চলন্ত শাটল ট্রেনে যৌন হয়রানির শিকার চবি শিক্ষার্থী
চলন্ত শাটল ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শাটল ট্রেনে থাকা বহিরাগত বখাটের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীর।
২১:০৯ ১৫ এপ্রিল ২০২২
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু বলে জানাচ্ছে রাশিয়ান টিভি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া তাদের মস্কভা নামে রণতরীটি টেনে বন্দরে নেওয়ার সময় ডুবে গেছে। ইউক্রেন দাবি করেছে, তাদের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় এই রাশিয়ান যুদ্ধজাহাজ। এর পরই রাশিয়ার রাষ্ট্রীয় এক টেলিভিশন ঘোষণা দিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যে শুরু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০:৫৫ ১৫ এপ্রিল ২০২২
‘গুম হওয়া নেতাকর্মীর সন্তানরা তাকিয়ে থাকে, কখন তাদের বাবা ফিরবেন’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের রাতে ভোট হয়েছে, নিজেদের পছন্দমতো লোককে পার্লামেন্টে বসানো হয়েছে। বিচার, আইন-আদালত সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে। আমাদের ৬০০'র অধিক নেতাকে গুম করে দিয়েছে। আজকে আমাদের গুম হওয়া নেতাকর্মীদের সন্তানরা তাকিয়ে থাকে, কখন তাদের বাবা ফিরে আসবে।
১৯:২০ ১৫ এপ্রিল ২০২২
সেচ প্রকল্পের বিবাদ নিয়ে মোরশেদকে হত্যা, আটক ৫
কক্সবাজার সদরের পিএমখালী চেরাংঘর বাজারে আলোচিত ও চাঞ্চল্যকর মোরশেদ হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে টেকনাফ থেকে তাদের গ্রেপ্তার করে।
১৯:০৬ ১৫ এপ্রিল ২০২২
নদীর চর কেটে অবৈধভাবে মাটি-বালু বিক্রি, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রি করছে স্থানীয় কয়েকটি প্রভাবশালী মহল। কোনো ধরণের ইজারা ছাড়াই উপজেলার দীঘলবাক ইউনিয়নের চরগাঁও ও কসবা গ্রামে বছরের পর বছর ধরে এ ঘটনা ঘটছে। এর ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
১৮:৪১ ১৫ এপ্রিল ২০২২
কমলগঞ্জের ছয়চিরি দিঘীর পারে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সমাপ্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছয়চিরী দিঘীর পারে দুইদিনব্যাপী চড়ক পূজা ও মেলা সমাপ্ত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে সমাপ্ত হয়। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) শুরু হয় এ চড়ক পূজা ও মেলা।
১৮:১৪ ১৫ এপ্রিল ২০২২
রণবীরকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন দুই প্রেমিকা
বলিউডের প্রেমিক পুরুষ রণবীর কাপুর। কখনো ক্যাটরিনা কাইফ, কখনো দীপিকা পাডুকোনের সাথে চুটিয়ে করেছেন প্রেম। তবে বর্তমানে তিনি আলিয়া ভাটের স্বামী। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জমকালো আয়োজনে বিয়ে করেছেন তারা।
১৭:৩৬ ১৫ এপ্রিল ২০২২
সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক বাংলাদেশি
অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পার করার সময় বাংলাদেশি এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৭:০০ ১৫ এপ্রিল ২০২২
দেশে ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
২৪ ঘণ্টায় সারা দেশে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।
১৬:৪০ ১৫ এপ্রিল ২০২২
মুফতি শফিকের ২১ বছর : নাম বদলে আব্দুল করিম, পেশায় ইমাম
২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহতের ঘটনায় জড়িত শফিকুল ইসলাম। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত রমনা বটমূলে হামলার পর তিনি আত্মগোপনে থেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকেন। আব্দুল করিম নাম ধারণ করে ২০০৮ হতে নরসিংদীতে একটি মাদ্রাসায় আত্মগোপন করেন।
১৫:৪২ ১৫ এপ্রিল ২০২২
ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা উপলক্ষে শুক্রবার থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। জানা গেছে, ২৮ ও ৩০ এপ্রিলের টিকিটের চাহিদা বেশি।
১৫:৩৮ ১৫ এপ্রিল ২০২২
বুন্দিয়া তৈরির রেসিপি
সুস্বাদু খাবার বুন্দিয়া। মিষ্টি এই খাবারটি সাধারণত বাইরে থেকে কিনে আনা হয়। তবে সেসব খোলা খাবার খেলে অসুখ-বিসুখের ভয় তো থেকেই যায়। তবে আপনি চাইলে ময়দা দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন বুন্দিয়া।
১৪:৫৭ ১৫ এপ্রিল ২০২২
সামাজিক মাধ্যম ও শিশুর প্রতি সংবেদনশীলতা
পহেলা বৈশাখের অনুষ্ঠানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি শিশুর অসম্পূর্ণ বক্তব্যের একটা ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একাত্তর টেলিভিশনের ক্যামেরার সামনে শিশুটি বলেছে - ❛পহেলা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পহেলা বৈশাখ মানে...❜ এরপর তাকে আর কিছু বলতে দেওয়া হয়নি। তার কথা সম্পূর্ণ করার আগেই ক্যামেরা সরিয়ে নেওয়া হয়েছে। অসম্পূর্ণ ভিডিয়োর ওই অংশ দিয়েই সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে। ওই বক্তব্য বঙ্গবন্ধুর নাম আছে বলে এটা নিয়ে ট্রল চলছে। এই ট্রলের কারণ একটাই—❛বঙ্গবন্ধু❜!
