সুনামগঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারা!
আগামী অক্টোবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে দলকে তৃণমূলে চাঙা করতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ডাকা প্রতিনিধি সভা ও বর্ধিত সভায় অংশগ্রহণ করে জেলার এমপি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর ক্ষোভ ঝাড়লেন কেন্দ্রীয় নেতারা।
২২:৩৫ ১৪ মার্চ ২০২২
ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার রায় ৩০ মার্চ
সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় খুন হওয়া বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার রায় প্রদান করা হবে ৩০ মার্চ। ১৪ মার্চ, ২০২২ (সোমবার) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করা হয়।
২২:২৭ ১৪ মার্চ ২০২২
জবিতে সমাপ্ত হলো ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সমান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
২১:৫৯ ১৪ মার্চ ২০২২
মাতৃ ও শিশুমৃত্যুর হার কমাতে জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন
সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, হাওর প্রধান জেলায় চিকিৎসা সেবা কিছুটা দুর্গম হলেও অসম্ভবের কিছু নয়, বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়ে আনা। সেটি সুনামগঞ্জ জেলার জন্যও প্রয়োজন, তাই আজকে যে সভাটি হচ্ছে তার মধ্য দিয়ে জনপ্রতিনিধি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা রয়েছেন আপনাদের একান্ত প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে চিকিৎসা সেবা দেয়া যাবে।
১৯:১৮ ১৪ মার্চ ২০২২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাই দিবস উদযাপন
গাণিতিক ধ্রুবক 'পাই' এর সম্মানে আন্তর্জাতিক পাই দিবস উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব'। সোমবার (১৪ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
১৯:১১ ১৪ মার্চ ২০২২
মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানালেন পরিবেশমন্ত্রী
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে মৌলভীবাজার জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন।
১৯:০৪ ১৪ মার্চ ২০২২
জুনের মধ্যেই মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ
আগামী জুনের মধ্যেই মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন করতে হবে - এমন নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এছাড়া মে মাসের মধ্যেই সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন শেষ করতে হবে বলেও জানান তিনি।
১৮:৩৩ ১৪ মার্চ ২০২২
রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৯০ শিশু নিহত, আহত শতাধিক
ইউক্রেনে রুশ আগ্রাসনের আজ (১৪ মার্চ) ১৯তম দিন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৯০ শিশু নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে।
১৭:৫৯ ১৪ মার্চ ২০২২
‘শ্রীমঙ্গলে যুবলীগের কমিটি অকার্যকর’
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের কমিটি অকার্যকর বলে দাবি করেছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল।
১৬:০২ ১৪ মার্চ ২০২২
রুশ অভিযানে মারিউপোলের প্রায় ২২০০ বাসিন্দা নিহত
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে প্রায় ২ হাজার ২০০ বাসিন্দা নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
১৫:১৭ ১৪ মার্চ ২০২২
পিকআপভ্যানে ওঠতে গিয়ে চাপা পড়ে মারা গেলো শিশুটি
চলতি পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে হাত ফসকে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৪:৪৬ ১৪ মার্চ ২০২২
‘মুজিব কোট গরমেও পরেন, শীতেও পরেন, ঘুমালেও পরেন’
'অনেকেই দিনে নৌকা, রাতে নৌকার বিরোধী জাতীয় নির্বাচনে প্রমান হয়েছে। অনুমতি দিলে এখন তাদের নাম বলতে পারি। এরা বিগত দিন ছাত্রলীগ করে নাই, যুবলীগ করেন নাই, আওয়ামী লীগও করেন নাই। জেলা নেতৃবৃন্দরা এদের চেহারা ভালো চেনেন।'
১৪:২৭ ১৪ মার্চ ২০২২
তেল-চিনিসহ নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ
আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
১৪:১৯ ১৪ মার্চ ২০২২
২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ
আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রীরা কাউন্টারে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
১৩:৩৮ ১৪ মার্চ ২০২২
মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮০ ভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ, শীঘ্রই গঠন প্রক্রিয়া
মৌলভীবাজারে বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সভা শুরু হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।
১৩:২৭ ১৪ মার্চ ২০২২
ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় জনিক মিয়া (২৫) নামে বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় যুবকরা।
১৩:০৩ ১৪ মার্চ ২০২২
‘নাম বলতে হবে না, আমরা খুশি আছি’
নাম বলতে হবে না, আমরা খুশি আছি - দলীয় নেতৃবৃন্দের প্রতি এমনই নির্দেশনা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও নেতৃবৃন্দের। সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বক্তাদের মাইকে ডাকার সময় এ কথা বলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
১২:৫৮ ১৪ মার্চ ২০২২
ঢাকায় পৌঁছেছে হাদিসুর রহমানের নিথর দেহ
ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ও থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের নিথর দেহ ঢাকায় পৌঁছেছে।
১২:৩৮ ১৪ মার্চ ২০২২
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা শুরু
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা শুরু হয়েছে। সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ প্রতিনিধি সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
১২:২৩ ১৪ মার্চ ২০২২
২৫ মার্চ রাতে সারা দেশে ১ মিনিট ব্ল্যাকআউট
২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
১২:২২ ১৪ মার্চ ২০২২
মঙ্গলবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে শিক্ষাঙ্গণ
করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম চলে আসছিল। তবে মঙ্গলবার (১৫ মার্চ) থেকে সব ধরনের প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়ের মতোই শতভাগ ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে সরকার।
১১:৫৪ ১৪ মার্চ ২০২২
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে মেয়েদের প্রথম জয়
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে আনল বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। নার্ভ ধরে রেখে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল।
১১:২৯ ১৪ মার্চ ২০২২
`ভুল করে ছোঁড়া` মিসাইল : ভারতের ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান
চারদিন আগে ভারতের মাটি থেকে উৎক্ষিপ্ত হওয়া একটি মিসাইল পাকিস্তানের ভূখন্ডে আছড়ে পড়ার ঘটনায় ইসলামাবাদ এখন 'যৌথ তদন্তে'র দাবি জানাচ্ছে।
০৮:৪৮ ১৪ মার্চ ২০২২
গ্রাসরুটস ষষ্ঠ জাতীয় সম্মেলন : কাল থেকে শুরু চারু-কারুশিল্প প্রদর্শনী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’র (গ্রাসরুটস) ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ ও ২৮ মার্চ শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে দু’দিনের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। ২৭ মার্চ সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান।
২৩:৪০ ১৩ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   792  
-   793  
-   794  
-   795  
-   796  
-   797  
-   798      
- পরবর্তী >    
- শেষ >>    









































