মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, পাওয়া গেছে টাকা লেনদেনের প্রমাণ
দুর্নীতি দমন কমিশন (দুদক)জানিয়েছে- মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রার্থীদের সেবা প্রদানে হয়রানি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেনের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী টিম সরেজমিনে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।
২৩:৪৫ ১৯ এপ্রিল ২০২২
শিক্ষার্থী-ব্যবসায়ীর সংঘর্ষ : আহত কুরিয়ারকর্মীর মৃত্যু
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে আহত নাহিদ (১৮) নামে এক তরুণ মারা গেছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
২৩:২৬ ১৯ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি রূপা-৮ লাখ টাকাসহ যুবক আটক
ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রূপাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
২৩:০৭ ১৯ এপ্রিল ২০২২
নিউমার্কেটে শিক্ষার্থী-গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনায় জবিতে প্রতিবাদ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি ও ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।
২২:৪৪ ১৯ এপ্রিল ২০২২
আদালতে মামলার বাদীকে বিয়ে করলেন ধর্ষণ মামলার আসামি
ধর্ষণ মামলায় জামিনে কারামুক্ত হতে আদালতে ভুক্তভোগী নারীকে বিয়ে করলেন আসামি। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ বিয়ে অনুষ্ঠানের জন্য আসামিকে কারাগার থেকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আদালতে হাজির করা হয়।
২১:২৫ ১৯ এপ্রিল ২০২২
কমলগঞ্জে নদীতে অবৈধ বাঁশের বেড়া ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা ও পলক নদীতে বাঁশের বেড়া, নিষিদ্ধ কারেন্ট জাল ও ঝাঁক ফেলে মাছ ধরছে স্থানীয় মৎস্য নিধনকারী চক্র। ফলে মাছের রেনু ও মা-মাছসহ বিভিন্ন প্রজাতির দেশী মাছ নিধন হচ্ছে। এছাড়া বেড়ার কারনে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।
২০:৪৮ ১৯ এপ্রিল ২০২২
হবিগঞ্জ জেলা সুজনের নেতা ফেন্সিডিলসহ আটক
হবিগঞ্জ জেলা সুজনের (সুশাসনের জন্য নাগরিক) সাংগঠনিক সম্পাদক মীর দুলালসহ (৪২) দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
২০:৩৫ ১৯ এপ্রিল ২০২২
সরকারি পাকা সড়ক নির্মাণে ফিনলে কোম্পানির বাধা, প্রতিবাদে বিক্ষোভ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানি কর্তৃক বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফিনলের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় কয়েকশো নারী-পুরুষ চা শ্রমিক।
১৯:৫৭ ১৯ এপ্রিল ২০২২
নিউমার্কেটে সংঘর্ষ থামাতে এসে ছাত্রদের তোপের মুখে লেখক ভট্টাচার্য
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সঙ্গে চলমান সংঘর্ষ থামাতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
১৯:৩০ ১৯ এপ্রিল ২০২২
সংঘর্ষ চলছে, এর মধ্যেই দোকান খোলার আশা নিউমার্কেটের ব্যবসায়ীদের
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের চলমান সংঘর্ষ আজকের মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
১৯:১৮ ১৯ এপ্রিল ২০২২
চলে গেলেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল
চলে গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
১৯:০৬ ১৯ এপ্রিল ২০২২
বিকেলের মধ্যে ঢাকা কলেজর সব হল বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব হল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজ অধ্যক্ষের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।
১৫:৪৩ ১৯ এপ্রিল ২০২২
ঋণ ছাড়াই সাড়ে ৪ হাজার টাকার ১১ প্রকল্প অনুমোদন
৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১ প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে সম্পূর্ণ অর্থ সরকারের তহবিল থেকে খরচ করা হবে।
১৫:২৩ ১৯ এপ্রিল ২০২২
শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে ৯ সাংবাদিক আহত
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ইটের আঘাতে জখম হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজনকে হকিস্টিক দিয়ে পিটিয়েছে হেলমেটধারীরা।
১৫:০২ ১৯ এপ্রিল ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : গণিত
আগামী ২২ এপ্রিল থেকে ৩ পর্যায়ে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। ২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৪:৪৫ ১৯ এপ্রিল ২০২২
শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ : রক্ষা পেলো না অ্যাম্বুলেন্সও
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনায় একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
১৪:১৬ ১৯ এপ্রিল ২০২২
ঢাকা কলেজ শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে নিউ মার্কেটের ব্যবসায়ীদের দফা দফায় সংঘর্ষ চলছে। ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের দিকে রওয়ানা দেন।
১৩:৫৭ ১৯ এপ্রিল ২০২২
সন্তান হারালেন রোনালদো
দিনটি হতে পারতো রোনালদোর পরিবারের জন্য আনন্দের। তার ঘর আলো করে যে আজ আসার কথা জোড়া সন্তানের। কিন্তু সে আনন্দের সম্ভাবনা রূপ নিলো সন্তান হারানোর বেদনায়।
১৩:৩৩ ১৯ এপ্রিল ২০২২
ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে
মঙ্গলবার দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
১৩:০৬ ১৯ এপ্রিল ২০২২
ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর হামলা শুরু
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা শুরু হয়েছে। রকেট ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে রুশ সীমান্তবর্তী এই অঞ্চলে চলছে তীব্র হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও হামলা শুরুর তথ্য নিশ্চিত করেছেন।
১২:৩১ ১৯ এপ্রিল ২০২২
রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে লেগুনার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামিল আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১২:০৯ ১৯ এপ্রিল ২০২২
ফের উত্তপ্ত নিউ মার্কেট এলাকা, চলছে পাল্টাপাল্টি ধাওয়া
ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউ মার্কেটের দিকে ইট-পাটকেল ছুটতে দেখা গেছে শিক্ষার্থীদের।
১১:৫২ ১৯ এপ্রিল ২০২২
মঙ্গলবার মৌলভীবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৯ এপ্রিল) মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।
০০:১৩ ১৯ এপ্রিল ২০২২
মৌলভীবাজার শহরে ফের মশক নিধন কার্যক্রম শুরু
মৌলভীবাজার শহরে মশার উপদ্রব আবারও বেড়েছে। তাই শহরবাসীকে মশার উপদ্রব থেকে মুক্তি দিতে ফের মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা। দাগানো হচ্ছে ‘ফগার মেশিন’ নামক ‘মশার কামান’।
০০:০৬ ১৯ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   757  
-   758  
-   759  
-   760  
-   761  
-   762  
-   763      
- পরবর্তী >    
- শেষ >>    








































