে ঠিকাদারদের মানববন্ধন
দেশব্যাপী রড, সিমেন্ট, বিটুবিন, ইট, বালু, পাথরসহ সকল প্রকার নির্মাণ সামগ্রী লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩:২৬ ১৬ মার্চ ২০২২
অটিজম আক্রান্তদের প্রতি বদলাতে হবে দৃষ্টিভঙ্গি
অটিজম হলো মস্তিষ্কের স্বাভাবিক বিকশজনিত অসুবিধা, যাকে সমন্বিতভাবে ‘Autism Spectrum Disorder’ বা ASD বলা হয়। ‘Spectrum’ বলতে অটিজম থাকা শিশুর নানা লক্ষণ, দক্ষতা এবং প্রতিবন্ধতার পর্যায়ে অথবা সীমাবদ্ধতা ব্যাপকভাবে বুঝায় যা একটি অটিজম আক্রান্ত শিশুর মাঝে থাকতে পারে। এটা স্বল্প মাত্রা থেকে শুরু করে গুরুতর মাত্রায় হতে পারে।
১২:৪৪ ১৬ মার্চ ২০২২
খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসা খুবই জরুরি : পরিবার
খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। একই সাথে জানিয়েছেন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
১২:১৭ ১৬ মার্চ ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু ৮ এপ্রিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ৮ এপ্রিল শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষা আগামী ১৩ মে শেষ হওয়ার কথা রয়েছে।
১১:৫৬ ১৬ মার্চ ২০২২
সাম্প্রতিক ফেসবুক আইডি হ্যাকিং ও করণীয়
বাংলাদেশের সম্প্রতি বেশ কয়েকজন সেলেব্রিটির ফেসবুক প্রোফাইলে হঠাৎ করে 'রিমেম্বারিং' দেখাতে শুরু করে। যার অর্থ তিনি মারা গেছেন, ফেসবুক তাকে স্মরণ করছে। বেশ কয়েকজন অভিনয় শিল্পী, মডেল, ফেসবুক বা ইউটিউব সেলেব্রিটি এর শিকার হয়েছেন।
০৯:৩৭ ১৬ মার্চ ২০২২
হিজাব ইসলামে অপরিহার্য নয় : রায় ভারতের আদালতে
ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে বলেছে - মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে কর্নাটকের জনাকয়েক মুসলিম ছাত্রী যে আবেদন করেছিলেন, সেই মামলাতেই আদালত এই রায় দিয়েছেন।
০৯:২০ ১৬ মার্চ ২০২২
আবারও কিয়েভে নিহত হলেন মার্কিন সাংবাদিক
রাশিয়ান বাহিনীর অভিযানের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও নিহত হলেন দুই সাংবাদিক। নিহত ওই দুই সাংবাদিকের নাম পিয়েরে জাকরজেউস্কি এবং ওলেক্সান্দ্রা কুভশিনোভা। তারা উভয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের হয়ে কাজ করতেন।
০৯:০৭ ১৬ মার্চ ২০২২
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমল
বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ১৪৯ টাকা হয়েছে।
০০:০৬ ১৬ মার্চ ২০২২
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৩:৪৪ ১৫ মার্চ ২০২২
এমসিডিসি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফ্রেন্ডস ব্রাদার্সের জয়
মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি পৌর শাখার আয়োজনে স্থানীয় কলেজ স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে স্বাধীনতা দিবস এমসিডিসি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
২৩:১০ ১৫ মার্চ ২০২২
কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
২২:৪৯ ১৫ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   765  
-   766  
-   767  
-   768  
-   769  
-   770  
-   771      
- পরবর্তী >    
- শেষ >>    
















