১৪:৪২ ১৫ এপ্রিল ২০২২
ডুবে গেল বিখ্যাত রুশ রণতরী মস্কভা
ইউক্রেন যুদ্ধে নেতৃত্ব দানকারী রুশ রণতরী কিয়েভের ক্ষেপনাস্ত্র হামলায় ডুবে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া তাদের রণতরীটি টেনে বন্দরে নেয়ার সময় ডুবে গেছে। রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ৫১০ ক্রুসহ মিসাইলবাহী এ রণতরীটির নাম 'মস্কভা'।
১৪:৩২ ১৫ এপ্রিল ২০২২
আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ৬৭
পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ৬৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।
১৪:২৮ ১৫ এপ্রিল ২০২২
বাংলাদেশের স্বাধীনতা লাভে মুজিবনগর সরকারের ভূমিকা
১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে বর্তমান পাকিস্তানে নিয়ে যায় হায়নারের দল। সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়ত এখানেই সমাপ্তি হয়ে যাবে পশ্চিমারা ভেবেছিল। কিন্তু বঙ্গবন্ধুর গ্রেফতার পূর্ব তাঁর হাতে লেখা স্বাধীনতার পত্রটি যখন আওয়ামীলীগ নেতা এম এ হান্নান এবং পরবর্তীতে সাবেক মেজর জিয়াউর রহমান পাঠ করেন তখন থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধ।
১৪:১০ ১৫ এপ্রিল ২০২২
বাবা হারালেন অভিনেতা অপূর্ব
বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান অপূর্বের বাবা মো. ওমর ফারুক। খবরটি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
১৪:০৬ ১৫ এপ্রিল ২০২২
সাত বিভাগে বৃষ্টির আভাস
গ্রীষ্মের দ্বিতীয় দিনে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী তিন দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
১৩:৪৩ ১৫ এপ্রিল ২০২২
রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পরিষদ চত্বরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
০০:২০ ১৫ এপ্রিল ২০২২
ছবিতে শ্রীমঙ্গলে বর্ষবরণ ১৪২৯
করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবার সশরীরে অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।
০০:১৪ ১৫ এপ্রিল ২০২২
সিলেটে গরু ও ছাগলের মাংসের দাম বেড়েছে
গরু ও ছাগলের মাংসের দাম পুনঃনির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। দুই মাংসের দামই ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।
২৩:৫৫ ১৪ এপ্রিল ২০২২
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নবীগঞ্জে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় নবীগঞ্জ টু হবিগঞ্জ সড়কের পৌরসভার টিমিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
২৩:৩২ ১৪ এপ্রিল ২০২২
রমনা বটমূলে বোমা হামলা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল গ্রেফতার
২০০১ সালে পয়লা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৩:১১ ১৪ এপ্রিল ২০২২
সিলেট বিভাগে ঝড়ে-বজ্রপাতে একদিনে ৮ জনের মৃত্যু
সিলেট বিভাগে একদিনেই ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের কালবৈশাখী ঝড়ে মারা গেছেন ৩ জন, বজ্রপাতে ২ জন। হবিগঞ্জে বজ্রপাতে মারা গেছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পৃথকভাবে এ ঘটনাগুলো ঘটে।
২১:১৯ ১৪ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   761  
-   762  
-   763  
-   764  
-   765  
-   766  
-   767      
- পরবর্তী >    
- শেষ >>    








































