প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : বাংলা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারীদের জন্য বাংলা থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
১৩:২৯ ১৭ এপ্রিল ২০২২
ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান রাশিয়ার
মারিওপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিওপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেওয়া। খবর বিবিসির।
১৩:০৬ ১৭ এপ্রিল ২০২২
কবরীকে হারানোর এক বছর
ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তী চিত্রনায়িকা সারাহ বেগম কবরীকে হারানোর এক বছর পূর্ণ হয়েছে আজ রোববার (১৭ এপ্রিল)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৭ এপ্রিল মারা যান ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রী।
১২:৩৬ ১৭ এপ্রিল ২০২২
দুইদিন পর বাড়তে পারে ঝড়-বৃষ্টির প্রবণতা
আগামী দুইদিন পর দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:১১ ১৭ এপ্রিল ২০২২
লিবীয় উপকূলে নৌকাডুবি, ৩৫ জনের মৃত্যুর আশঙ্কা
ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৬ এপ্রিল) জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এই তথ্য জানায়।
১১:৪৬ ১৭ এপ্রিল ২০২২
কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের বিষু উৎসব
‘জাগো মন মানুষ রতন’ এই শ্লোগানকে সামনে নিয়ে মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি থিয়েটার এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠান।
২৩:৩৮ ১৬ এপ্রিল ২০২২
পাকিস্তানে সংসদে ডেপুটি স্পিকারকে ইমরানের দলের এমপিদের মারধর
সদ্য-ক্ষমতাচ্যুত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা দেশটির পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন। শনিবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য শুরু হওয়া এই অধিবেশনে ডেপুটি স্পিকারের আসন গ্রহণের সময় তাকে কিল-ঘুষি ও থাপ্পড় মারার পাশাপাশি বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরানের দলের এমপিরা।
২৩:১৭ ১৬ এপ্রিল ২০২২
ব্যাটারিচালিত অটোরিকশা চালানোয় ঝুঁকছে শিশু-কিশোররা, আইন লঙ্ঘন
মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ন্ত্রণ ও নজরদারী না থাকায় অবাধে ব্যাটারিচালিত যান্ত্রিক অটোরিকশা তুলে দেওয়া হচ্ছে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের হাতে। ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোররা প্রশাসন ও সংশ্লিষ্টদের নাকের ডগায় প্রকাশ্যে শহর এবং আশেপাশের এলাকায় বেপরোয়া গতিতে চালাচ্ছেন অটোরিকশা।
২২:৫২ ১৬ এপ্রিল ২০২২
আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানান অভিযোগ, নতুন কমিটি গঠনের দাবি
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের জন্য উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক কোন পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে এবং সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য আহবায়ক কমিটি অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২:০৮ ১৬ এপ্রিল ২০২২
কমলগঞ্জে টিসিবির তালিকায় উপসচিবের বাবা, জনপ্রতিনিধিদের স্বজনরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উপকার ভোগী তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নে ৯২৫ জন কার্ডধারী তালিকায় এক উপসচিবের বাবা, টিভি শোরুমের মালিক, ব্যবসায়ী, বিপুল পরিমান জমির মালিক, দ্বিতলা পাকা ভবনের মালিক, বিত্তশালী ও প্রবাস ফেরত ব্যক্তি নামও রয়েছে।
২১:১৬ ১৬ এপ্রিল ২০২২
যাকাত নিয়ে আটটি বিশেষ প্রশ্ন
ইসলামের ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। মহানবী মোহাম্মদ (সঃ) যখন ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করেন, তখন সে রাষ্ট্রে যাকাত ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু যাকাত কীভাবে কতটুকু দিতে হবে সে বিষয়ে অনেকের মধ্যেই আছে নানা প্রশ্ন।
২১:১১ ১৬ এপ্রিল ২০২২
চড়ক উৎসব : নবতাৎপর্য
চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু-তিন দিনব্যাপী চড়ক পূজার উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চড়ক সংক্রান্তির মেলা নামে অভিহিত।
২০:৩৭ ১৬ এপ্রিল ২০২২
টুইটার কিনতে চাইলেন ইলন মাস্ক, সবাই বললো ‘শ্রীলঙ্কা কিনে নিন’
সম্প্রতি দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। টাকার অভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না শ্রীলঙ্কার সাধারণ মানুষ। অন্যদিকে একই সময়ে কয়েক হাজার কোটি ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
২০:১৯ ১৬ এপ্রিল ২০২২
ইউক্রেনের ১৩২ বিমান ও ১০৫ হেলিকপ্টার গুড়িয়ে দিয়েছে রাশিয়া
