দুর্নীতিবাজ-রাজাকারদের সমাধান ছাড়া কোন শান্তি আসবে না : ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাতির সামনে চারটি বিষয় গুরুত্বপূর্ণ কাজ
১৮:৩৪ ১০ মার্চ ২০২২
কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
১৭:১০ ১০ মার্চ ২০২২
মৌলভীবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
মুজিববর্ষে "জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২" উদযাপন উপলক্ষে আজ ১০ মার্চ ২০২২ (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার শহরে একটি র্যালির আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬:৫২ ১০ মার্চ ২০২২
দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, চিনি, ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার
ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জিনিসের দাম সহনীয় রাখতে সরকার এসব পণ্যে ভ্যাট প্রত্যাহার করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
১৬:১৪ ১০ মার্চ ২০২২
দুই সপ্তাহে ৫-৬ হাজার রাশিয়ান সেনা নিহত : যুক্তরাষ্ট্র
ইউক্রেন-রাশিয়া লড়াইয়ে এরই মধ্যে দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। অসংখ্য রাশিয়ান সেনাও মারা যাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, গত দুই সপ্তাহে রুশ সেনা নিহতের সংখ্যা ৫-৬ হাজার হবে।
১৫:৪২ ১০ মার্চ ২০২২
বড়লেখায় গাড়ির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় জিপগাড়ির ধাক্কায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃ্হস্পতিবার (১০ মার্চ) সকালে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
১৫:২৭ ১০ মার্চ ২০২২
ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ : ইউনিসেফ
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এই সংঘাতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
১৩:৫১ ১০ মার্চ ২০২২
রাজনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মৌলভীবাজারের রাজনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জনসচেতনতামূলক র্যালি করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৩:৩৯ ১০ মার্চ ২০২২
চুরির ভয়ে শেকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে সয়াবিন তেল
সয়াবিন তেল বা ভোজ্যতেল। নিত্যপ্রয়োজনীয় জিনিস হলেও এটি দাম এখন যেন আকাশছোঁয়া। প্রতিদিন খাবারে এটি ব্যবহার করতেই চিন্তা করতে হবে এখন। বোতলজাত সয়াবিন বাজার থেকে প্রায় উধাও। এমন অবস্থায় রাজধানীতে দেখা গেছে দোকানে বিক্রির জন্য রাখা সয়াবিন তেল শিকল দিয়ে বাঁধা, যদি চুরি হয়ে যায়!
১৩:২৯ ১০ মার্চ ২০২২
দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ৭৪ বাংলাদেশি
লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক থাকা ৭৪ বাংলাদেশিকে আইওএম এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে তারা লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন।
১২:৫৯ ১০ মার্চ ২০২২
ভূমি অফিসের কর্মকর্তার উপর হামলার অভিযোগে গ্রেফতার ১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. মতিউর রহমানের (৪৬) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মতিউর রহমান বাদী হয়ে হামলাকারী পরাগ আহমদের নাম উল্লেখও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামি পরাগ আহমদকে (৩২) গ্রেফতার করেছে।
২৩:০৯ ৯ মার্চ ২০২২
জবি চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
২২:৪৩ ৯ মার্চ ২০২২
কমলগঞ্জে নিখোঁজের ২ ঘণ্টা পর ১ম শ্রেণির ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে নিখোঁজের ২ ঘণ্টা পর গর্ত থেকে প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২:২২ ৯ মার্চ ২০২২
রাশিয়ার সাথে পাল্লা দিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য
ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস । ব্রিটিশ পার্লামেন্টেওয়ালেস বলেন, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইউক্রেনে দুই হাজার ‘নেক্সট-জেনারেশন’ হালকা ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে। এই সংখ্যা এখন তিন হাজার ৬১৫তে উন্নিত করা হচ্ছে।
২০:৩৭ ৯ মার্চ ২০২২
ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু
কুমিল্লার বিজয়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন।
২০:২৩ ৯ মার্চ ২০২২
কুলাউড়ায় রাস্তার পাশ গর্ত করে সড়কের মাটি ভরাট
হাকালুকি হাওরের তীরবর্তী সংযোগ সড়কের দেড় কিলোমিটার উচু ও প্রশস্তকরণ কাজের পাশে গর্ত খোদাই করে রাস্তার মাটি ভরাট করার খবর পাওয়া গেছে। এতে বর্ষায় হাওরের পানির স্রোতে সড়কে মাটি ধসে আবারো সড়কটি পানির নিচে নিমজ্জিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।
১৯:৩৬ ৯ মার্চ ২০২২
৫০ দিনের জন্য সাকিবকে সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম দিলো বিসিবি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দলের সাথে সফরে যাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছিলো। তবে শেষ মুহুর্তে সাকিব জানালেন অন্য কথা। রবিবার দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার জন্য তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন। এ নিয়ে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং গতকাল মঙ্গলবার বিসিবির পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
১৯:০৩ ৯ মার্চ ২০২২
বড়লেখায় কলেজছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই বখাটেকে উত্তম-মধ্যম
মৌলভীবাজারের বড়লেখার সুজানগর পাথারিয়া কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে আটক করে উত্তম-মধ্যম দিয়েছে শিক্ষার্থীরা। সে ঘটনার ভিডিও ফেসবুকে এখন ভাইরাল। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৭ মার্চ) দুপুরে।
১৫:৪৪ ৯ মার্চ ২০২২
ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি উদ্ধার, মোদিকে হাসিনার ধন্যবাদ
যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি ৯ নাগরিককে উদ্ধার করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বার্তাসংস্থা এএনআইয়ের এক টুইট বার্তায় মোদিকে শেখ হাসিনার ধন্যবাদ জানানোর এই খবর দেওয়া হয়েছে।
১৫:২২ ৯ মার্চ ২০২২
ন্যাটোর সদস্য আর হতে চাই না : জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আর ইচ্ছুক নয় ইউক্রেন, এমনটিই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়েও আলেচনায় রাজি হয়েছেন তিনি। সংবাদমাধ্যম এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
১৪:২৫ ৯ মার্চ ২০২২
আবুল কালাম জিলার নামাজে জানাযা প্রেসক্লাবে বেলা ৩ টায়
অ্যাডভোকেট আবুল কালাম জিলা আজ বুধবার ( ৯ মার্চ ) সকাল ৬টায় সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
১৪:০৩ ৯ মার্চ ২০২২
রাশিয়ার সামরিক অভিযান : দেশ ছেড়ে পালিয়েছেন ২০ লাখ ইউক্রেনীয়
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশ ছেড়ে পালিয়েছেন ২০ লাখ ইউক্রেনীয়। সর্বাত্মক হামলার মুখে প্রাণ বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হওয়া এসব মানুষের মধ্যে প্রায় ৮ লাখই শিশু বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।
১৩:২১ ৯ মার্চ ২০২২
দেশে পৌঁছালেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক
যুদ্ধের কারণে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে পৌঁছেছেন। বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
১৩:১১ ৯ মার্চ ২০২২
মৌলভীবাজারে শুক্রবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা থাকবে না গ্যাস
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজারে আগামী শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে শনিবার ভোর ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
০০:০৫ ৯ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   795  
-   796  
-   797  
-   798  
-   799  
-   800  
-   801      
- পরবর্তী >    
- শেষ >>    









































