আফগানিস্তানে পাক বিমান হামলায় নিহত বেড়ে ৪৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দু’টি প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪৭ জনে। গত ১৬ এপ্রিল (শনিবার) এই ঘটনা ঘটে। এই তথ্য আফগান কর্মকর্তাদের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১২:৪২ ১৮ এপ্রিল ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : ইংরেজি
আগামী ২২ এপ্রিল থেকে ৩ পর্যায়ে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। ২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১২:২৬ ১৮ এপ্রিল ২০২২
সুনামগঞ্জে হাওরে ঢুকছে পানি, ৩০০ হেক্টর ধান তলিয়ে যাওয়ার শঙ্কা
সুনামগঞ্জের দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় হাওরে পানি ঢোকা শুরু করে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
১২:০৩ ১৮ এপ্রিল ২০২২
ভিসা থাকলেও চাতলাপুর সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারছেন না যাত্রীরা
করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। গত ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু করলেও ভারতীয় ভিসা নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে কোনো যাত্রী ভারতে যেতে পারছেন না। অন্যদিকে ভারতের কৈলাশহরের মনু স্থল অভিবাসন কেন্দ্রে প্রতিদিন বাংলাদেশী ভিসাধারী যাত্রীরা অপেক্ষা করলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র তাদের গ্রহণ করছে না।
২৩:৫৪ ১৭ এপ্রিল ২০২২
মাভাবিপ্রবিতে পালিত হলো মুজিবনগর দিবস
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ। এই সময় তারা ক্যাম্পাস্থ বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্প স্তবক অপর্ন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
২৩:১৪ ১৭ এপ্রিল ২০২২
সুইডেনে কোরআন পোড়ানোর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছে এমন একটি কট্টর দক্ষিণপন্থী সংগঠনের বিরুদ্ধে পর পর তৃতীয় রাতের মতো বিক্ষোভ হয়েছে। এই সংগঠনটি আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করছে।
২৩:০৪ ১৭ এপ্রিল ২০২২
মৌলভীবাজারসহ দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত
মৌলভীবাজারসহ দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় জেলা পরিষদ-এর নির্বাচিত পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
২২:৩৬ ১৭ এপ্রিল ২০২২
ট্রেন আটকিয়ে লোকোশেডের ইনচার্জের ঘুষ বাণিজ্যের প্রতিবাদ
মৌলভীবাজারের কুলাউড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন আটকিয়ে লোকোশেডের ইনচার্জ বিমল কান্তি বিশ্বাসের ঘুষ বাণিজ্য, অনিয়মের প্রতিবাদে এবং ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে বদলীর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২:১৩ ১৭ এপ্রিল ২০২২
ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেলের মৃত্যু
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আরও এক জেনারেল নিহত হয়েছে বলে খবর এসেছে। নিহত ভ্লাদিমির পেট্রোভিচ ফ্রোলভ রাশিয়ার সশস্ত্র বাহিনীর অষ্টম সেনা কমান্ডে ডেপুটি কমান্ডার হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। রুশ জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ।
২১:০৭ ১৭ এপ্রিল ২০২২
হিজাব বিতর্কে ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রধান শিক্ষক কারাগারে
নওগাঁয় হিজাব নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির মামলায় এবার জেলহাজতে পাঠানো হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণকে। আজ রবিবার (১৭ এপ্রিল) নওগাঁ আমলি আদালত-৩ (মহাদেবপুর)-এ হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিজ্ঞ বিচারক মো. তাইজুল ইসলাম জামিনের আবেদন নাকোচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
২০:৪৬ ১৭ এপ্রিল ২০২২
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : শিল্প প্রতিমন্ত্রী
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কিছু মুনাফালোভী ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় । তিনি বলেন, এরা দেশ ও জনগণের শত্রু। তিনি এদের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান ।
২০:২৩ ১৭ এপ্রিল ২০২২
চলন্ত বাসে দুই নারী শিক্ষার্থীর জামা কেটে দেওয়ার অভিযোগ
সাভারে চলন্ত বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই নারী শিক্ষার্থীর জামা কেটে দেওয়ার অভিযোগে উঠেছে। এ ঘটনায় হারুন অর-রশীদ (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২০:১১ ১৭ এপ্রিল ২০২২
