সুনামগঞ্জে ‘৪২০’ টাকার জন্য বন্ধুকে হত্যা
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকার একটি দোকানের ম্যানেজারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, তর্কাতর্কির জেরে বন্ধুর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগে ওই বন্ধু ও বন্ধুর ভাইকে আটক করা হয়েছে।
২০:৫৬ ৩০ জানুয়ারি ২০২২
এফিডিসির ভোট গুণতে সারারাত লাগলে জাতীয় নির্বাচনে কয়দিন লাগবে
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ নির্বাচন। তবে এ নির্বাচনকে সুষ্ঠু বলে মনে করেন না হিরো আলম। সাংবাদিকদের হিরো আলম জানালেন এফডিসিতে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে তার মনে খটকা রয়েছে।
২০:৩৯ ৩০ জানুয়ারি ২০২২
জাতিসংঘের কর্মকর্তা হত্যা : কঙ্গোতে ৫১ জনের মৃত্যুদণ্ড
জাতিসংঘের দুই কর্মকর্তাকে হত্যার অভিযোগে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ৫১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) মধ্য আফ্রিকার এই দেশটির একটি সামরিক আদালত ৫১ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো।
১৯:৪৮ ৩০ জানুয়ারি ২০২২
ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় জানালো দূতাবাস
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের পরিচয় জানা গেছে। রোববার (৩০ জানুয়ারি) ইতালির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
১৮:১০ ৩০ জানুয়ারি ২০২২
নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত ৩৬ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে আগামীকাল সোমবার। রোববার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭:৫৮ ৩০ জানুয়ারি ২০২২
চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের শিক্ষা নিশ্চিতকরণে ‘আলোয় আলো’
পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৭:৫৮ ৩০ জানুয়ারি ২০২২
বড়লেখায় চাচার মৃত্যুর শোকে কাঁদতে কাঁদতে মারা গেলেন ভাতিজিও
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চাচা। চাচার মৃত্যুর শোক সইতে পারেননি ভাতিজি। তিনিও কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির কাঁঠালতলী গ্রামে। চাচা-ভাতিজির মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
১৭:৪২ ৩০ জানুয়ারি ২০২২
নির্বাচন কমিশনার জায়েদ খানের চক্র : নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা জায়েদ খান এক চক্র বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি বলেছেন, নির্বাচন কমিশনার জায়েদ খানের চক্র।
১৭:২৮ ৩০ জানুয়ারি ২০২২
দেশে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৮৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৪ জন করোনা রোগী।
১৭:০৪ ৩০ জানুয়ারি ২০২২
মাথা ঘোরার সমস্যা সমাধানে ১০ ঘরোয়া টিপস
মাথা ঘোরা খুব সাধারণ একটি সমস্যা। ইংরেজি অভিধানের ভাষায় একে বলে ভার্টিগো,যা সাধারণ্যে অনেক পরিচিত। এটি এমন একটি অবস্থা, যেখানে মনে হয় - আক্রান্ত ব্যক্তি নিজেই ঘুরছেন বা তাঁর চারপাশ ঘুরছে। মাথা তুলতেই পারেন না অনেকে। মাথা ঘোরার চিকিৎসা ধারা নির্ভর করে মাথা ঘোরার কারণের ওপর।
১৬:৫৬ ৩০ জানুয়ারি ২০২২
শিগগিরই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী
সিলেট মহানগরীতে পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা নিরসনে শিগগিরই সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমনটা জানিয়েছেন।
১৬:৩০ ৩০ জানুয়ারি ২০২২
মেজর সিনহা হত্যা মামলার রায় সোমবার
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (৩১ জানুয়ারি)। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করবেন।
১৬:০৬ ৩০ জানুয়ারি ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুযোগে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন
দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। আর এমন সুযোগে অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
১৫:৩৯ ৩০ জানুয়ারি ২০২২
স্পিকারের দায়িত্ব পালন করায় এমপি আব্দুস শহীদকে কমলগঞ্জে সংবর্ধনা
স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় মৌলবীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৫:১৮ ৩০ জানুয়ারি ২০২২
নবীগঞ্জে ব্রিজ আছে, নেই রাস্তা
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈইখাই গ্রামে নোয়াখাই খালের উপর অপরিকল্পিত ভাবে ত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ এলাকাবাসীর কোন কাজে আসছে না। ব্রিজের দুই ধারে রাস্তা নেই তবু নির্মাণ করা হয়েছে ব্রিজ। ব্রিজের এক পাশে সংযোগ রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কেন বা কার স্বার্থে এই ব্রিজ তৈরি করা হয়েছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।
১৫:০০ ৩০ জানুয়ারি ২০২২
গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী মারা গেছেন
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী মারা গেছেন। শনিবার (২৯ জানুয়ারি) রাত ১২টা ২০মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৪:৩৮ ৩০ জানুয়ারি ২০২২
ইসি গঠন আইনের গেজেট প্রকাশ
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল- ২০২২ এর গেজেট প্রকাশ করেছে সরকার। এই আইন অনুযায়ী এখন যেকোনো সময়ে সার্চ কমিটি গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি।
১৪:১৯ ৩০ জানুয়ারি ২০২২
জেব্রার মৃত্যু : সাফারি পার্ক পরিদর্শনে তদন্ত কমিটি
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার (৩০ জানুয়ারি) কমিটির সদস্যরা পার্ক পরিদর্শনে যান।
১৩:৫৯ ৩০ জানুয়ারি ২০২২
এফডিসির এমডির পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক (ভিডিও)
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন পরিচালক-প্রযোজক সমিতিসহ ১৮ দলীয় সমিতি।
১৩:৪০ ৩০ জানুয়ারি ২০২২
বয়স ৪০ হলেই মিলবে বুস্টার ডোজ
বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
১৩:২২ ৩০ জানুয়ারি ২০২২
শাবিপ্রবিতে ‘চাষাভূষার টং’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা টং দোকান স্থাপন করেছেন। শনিবার প্রায় দুই সপ্তাহ চলা আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসের একাডেমিক ভবন ‘ই’ ‘বি’ এবং ‘সি’ ভবনের পাশে তারা ‘চাষাভুষার টং’ নামে টং দোকান স্থাপন করেন।
০৯:২৪ ৩০ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি টিলায় দূর্বৃত্তের আগুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৪টি টিলায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
০৯:১৪ ৩০ জানুয়ারি ২০২২
সড়ক দূর্ঘটনায় হতাহতের উদ্ধারে গিয়ে বাসচাপা, নিহত বেড়ে ৫
মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন। তাদের উদ্ধার করতে গিয়ে আরেকটি বাসচাপায় প্রাণ হারান স্থানীয় আরও তিন জন; আহত হন একজন
০৯:০৩ ৩০ জানুয়ারি ২০২২
ইউক্রেন-রাশিয়া উত্তেজনা গড়াচ্ছে কোন দিকে
ইউক্রেন নিয়ে শুধু ইউরোপেই নয়, গোটা বিশ্বে উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে যেমন রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় লাখখানেক সৈন্যের সমাবেশ ঘটিয়েছে তেমনি আগাম প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও। ইউক্রেনে যেকোনো সামরিক হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো। গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইউরোপ আবার একটি বড় আকারের যুদ্ধের মুখোমুখি হচ্ছে এমন আশংকা করছেন বিশেষজ্ঞরা।
০০:৫৫ ৩০ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   837  
-   838  
-   839  
-   840  
-   841  
-   842  
-   843      
- পরবর্তী >    
- শেষ >>    










































