‘যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না’, ভিসিকে শাবি শিক্ষার্থীরা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ‘যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে’ না বসার আহবান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২২:৩৮ ১৬ ফেব্রুয়ারি ২০২২
বিপিএল : চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারেই দলের সংগ্রহ ৮৪ রান। পাওয়ার প্লে'তে প্রায় ৬০ শতাংশ রান করে ফেলার পর জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। যা তুলে নিতে একদমই কালক্ষেপণ করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারুণ্যনির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে রীতিমতো উড়িয়ে ফাইনালে উঠে গেছে দুইবারের চ্যাম্পিয়নরা।
২২:০২ ১৬ ফেব্রুয়ারি ২০২২
সংযোগ বিচ্ছিন্নকরায় বিদ্যুতকর্মীকে ব্যাট দিয়ে ‘মারতে’ গেলেন আ.লীগ নেতা (ভিডিও)
হবিগঞ্জের নবীগঞ্জে ৯ মাসের বকেয়া বিল আদায় করতে গিয়ে এক আওয়ামী লীর নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন পল্লী বিদ্যুতের কর্মীরা। বকেয়া বিলের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ কর্মীদের মারতে ক্রিকেট খেলার ব্যাট নিয়েও তেড়ে আসেন আওয়ামী লীগ নেতা রুহুল আমীন। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে পেটানোর হুমকিও দেন।
২১:৫৫ ১৬ ফেব্রুয়ারি ২০২২
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে বাপ্পী লাহিড়ীর মৃত্যু, জানুন লক্ষণ
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগের কারণে মারা গেছেন বাপ্পী লাহিড়ী। আমাদের মধ্যে অনেকেই এই রোগ সম্পর্কে জানেন না।
২১:৩২ ১৬ ফেব্রুয়ারি ২০২২
এবার নিবন্ধন ছাড়াই নিতে পারবেন করোনার টিকা
এবার নিবন্ধন ছাড়াই নেওয়া যাবে করোনার টিকা। এক্ষেত্রে যাদের জন্ম নিবন্ধন সনদ নেই বা জন্ম নিবন্ধন সনদে সমস্যার কারণে টিকা নিতে পারছিলেন না তারাও নিতে পারবেন টিকা। এছাড়াও যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নেই বা সমস্যা রয়েছে, তারাও গ্রহণ করতে পারবেন করোনার টিকা।
২১:০০ ১৬ ফেব্রুয়ারি ২০২২
এবার আদালত অবমাননার অভিযোগে নিপুনকে নোটিশ পাঠালেন জায়েদ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার আইন-আদালতের লড়াই যেন শেষই হচ্ছে না। এরই মধ্যে আদালতের রায় অবমাননার অভিযোগে নিপুণকে আইনি নোটিশ পাঠিয়েছেন টানা দুবারের সাধারণ সম্পাদক জায়েদ খান।
২০:৩৩ ১৬ ফেব্রুয়ারি ২০২২
সিলেটের জাফলং থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সিলেটের জাফলং এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী। পাঁচদিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে নিহত নাজিম উদ্দিনের পরিবার দাবি করছে এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
২০:১১ ১৬ ফেব্রুয়ারি ২০২২
গাঁজা দিয়ে হেরোইন-ইয়াবা ঠেকানো গেলে আমি গাঁজার পক্ষে : এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘আমি গাঁজার পক্ষে নই। কিন্তু গাঁজা দিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল ঠেকানো গেলে আমি গাঁজার পক্ষে।’
১৯:৫৫ ১৬ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শণীর আয়োজন এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
১৯:৩৫ ১৬ ফেব্রুয়ারি ২০২২
বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আবেগঘন জয়া আহসান
উপমহাদেশের কিংবদন্তী শিল্পী বাপ্পী লাহিড়ীর প্রয়াণে ফেসবুক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দুই বাংলার তারকা শিল্পী জয়া আহসান। তিনি বাপ্পী লাহিড়ীকে উদ্দেশ্যে করে বলেছেন- ‘তাঁর গানে আনন্দ উৎসব, তাঁর গানে জীবনের উদযাপন...।’
১৯:১৬ ১৬ ফেব্রুয়ারি ২০২২
সিলেট ভেন্যুতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২০২২’ এর সিলেট ভেন্যুর খেলা আগামীকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
১৮:৫৭ ১৬ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জে ছেলে হারানোর ১৩ দিনের মাথায় বসতঘর পুড়ে ছাই
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলে হারানোর ১৩ দিনের মাথায় বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
১৮:৪১ ১৬ ফেব্রুয়ারি ২০২২
বানারীপাড়ায় কালি ও মহাদেবের মূর্তি ভাংচুর : এমপির মন্দির পরিদর্শন
বরিশালের বানারীপাড়ায় হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে এমন অভিযোগ পাওয়া গেছে। এর অংশ হিসেবে উপজেলার বিশারকান্দিতে সার্বজনিন শ্রী শ্রী কালী মন্দিরের কালি ও মহাদেবের মূর্তি ভাংচুর করেছে দুবৃর্ত্তরা।
১৮:৩১ ১৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে মৌলভীবাজারে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১৭:৫০ ১৬ ফেব্রুয়ারি ২০২২
ডিম-দুধ-মাংসের উৎপাদন বৃদ্ধিতে মৌলভীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী
মৌলভীবাজারে ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
১৭:২৯ ১৬ ফেব্রুয়ারি ২০২২
করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্তের হার ১২.২০ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫ জন করোনা রোগী।
১৭:০৮ ১৬ ফেব্রুয়ারি ২০২২
রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রান্তিক পর্যায়ের খামারি ও ব্যবসায়ীরা বিভিন্ন গবাধিপশু, গৃহপালিত দেশি-বিদেশী পাখি, পশুখাদ্য, আধুনিক প্রযুক্তির যন্ত্র, ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের উদ্বুদ্ধ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই এই প্রদর্শনী করা হয়।
১৬:৫৫ ১৬ ফেব্রুয়ারি ২০২২
কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী
উপমহাদেশের সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপতন। কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে ৬৯ বছরে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তবে রেখে গিয়েছেন ভারতীয় সিনেমাকে দেওয়া একেবারে নতুন ধরনের সুরের ঘরানা।
১৬:১৭ ১৬ ফেব্রুয়ারি ২০২২
শহীদ মিনারে ফুল দিতে লাগবে করোনা টিকার সনদ
আর মাত্র ৪ দিন পর ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওইদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন বাঙালিরা। তবে সেক্ষেত্রে সাথে রাখতে হবে করোনা টিকার সনদ। এছাড়াও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সবার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি।
১৪:৪২ ১৬ ফেব্রুয়ারি ২০২২
যে রোগে মারা গেলেন বাপ্পী লাহিড়ী
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী মারা গেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
১৪:১৫ ১৬ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ৭৭ জন, শনাক্তের হার ৮.৮
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৩:৫৭ ১৬ ফেব্রুয়ারি ২০২২
শনিবার থেকে একাদশে ভর্তি শুরু
একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে, শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
১২:৫১ ১৬ ফেব্রুয়ারি ২০২২
শাবি প্রশাসনে নতুন চার সহকারী প্রক্টর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রশাসনে চার শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়।
১২:১১ ১৬ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাদের কাছে উভয় দেশের কারনে সৃষ্ট তীব্র উত্তেজনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
১১:৩২ ১৬ ফেব্রুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   794  
-   795  
-   796  
-   797  
-   798  
-   799  
-   800      
- পরবর্তী >    
- শেষ >>    
















































