আনন্দে মাতলেন আলী আমজাদের সাবেক শিক্ষার্থীরা
মৌলভীবাজার শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গত ১১ মার্চ ২০২২ (শুক্রবার) অনুষ্ঠিত হয়ে গেল "কার্নিভাল ২০২২"। এতে উপস্থিত হয়ে আনন্দে মেতে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
২১:৫১ ১২ মার্চ ২০২২
সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব; যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২১:৩৯ ১২ মার্চ ২০২২
কুলাউড়ায় সৈনিক শহীদ স্মৃতি প্রিমিয়ার লীগের সমাপ্তি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে সৈনিক শহিদ স্মৃতি প্রিমিয়ার লীগ (এস.এস.এম.পি.এল) ২০২২-এর ২য় সিজনের সমাপনী খেলা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ মার্চ) শহিদ স্মৃতি পরিষদের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী খেলায় লিডিং চেলেঞ্জারস সাতরাকে ৬ উইকেটে হারিয়ে বিজয় নিশ্চিত করে এম.এস.এম রাইডার্স সাতরা।
২১:০৮ ১২ মার্চ ২০২২
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির অনুমোদন
রানিং সিলেট ডটকম'র সম্পাদক মিজান মোহাম্মদকে সভাপতি ও আজকের সিলেটের প্রতিনিধি ফাহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাব।
২০:৫৩ ১২ মার্চ ২০২২
বড়লেখায় মাদক উদ্ধার অভিযানে ডিবির ওপর হামলা, ১৯৩ পিস ইয়াবা উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক উদ্ধার অভিযানে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের আলভিন রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। এসময় ডিবি পুলিশ মাদক কারবারি বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২০:৩৪ ১২ মার্চ ২০২২
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ১৪ মার্চ
আগামী সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সভা শুরু হবে সকাল ১০ টায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
২০:০২ ১২ মার্চ ২০২২
কমলগঞ্জে প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ, র্যাবের হাতে ধর্ষক গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবন্ধী শব্দকর গৃহকর্মীকে ধর্ষন করে ৬ মাসের অন্তসত্তা করেছে বাড়ির মালিক। এ ঘটনায় থানায় মামলা হলে কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন টিম।
১৯:৩৫ ১২ মার্চ ২০২২
অবশেষে আসলেন বাংলাদেশে, উচ্ছ্বসিত সানি লিওন
তথ্য গোপন করায় আসার অনুমতি না মিললেও সানি লিওন বাংলাদেশে এসেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বিকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করে সানি লিওন নিজেই এই খবর দিয়েছেন।
১৯:২৫ ১২ মার্চ ২০২২
টিকা দেওয়ায় দুইশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে। করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।
১৯:১৭ ১২ মার্চ ২০২২
মসজিদে গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী : ইউক্রেন
আজ শনিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এরি মধ্যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিউপোলে এক মসজিদের ওপর গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
১৮:৫৯ ১২ মার্চ ২০২২
কলকাতায় গেস্ট হাউসে অগ্নিকাণ্ড, বাংলাদেশির মৃত্যু
কলকাতায় একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম সামিমাতুল আরস (৬০)। এ সময় ধোঁয়ায় আরও এক বাংলাদেশি অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২:৫৬ ১২ মার্চ ২০২২
রুশ বাহিনীকে আইএসের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি
ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। যেসব কৌশল তারা অনুসরণ করছে, তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন তিনি।
১২:৩৯ ১২ মার্চ ২০২২
মৌলভীবাজারে সিপিএএম চ্যাম্পিয়ন স্কোরপিয়নস
টানটান উত্তেজনা শেষে ফাইনাল ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে মৌলভীবাজারী স্কোরপিয়নস। দেশের লিজেন্ড ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় দলের বোলার কাম ব্যাটসম্যান আবুল হাসানের রাজুর অনবদ্য ব্যাটিং ফাইনাল ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করে। মাঠে উজ্জ্বল ছিলেন দুই তারকা ক্রিকেটার। খেলার ফলাফল পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। যা সাধারণত ফাইনাল ম্যাচে দেখা যায়না।
২৩:৪০ ১১ মার্চ ২০২২
রঙিন বেশ ধরেছে আলী আমজাদ, থাকছে যেসব চমক