শ্রীমঙ্গলে সূর্যোদয়ের প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে পালন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তমান্ডলিক সূর্যোদয় সমাবেত প্রার্থনা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (১৭ এপ্রিল) ভোর ৬টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আন্তমান্ডলিক পুনরুত্থান সূর্যোদয় উপাসনা কমিটির আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয়।
১৯:৫১ ১৭ এপ্রিল ২০২২
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফের ইসরায়েলি হামলা
অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গত শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে 'তাণ্ডব' চালায় ইসরায়েলি বাহিনী। সেদিনের সহিংসতায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়। এর দুই দিন পর আজ রবিবার ফের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ।
১৯:৩৯ ১৭ এপ্রিল ২০২২
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি: সভাপতি শ্রাবণ, সাধারণ সম্পাদক জুয়েল
কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করেছে বিএনপি। রবিবার বিকালে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
১৮:১০ ১৭ এপ্রিল ২০২২
বগুড়ায় সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করে লাশ পুঁতে রাখলো এলাকাবাসী
বগুড়ার ধুনটে আরিফুল ইসলাম হিটলু নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার পর তার লাশ পুঁতে রাখে এলাকাবাসী। ঘটনার ১৪ ঘণ্টা পর শাজাহানপুর উপজেলার চার বছরের পুরনো একটি কবরে লাশের সন্ধান পেয়ে পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
১৭:৫৭ ১৭ এপ্রিল ২০২২
ফের র্যাবের কথিত `বন্দুকযুদ্ধ`, এক জন নিহত
বাংলাদেশের কুমিল্লায় একটি হত্যা মামলার আসামী শনিবার গভীর রাতে র্যাবের সাথে কথিত এক 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে। গত ডিসেম্বর মাসে আমেরিকা র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার উপর একটি নিষেধাজ্ঞা আরোপের পর র্যাবের এই ধরণের বন্দুকযুদ্ধ বা কেউ নিহত হবার খবর পাওয়া যায়নি।
১৬:১৭ ১৭ এপ্রিল ২০২২
বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সের জটিলতা নিরসন
তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের এমপিওভুক্তিসহ বিদ্যমান কয়েকটি সমস্যা নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৫:৪৭ ১৭ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫:২০ ১৭ এপ্রিল ২০২২
মেকআপ আর্টিস্ট আহমেদ আলী: মেকআপ জগতেই যার ৪৬ বছর
আহমেদ আলী। যিনি ৪৬ বছর ধরে কাজ করে যাচ্ছেন মেকআপ আর্টিস্ট হিসেবে। এফডিসি’র আঙ্গিনা থেকে শুরু করেছিলেন। এখন কাজ করছেন টিভি চ্যানেলে। সিনিয়র মেকআাপ আর্টিস্ট হিসেবে কর্মরত আছেন বেসরকারী টিভি চ্যানেল একুশে টেলিভিশনে। যার ওস্তাদ ছিলেন মরহুম সৈকত আলী। মেকআপ আর্টিষ্ট এর হাতেকড়ি যার হাত ধরেই। এসিস্ট্যান্ট হিসেবে ৭-৮ বছর কাজ শেখা। তারপর ইন্ডিভিজুয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন।
১৫:০৬ ১৭ এপ্রিল ২০২২
র্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে অশ্লীলতা-বুলিং বন্ধের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডে উদযাপনের নামে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে র্যাগ ডের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, বুলিং অপসংস্কৃতি ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
১৪:৫২ ১৭ এপ্রিল ২০২২
হাত বদলে দাম বাড়ে শসার, লোকসানে শুধু চাষী
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিস্তীর্ণ জমিতে চাষ হয় শসার। কম সময়ে অধিক মুনাফার আশায় দিনদিন বাড়ছে শসার আবাদ। এই সময়ে এসে যে লাভের আশায় কৃষক উৎপাদিত শসা আড়তে বিক্রি করতে নিয়ে যাচ্ছে তাতেই গুনতে হচ্ছে লোকসান। আড়তগুলোতে কমেছে শসার দাম খুচরা বাজারে যা বিক্রি হচ্ছে দ্বিগুন অথবা তিনগুন দামে। হাত বদলেই দাম বাড়ছে, ঠকছে কেবল চাষী।
১৪:৫১ ১৭ এপ্রিল ২০২২
সুনামগঞ্জের গুরমার হাওরে বাঁধ উপচে ঢুকছে পানি
উজানের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে নদ নদী ও হাওরে পানি বৃদ্ধি অব্যাহত আছে। রোববার সকাল থেকে ঢলের পানি হাওরের পাড় উপচে তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার হাওরে ঢুকছে। এতে করে হাওরের ২ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকিতে পড়েছে।
১৪:৩৪ ১৭ এপ্রিল ২০২২
আকস্মিক বন্যার ঝুঁকিতে সিলেট-সুনামগঞ্জসহ চার জেলা
সিলেট অঞ্চলের দুই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী বৃষ্টির শঙ্কায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৩:৫৭ ১৭ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   759  
-   760  
-   761  
-   762  
-   763  
-   764  
-   765      
- পরবর্তী >    
- শেষ >>    








































