নবীগঞ্জে ভুয়া চিকিৎসকের হাতে রোগীর মৃত্যু, স্বজনদের মধ্যে উত্তেজনা
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে ভুয়া পল্লী চিকিৎসক মিজানুর রহমান আব্দুল্লার ভুল চিকিৎসায় হাবিব উল্লা(৬৫) নামে এক বৃদ্ধ'র মৃত্যু হয়েছে। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর মৃত ব্যক্তির স্বজনরা ভুয়া ডাক্তার মিজানুর রহমান আব্দুল্লাকে তার চেম্বারে অবরুদ্ধ করে রাখেন। পরে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি দেখে দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হলেও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
২১:২০ ২০ মার্চ ২০২২
টিসিবির পণ্যে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বলেছেন, টিসিবি'র পণ্যে দেশের এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন। দেশে কোনো পণ্যের অভাব নেই। প্রয়োজনের চেয়ে অনেক বেশি মজুত রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দেশে ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়।
২১:১০ ২০ মার্চ ২০২২
লঞ্চে ধাক্কা দেওয়া কার্গো জাহাজ জব্দ, তদন্ত কমিটি গঠন
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজের সামনে পড়ে একটি লঞ্চডুবির ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, যাত্রীবাহী লঞ্চে ধাক্কা দেওয়া মালবাহী কার্গো জাহাজটি জব্দ করা হয়েছে।
২০:২৬ ২০ মার্চ ২০২২
ফ্যামিলি কার্ড নিয়ে টিসিবির পণ্য নিতে আসলেন লন্ডন ফেরত ব্যবসায়ী!
মৌলভীবাজার জেলার সাত উপজেলার নিম্ম আয়ের অসহায় হতদরিদ্র ৭২ হাজার ৪২৬ পরিবারে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নিম্নআয়ের মানুষের জন্য নির্ধারিত কম দামের এই পণ্যের সুবিধা এক লন্ডন ফেরত ব্যবসায়ী নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১৯:৫৯ ২০ মার্চ ২০২২
লিটারে ৮ টাকা করে কমলো সয়াবিন তেলের দাম
কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী। সয়াবিন তেল প্রতি লিটার ১৬৮ টাকা, দুই লিটার ৩৩৫-৩৪৫ টাকা ও পাঁচ লিটার ৭৯৫-৮০০ টাকা বিক্রি কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।
১৯:৪০ ২০ মার্চ ২০২২
শ্রীমঙ্গলে ৮ হাজার ১২৪ পরিবার পাচ্ছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যের সুবিধা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজান মাস সামনে রেখে সাশ্রয়ী মূল্যে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার (২০ মার্চ) স্থানীয় মহসিন মিয়া অডিটোরিয়ামে শ্রীমঙ্গল পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ৫০০টি এবং উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই ইউনিয়নের ৩৫০টি পরিবারের মধ্যে পণ্য বিক্রির মাধ্যমে টিসিবির এই কার্যক্রম শুরু হয়েছে।
১৯:২৪ ২০ মার্চ ২০২২
ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে কমলগঞ্জে তিন পুলিশ জনতার হাতে অবরুদ্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা দিয়ে এক ফার্মেসির মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে উত্তেজিত জনতা তিন পুলিশ সদস্যকে আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
১৯:০২ ২০ মার্চ ২০২২
শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, ৫ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজের সামনে পড়ে একটি লঞ্চডুবির ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন নিখোঁজ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা।
১৮:৩৪ ২০ মার্চ ২০২২
নবীনদের অভিনন্দন জানিয়ে শাবি ছাত্রলীগের আনন্দ মিছিল
২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার (২০ মার্চ) বেলা ১টা ৩০মিনিটের দিকে তারা এ মিছিলের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট হতে শুরু হয়ে যেটি ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে এসে শেষ হয়।
১৮:২৮ ২০ মার্চ ২০২২
শাবির ‘এ’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
১৬:২০ ২০ মার্চ ২০২২
‘সকলে মিলে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমন্বিতভাবে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
১৫:৩৩ ২০ মার্চ ২০২২
নবীগঞ্জে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় শুরু
নবীগঞ্জে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যাগে নবীগঞ্জ সরকারী জে. কে. স্কুল মাঠে এ কার্যক্রম শুরু হয়।
১৫:২৩ ২০ মার্চ ২০২২
কুলাউড়ায় প্রথম দিন টিসিবির পণ্য কিনলেন ৮০০ জন
মৌলভীবাজারের কুলাউড়ায় নির্ধারিত কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য কিনলেন ৮০০ জন উপকারভোগী। রোববার ২০ মার্চ কুলাউড়া পৌরসভায় ও উপজেলার বরমচাল ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১৫:০৭ ২০ মার্চ ২০২২
৪০০ মানুষ আশ্রয় নেওয়া স্কুলে রুশ বাহিনীর হামলা
ইউক্রেনের মারিউপোল শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর ওই স্কুলে ৪০০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন এবং শনিবার (১৯ মার্চ) সেখানে এই হামলার ঘটনা ঘটে। রোববার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১৪:৪২ ২০ মার্চ ২০২২
সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
১৪:১৬ ২০ মার্চ ২০২২
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সামনে ইতিহাস সৃষ্টির সুযোগ। প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে ম্যাচ জিতেছে টাইগাররা। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে তামিম বাহিনীর।
১৩:৪৭ ২০ মার্চ ২০২২
সাংবাদিক ও কথাসাহিত্যিক দিলারা হাশেম মারা গেছেন
সাংবাদিক ও কথাসাহিত্যিক দিলারা হাশেম মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
১৩:৩৫ ২০ মার্চ ২০২২
বনানীতে চিরনিদ্রায় শায়িত সাহাবুদ্দিন আহমদ
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
১৩:০৮ ২০ মার্চ ২০২২
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় শুরু
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১২:৩৮ ২০ মার্চ ২০২২
রাশিয়ার হামলায় কিয়েভে শিশুসহ ২২৮ জন নিহত
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) কিয়েভ নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
১২:১৫ ২০ মার্চ ২০২২
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের (৯২) দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।
১১:৩৭ ২০ মার্চ ২০২২
বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৪৭ কোটি ছাড়ালো
বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৭৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৮ হাজার ৩০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ লাখ এক হাজার ৬৮২ জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪৭ হাজার ১৯১ জনে।
১১:২৬ ২০ মার্চ ২০২২
রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় ঘর-মন্দিরে হামলা, থানায় অভিযোগ
নবীগঞ্জ মালিকানা জমি দিয়ে রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ায় সংখ্যালঘু লোকজনের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এতে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের তারালিয়া গ্রামে।
২৩:৩৭ ১৯ মার্চ ২০২২
কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত
পিরোজপুরে দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব-২০২২। শনিবার (১৯ মার্চ) উদ্দীপন কার্যালয়ের সেমিনার হলে এ উৎসব অনুষ্ঠিত হয়।
২২:৩৯ ১৯ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   762  
-   763  
-   764  
-   765  
-   766  
-   767  
-   768      
- পরবর্তী >    
- শেষ >>    
















