এখন পর্যন্ত ইউক্রেন সেনাবাহিনীর ১৩২টি বিমান ও ১০৫টি হেলিকপ্টার গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেন বাহিনীর দুই হাজার ২০০ এর বেশি ট্যাংক এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দেশটি। শুক্রবার (১৫ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
১৯:৪৩ ১৬ এপ্রিল ২০২২
বাঁধ নির্মাণের অনিয়মের বিষয়ে জানানো হবে প্রধানমন্ত্রীকে: সুনামগঞ্জে কৃষিমন্ত্রী
হাওরে বাঁধ নির্মাণ কমিটিতে অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, হাওরে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে।
১৯:১৬ ১৬ এপ্রিল ২০২২
৯৯৯-এ কল দিয়ে যারা জানালেন অভিযোগ, পুলিশ গিয়ে পেটালো তাদেরকেই
জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে অভিযোগ জানালেন ভুক্তভোগী পরিবার, আর পুলিশ গিয়ে তাদেরকেই পেটালো! এমন অভিযোগ পাওয়া গেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর ওই তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় একজন আনসার সদস্যকেও বরখাস্ত করা হয়েছে।
১৯:০৩ ১৬ এপ্রিল ২০২২
এমসি কলেজের মাঠ রক্ষার্থে মানববন্ধন, আটকে দেওয়া হলো মেয়র আরিফের গাড়ি
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মাঠ রক্ষার্থে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় এমসি ছাত্রাবাসের সামনে এ মানববন্ধন হয়। এ সময় ওই পথ দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তার গাড়ি আটকে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
১৮:৫১ ১৬ এপ্রিল ২০২২
ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত রাশাদ হোসাইন
আগামীকাল ১৬ এপ্রিল (রোববার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চারদিনের সফরে ঢাকায় আসছেন। এ সফরে তিনি বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি মন্ত্রনালয়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন।
১২:৩২ ১৬ এপ্রিল ২০২২
সেনাবাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করে গোটা পাকিস্তান
গত কয়েকদিনের চূড়ান্ত নাটকীয়তার পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নাওয়াজের সভাপতি শাহবাজ শরীফ। এর আগে ১০ই এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইমরান খান।
১২:০৪ ১৬ এপ্রিল ২০২২
ইউএনও মৌলভীবাজারের ফেসবুক আইডি ‘হ্যাকড’, প্রোফাইলে বিটিএসের ছবি
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি অফিসারের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল হ্যাকড হয়ে গেছে। প্রোফাইলে সমালোচিত কোরিয়ার মিউজিক ব্যান্ডদল বিটিএস-এর ছবি সাটিয়ে দেওয়া হয়েছে। প্রোফাইল হ্যাকড হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সাবরিনা রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন।
২৩:৪০ ১৫ এপ্রিল ২০২২
নজরুলের গজল ‘বুলবুলি’র সাথে স্প্যানিশ সুরে কোক স্টুডিওর তৃতীয় গান
বাংলা নববর্ষে (১৪ এপ্রিল) প্রকাশিত হয় কোক স্টুডিওর তৃতীয় গান 'বুলবুলি'। কাজী নজরুল ইসলামের 'বাগিচায় বুলবুলি তুই' গজলের সঙ্গে স্প্যানিশ সুরের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে এই গানে। সাথে ছিল সৈয়দ গাউসুল আলম শাওনের লেখা 'দোল দোল দোল দিয়েছে' শিরোনামের একটি ছোট শ্লোক।
২২:৫২ ১৫ এপ্রিল ২০২২
সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে ভারতে কেন পার পাওয়া যায়
ভারতে সম্প্রতি ১০ই এপ্রিল যে রাম নবমী পার্বণ হয়ে গেল তার আগের বেশ কয়েকদিন ধরে একের পর এক এমন কিছু ঘটনা ঘটেছে যাতে নতুন করে প্রমাণিত হয়েছে ঘৃণা ছড়িয়েও দেশটিতে সহজে পার পাওয়া যায়। রাম নবমীকে কেন্দ্র করে নেতাদের মুখে চরম ঘৃণাসূচক বিবৃতি শোনা গেছে। কয়েকটি রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা পর্যন্ত হয়েছে। মানুষ মারা গেছে।
২২:৪৩ ১৫ এপ্রিল ২০২২
তারাকান্দায় শসার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় শসার বাম্পার ফলন হয়েছে। এবার শসার বাজারদর ভালো থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে শসা বিক্রি করে লাভের মুখ দেখছেন চাষীরা। রমজান মাসের শুরুতে শসার ব্যাপক চাহিদা থাকার কারণে চাষিরা ব্যাপক লাভের মুখ দেখছেন। রমজানের শুরুতে শসার বাজার দর ছিল প্রতিমণ ১৬শ থেকে ২ হাজার টাকা। সকল চাহিদা মিটিয়ে রমজানের মাঝপথে শসার বাজারদর ১ হাজার থেকে ১ হাজার ২শত টাকা থাকলেও সামনে ঈদে ব্যাপক চাহিদা রয়েছে শসার।
২১:৪১ ১৫ এপ্রিল ২০২২
কমলগঞ্জ পৌরসভায় শতাধিক পরিবারে শিশু খাদ্য বিতরন
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার শিশু-কিশোরদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ১৭৫টি পরিবারের শিশু-কিশোরদের এসব উপহার বিতরন করা হয়।
২১:৩১ ১৫ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   760  
-   761  
-   762  
-   763  
-   764  
-   765  
-   766      
- পরবর্তী >    
- শেষ >>    








































