ছবিতে দেখে নিন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে
অবশেষে জল্পনা-কল্পনার অবসান। বিয়ে করে ফেললেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গোধূলি লগ্নে সম্পন্ন হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে। হাতে গোনা কয়েকজন বন্ধু এবং দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের জুটি এক হলো। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতে দুই অভিনেতার বিয়ে হয়েছে। শোনা যাচ্ছে, বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পড়েছিলেন আলিয়া।
২০:৫৯ ১৪ এপ্রিল ২০২২
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উষ্কানীর অভিযোগ, রাজনগরে যুবক গ্রেফতার
মৌলভীবাজারের রাজনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উষ্কানীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ। তার বিরোদ্ধে রাজনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং ১৬, তারিখ: ১৩/০৪/২০২২) হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাছানো হয়েছে। আটক যুবকের নাম জাহিদ হাসান (২১)। সে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মিয়ারকান্দি গ্রামের কুটি মিয়ার ছেলে।
১৯:৪৫ ১৪ এপ্রিল ২০২২
ছাত্রীকে যৌন নির্যাতন: ঢাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা
নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এই অধ্যাপককে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তার নামে বরাদ্দ বিভাগীয় কক্ষও বাতিল করা হয়েছে।
১৯:৩৪ ১৪ এপ্রিল ২০২২
‘আসুন নিজ ধর্ম পালনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি’
দেশের মানুষকে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৯:১৫ ১৪ এপ্রিল ২০২২
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত
কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইলে দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় উপজেলার শঙ্কুচাইল ভারতীয় সীমান্তবর্তী এলাকায় তাকে দুর্বৃত্তরা গুলি করে।
১৯:০৩ ১৪ এপ্রিল ২০২২
জবিতে নানা আয়োজনে বর্ষবরণ
মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা প্রদর্শনীর মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বরণ করে নিলো নতুন বর্ষকে। নববর্ষ-১৪২৯ কে ঘিরে ক্যাম্পাসে ছিলো নানা আয়োজন।
১৪:৫৩ ১৪ এপ্রিল ২০২২
কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় মঙ্গল শোভাযাত্রা’র মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়।
১৪:৪৩ ১৪ এপ্রিল ২০২২
মঙ্গলের প্রত্যাশায় মৌলভীবাজারে মঙ্গল শোভাযাত্রা
আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে, এসেছে নতুন বছর ১৪২৯। সূচনা হলো নতুন আরেকটি বাংলার সনের-শুভ নববর্ষ। এসো হে বৈশাখ এসো এসো...মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বা বাংলা নতুন বর্ষ।
১৪:৩০ ১৪ এপ্রিল ২০২২
হবিগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৃথক জায়গায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
১৩:০৩ ১৪ এপ্রিল ২০২২
সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রপাতে বাবা মুকুল খাঁ (৫০) ও তার ছেলে মাসুদ খাঁর (৭) মৃত্যু হয়েছে।
১২:৩৭ ১৪ এপ্রিল ২০২২
সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল মা-মেয়ে-ছেলের
সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে মা, মেয়ে ও ছেলে নিহত হয়েছেন।
১২:২২ ১৪ এপ্রিল ২০২২
মহামারির গ্লানি ভুলে দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা
মহামারির গ্লানি ভুলে দুই বছর পর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হয়।
১২:০১ ১৪ এপ্রিল ২০২২
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজারে সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১:৩৯ ১৪ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ আর নেই
মৌলভীবাজারের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
১১:২১ ১৪ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ বুধবার (১৩ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
২৩:৫৮ ১৩ এপ্রিল ২০২২
নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা মেয়ে নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির বাবা প্রবাসী মাওলানা আবু জাহের।
২৩:৩৮ ১৩ এপ্রিল ২০২২
মানুষের জীবনযাপনে স্বস্তি আনতে সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে পণ্যের দামে অস্থিতিশীলতা দেখা দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি নিয়ে আসার।
২২:৫৯ ১৩ এপ্রিল ২০২২
নবীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ
নবীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২২:৩৩ ১৩ এপ্রিল ২০২২
বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২১:৫৩ ১৩ এপ্রিল ২০২২
খুবির শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিলেন ২২ শিক্ষার্থী
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক বিটপ শোভন বাছাড়। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাত্রীদের যৌন হয়রানি করার। ২২ শিক্ষার্থী তার নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যৌন হয়রানির অভিযোগ দেয়।
২১:৩২ ১৩ এপ্রিল ২০২২
সুনামগঞ্জে মোকামের ইফতার মাহফিল ও অফিস উদ্বোধন
দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপের মোকামের আয়োজনে সুনামগঞ্জের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের মেডিকেল রোড এলাকায় মোকামের সুনামগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। এর আগে সুনামগঞ্জের অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
২১:১০ ১৩ এপ্রিল ২০২২
লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: পুতিন
রাশিয়ার লক্ষ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১২ এপ্রিল) তিনি বলেছেন, ইউক্রেনীয় বিরোধিতা এবং উল্লেখযোগ্য সংখ্যক নিষেধাজ্ঞা সত্যেও তাদের অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে।
২০:৫০ ১৩ এপ্রিল ২০২২
হজে যেতে পারবেন ৫৭ হাজার বাংলাদেশি
বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার (১৩ এপ্রিল) মন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এ তথ্য জানান।
২০:৩৭ ১৩ এপ্রিল ২০২২
মেয়ে শিশু নিয়ে মসজিদে যাওয়া ইসলামবিরোধী? কি বলছেন বিশেষজ্ঞরা
নরসিংদীতে সম্প্রতি এক বাবা তাঁর চার বছরের মেয়ে শিশুকে নিয়ে মসজিদে গিয়েছিলেন। এ ঘটনায় সেখানে দুপক্ষের সংঘর্ষ বাঁধে, তাতে মারা যান এক যুবক। প্রশ্ন উঠছে, মেয়ে শিশুকে মসজিদে নিয়ে যাওয়া কি ইসলামবিরোধী? জেনে নেওয়া যাক এ বিষয়ে কি বলছেন ইসলামি চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা।
২০:০৬ ১৩ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   762  
-   763  
-   764  
-   765  
-   766  
-   767  
-   768      
- পরবর্তী >    
- শেষ >>    








