মৌলভীবাজারের স্বনামধন্য আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আজ শুক্রবার (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে কার্নিভাল ২০২২। দুপুরে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে সারাদিন আনন্দ উচ্ছ্বাসে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সুযোগ পাবে দিনটি কাটানোর। এছাড়া এ মিলনমেলায় রয়েছে শিরোনামহীন, কুড়েঘরের মতো জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা।
১৩:০৮ ১১ মার্চ ২০২২
কিডনির অসুখ : বুঝবো কীভাবে
কিডনির সমস্যা বর্তমানে বিশ্বের প্রতিটি দেশে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে চলছে হাজারো গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, খাবারে অনিয়ম, শরীরচর্চা না করাসহ খামখেয়ালি জীবনযাপন করা এর প্রধান কারণ।
১২:২৪ ১১ মার্চ ২০২২
ইউক্রেনের রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক বহর
ইউক্রেনে অবস্থান করা রাশিয়ার শক্তিশালী এবং দীর্ঘ সামরিক বহর (কনভয়) ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগুচ্ছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানীর দিকে তিন মাইল এগিয়েছে রুশ সেনারা। স্যাটেলাইট ইমেজ এবং যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি ও স্কাই নিউজ।
১১:৫২ ১১ মার্চ ২০২২
লন্ডনে বাংলায় লেখা হলো ট্রেন স্টেশনের নাম
লন্ডনের ব্রিকলেনে বাংলাদেশিরা বসবাস করে আসছেন বহুকাল ধরে। পূর্ব লন্ডনে এটি বাংলাদেশিদের আদি-ঠিকানা। বাংলাদেশি কমিউনিটির মানুষ সেখানে বড় সংখ্যায় থাকায়, অনেক দোকানপাটের নামও বাংলায় লেখা রয়েছে। কিন্তু এবার দেখা গেলো অন্যরকম এক চিত্র- এলাকার ট্রেন স্টেশনের নামও লেখা হলো বাংলা অক্ষরে ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’।
১১:২৯ ১১ মার্চ ২০২২
প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে
আগামী এপ্রিলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং উত্তীর্ণদের জুলাইয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১১:১৪ ১১ মার্চ ২০২২
ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুড়িয়ে দিচ্ছে রাশিয়া
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের মধ্যে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে ২৮০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
১১:০৭ ১১ মার্চ ২০২২
চা বাগানের পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পিকআপ জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামারছড়া চা বাগান এলাকার পাহাড়ি কামারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি পিকআপ জব্দ করা হয়। কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সোমাইয়া আক্তারের নেতৃত্বে জব্দকৃত ট্রাক কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
১০:৫৪ ১১ মার্চ ২০২২
শুরু হলো এ বছরের বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুক্রবার শুরু হচ্ছে চলতি বছরের সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণির ভর্তিযুদ্ধ। গত বছর প্রথমবারের মতো ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় ও তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা হয়। এ ছাড়া দ্বিতীয়বারের মতো সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হয়।
১০:৩২ ১১ মার্চ ২০২২
তিন ফরম্যাটেই সাকিবকে রেখে ২১ ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তি
ক্রিকেটের তিন সংস্করণে সাকিব আল হাসানকে রেখেই ২০২২ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন তারকা ক্রিকেটার। বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার।
২০:০৫ ১০ মার্চ ২০২২
উত্তর প্রদেশে ফের বিজেপি, পাঞ্জাবে আসছে আম আদমি পার্টি
ভারতে পাঁচটি রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ-সহ চারটি রাজ্যেই বিজেপি জোট ক্ষমতা দখলের পথে এগিয়ে আছে।
১৯:৪৩ ১০ মার্চ ২০২২
তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে হাতিয়ে নেওয়া হয়েছে ১০০০ কোটি টাকা
বাংলাদেশে সয়াবিন তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে আনুমানিক প্রায় ১০০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই তথ্য দিয়েছে।
১৯:১১ ১০ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   794  
-   795  
-   796  
-   797  
-   798  
-   799  
-   800      
- পরবর্তী >    
- শেষ >>    









































