সেনা কমকর্তা সেজে কোটি টাকা হাতিয়ে নিলেন তিন প্রতারক
বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিন প্রতারক। র্যাবের জালে ধরা পড়েছেন তাঁরা। তারা হলেন-মো. সামসুজ্জোহা ওরফে জুয়েল, শামীম হাসান তালুকদার ও আলমগীর হোসেন।
২০:২৭ ২৪ ফেব্রুয়ারি ২০২২
শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসন করতে যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ ব্যবসা পরিচালনা, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল প্রশাসন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন।
১৯:১২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত
ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।
১৮:৫০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
উদ্বোধনের অপেক্ষায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ভবন
উদ্বোধনের অপেক্ষায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত অত্যাধুনিক ভবন। আশা করা হচ্ছে আগামী মার্চ মাসে ভবনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭:০৬ ২৪ ফেব্রুয়ারি ২০২২
দেশে ২৪ ঘণ্টায় ১৫১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন করোনা রোগী।
১৬:৪৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সাহায্য করবে পোল্যান্ড দূতাবাস
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা পোল্যান্ড যেতে ইচ্ছুক তাদের সেখানে আশ্রয় দিতে কাজ করছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদেরও ভিসার ব্যবস্থা করে দেবে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
১৬:৩৬ ২৪ ফেব্রুয়ারি ২০২২
নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের আদালত অবমাননার মামলা
আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জায়েদ খান।
১৬:১২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেবো : ইউরোপীয় ইউনিয়ন
রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেওয়ার হুমকি দেন তারা।
১৫:৫১ ২৪ ফেব্রুয়ারি ২০২২
২০২১ সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান
পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় ২০২১ সালের জাতীয় পরিবেশ পদক এর জন্য দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
১৫:৩২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
টিকাদান কর্মসূচি সফল করতে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘একদিনে এক কোটি’ করোনা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে চলেছে। এই ক্যাম্পেইনকে সফল ও সাধারণ মানুষকে টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র্যালি ও সাইকেল-গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪:৫৬ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ভ্রমণ কাহিনী: সবুজে ঘেরা শমসেরনগরের সৌন্দর্য সন্ধানে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর। সেদিন ভ্রমণে গিয়েছিলাম সেখানেই। সিলেট বিভাগের প্রাণকেন্দ্রখ্যাত শেরপুর থেকে আমরা তিনজন ভ্রমণপ্রেমী মানুষ রওনা দিলাম মৌলভীবাজারের দিকে। উদ্দেশ্য কমলগঞ্জ উপজেলার শমসেরনগর। মৌলভীবাজার জেলার বেশিরভাগ ভ্রমণ গন্তব্যে বিভিন্ন সময় ভ্রমণ করা হলেও শমসের নগরে ভ্রমণের উদ্দেশ্যে যাইনি কখনো। দুয়েকবার গেলেও কাজে গিয়েছি, ঘুরতে যাওয়া হয়নি...
১৪:৪৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার হামলা : কিয়েভ ছাড়ছে সাধারণ মানুষ
ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দেশটির তিন দিকের সীমান্ত দিয়ে হামলা চালানো হয়েছে। মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।
১৪:১১ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে হামলা, রাশিয়ার ৫ বিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত
ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ইউক্রেনের স্বঘোষিত স্বাধীন দুই প্রদেশকে স্বীকৃতি দিয়েছেন তিনি। এমন অবস্থায় ইউক্রেন জানাচ্ছে, রাশিয়ার ৫ টি বিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাঁরা।
১৩:৫০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
‘নাসেক নাসেক’ দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজন
‘নাসেক নাসেক’ শিরোনামের প্রথম গান দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের যাত্রা। ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারে মুক্তি পেয়েছে নতুন গানটি। এর আগে, থিম সং ‘একলা চলো রে’-এর মুক্তি দিয়ে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।
১৩:৪২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক কেমিক্যাল গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবি
আন্ডারগ্রাজুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর অন্যতম 'সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ এ্যাবস্ট্রাক্ট সাবমিশন'। 'আমেরিকার ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স' (এআইসিএইচই) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
১৩:২২ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ওসমানী মেডিকেলের ছাত্রাবাসের দখল নিয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ
সিলেট ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস দখল করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
১০:৫৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিলেন পুতিন
ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১০:৩১ ২৪ ফেব্রুয়ারি ২০২২
গাড়ি পানিতে পড়ে ডুবে গেলে বাঁচার উপায় কী
প্রতিদিন খবরের পাতায় চোখ বুলালে উল্লেখযোগ্য পরিমাণ সড়ক দূর্ঘটনা্র খবর পাওয়া যায়। ীসব দূর্ঘটনার মধ্যে অন্যতম হলো গাড়ি পানিতে ডুবে যাত্রীর মৃত্যু।
০৯:১০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
কাওসার আহমেদ চৌধুরী: ফেরারি পাখিরা
নীলক্ষেত বইপাড়ায় দাউদাউ করে আগুন জ্বলছিলো। আগুনের লেলিহান শিখা দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিত ছবিতে হিটলারের বই পোড়ানোর দৃশ্য মনে উঁকি দিচ্ছিলো। বই কি পোড়ে, বই কি পোড়ানো যায়; পোড়েন শুধু বই দোকানি ভাই; যে আমাকে ইংরেজি সাহিত্য আর বিশ্বসাহিত্যের বইগুলো দিতো নামে মাত্র দামে। কখনো নতুন কোন বই এলে এমনিই পড়তে দিতো।
০৮:৫০ ২৪ ফেব্রুয়ারি ২০২২
সাভারে জুতার কারখানায় অগ্নিকান্ডে ৩ শ্রমিক নিহত
সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের দগ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন দগ্ধ হয়েছেন।
০৮:৪৩ ২৪ ফেব্রুয়ারি ২০২২
একই দিনে রাণীশংকৈলে দুইজনের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একই দিনে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুযারি) সকালে রাঘবপুর ও রনগাও গ্রামে এ ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন।
২৩:৫০ ২৩ ফেব্রুয়ারি ২০২২
শেরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের ব্যবস্থাপনায় সদর উপজেলার শেরপুর বাজারে ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
২৩:০৫ ২৩ ফেব্রুয়ারি ২০২২
আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২:২৭ ২৩ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)।
২২:০০ ২৩ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   785  
-   786  
-   787  
-   788  
-   789  
-   790  
-   791      
- পরবর্তী >    
- শেষ >>    
















































