সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক নিয়াকতের ফাঁসির রায়
সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
১৬:২৯ ৩১ জানুয়ারি ২০২২
পাঁচ বার চেষ্টা করেও ভোট দিতে পারলেন না সদস্য প্রার্থী
হবিগঞ্জের বাহুবলে পাঁচ বার চেষ্টা করেও ভোট দিতে পারেননি মো.আজিজুর রহমান নামে এক সাধারণ সদস্য প্রার্থী। জানা গেছে, আঙ্গুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেননি।
১৬:২৩ ৩১ জানুয়ারি ২০২২
কীভাবে মানুষ বিশ্ব থেকে ১৫ সেকেন্ড পিছিয়ে
ঠিক এই মূহূর্তে আমরা যা দেখছি তা কী বাস্তব? আমরা যা দেখছি তা কী এখনই ঘটছে? শত শত তথ্য আমাদের চোখ গ্রহণ করছে, কিন্তু আমাদের মস্তিষ্ক নিচ্ছেই বা কোনটা? এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক মাউরো মানসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ডেভিড হুইটনি। তাদের গবেষণা অনুযায়ী, আমরা বাস্তব থেকে পিছিয়ে আছি প্রায় ১৫ সেকেন্ড! অর্থাৎ এখন চোখের সামনে যা ঘটছে বলে মনে করছি, আসলে তা ঘটে গেছে ১৫ সেকেন্ড আগে।
১৬:০৮ ৩১ জানুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
১৫:৫৪ ৩১ জানুয়ারি ২০২২
তাহিরপুরে ট্রাক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সময় এক্সভেটরের সঙ্গে থাকা ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৫:৩৯ ৩১ জানুয়ারি ২০২২
রায় পড়া চলছে, এজলাসে চিন্তিত ও বিমর্ষ ওসি প্রদীপ
সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক। সোমবার (৩১ জানুয়ারি) ২টা ২৫ মিনিটে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামির উপস্থিতিতে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় পড়া শুরু করেন।
১৫:২৬ ৩১ জানুয়ারি ২০২২
শতাধিক লোক নিয়োগ দেবে টেন মিনিট স্কুল, বেতন সর্বোচ্চ ১ লাখ টাকা
দেশের সর্ববৃহৎ অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম টেন মিনিট স্কুল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৫টি পদে শতাধিক লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৫:১৪ ৩১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজার তাপমাত্রা বইছে ৯ ডিগ্রি সেলসিয়াস
চা-বাগান ও হাওর অধ্যুষিত জেলা মৌলভীবাজারে বইছে হিমেল হাওয়া। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন- আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।
১৪:৫৩ ৩১ জানুয়ারি ২০২২
বিগ বস সিজন ১৫ জিতলেন তেজস্বী প্রকাশ
বিগ বস সিজন ১৫ বিজয়ী হলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। পুরস্কারস্বরূপ ৪০ লক্ষ টাকা ও বিগ বসের ট্রফি তার হাতে তুলে দেন সালমান খান।
১৪:৩৩ ৩১ জানুয়ারি ২০২২
মেজর সিনহা হত্যা মামলার ১৫ আসামি আদালতে
আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যে। এজন্য সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে পৌনে ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওসি প্রদীপসহ এ মামলার ১৫ আসামিকে আদালতে আনা হয়।
১৪:০৯ ৩১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে আরও ৮১ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে আরও ৮১ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬ শতাংশ। সোমবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩:৫৫ ৩১ জানুয়ারি ২০২২
চাঁদপুরে বাল্কহেড-ট্রলারের সংঘর্ষ, নিহত ৫
চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৩:৩৪ ৩১ জানুয়ারি ২০২২
পর্যটকদের ক্ষণিকের আনন্দে ধ্বংস হল গঙ্গালতা
শিক্ষিত পর্যটকদের মাথায় ফুলের মালা হিসেবে নির্বিচারে সাগরলতার ব্যবহার করতে গিয়ে ককসবাজারের ইনানী ও পাটুয়ারটেক সমুদ্র সৈকতের সমস্ত সাগরলতা নিশ্চিহ্ন হয়ে গেল, কোথাও তার লতা কেন শেকড়ের অস্তিত্বও রাখেনি। তারা শেখড় সহ তুলে মালা বানিয়ে মাথায় দিয়ে ছবি তোলার পর তা আবার সমুদ্র সৈকতে ছুড়ে ফেলে দিয়ে যাওয়া অমানুষগুলোর নাম কখনো পর্যটক হতে পারেনা !! কেউ প্রতিবাদ করেনি, কেউ বাধাও দেয়নি, কেউ বলেওনি বরং যারা জানে কতবড় অন্যায় করছে তারা নিরব খুনীর মত চুপচাপ নিরবতার মাধ্যমে অন্যায়কে মৌনসম্মতি জানিয়েছে, কারন সে শিক্ষিত ছিল !!
১০:৩৭ ৩১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারের মঞ্চ সংস্কৃতি, পুরনো দিনের কথা-১
একটা সমাজের মানুষের চিন্তা- চেতনার সুকৌশল সৌন্দর্য্যমন্ডিত প্রকাশই তার সংস্কৃতি। 'হাজার বছরের বাঙালি সংস্কৃতি' গ্রন্থের প্রণেতা অধ্যাপক গোলাম মুরশিদ বইটির সূচনা পর্বে লিখেছেন, ' জন্মের সময়ে আমরা জন্তু হয়ে জন্মাই। কিন্তু সংস্কৃতিই আমাদের মানুষে পরিণত করে। পরিণত করে সামাজিক জীবে। সংস্কৃতি দিয়েই একটা মূল্যবোধ, মন-মানসিকতা, ধ্যান-ধারণার অধিকারী হই। বিদগ্ধ রুচির সুশীল মানুষে পরিণত হই। '
০৯:৩৪ ৩১ জানুয়ারি ২০২২
তারা যেন একসঙ্গে বসে চা না খায়!
প্রাজ্ঞ সাংসদ শামীম হায়দার পাটোয়ারী অনেকদিন পর জাতীয় সংসদে বাঙালি মনীষার আলো জ্বেলেছেন। স্বদেশ ভাবনায় দেশের সংকট ও তা অতিক্রমের রোডম্যাপ দিয়েছেন বারো মিনিটের বক্তৃতায়। এই ভাষণটি আকাশে উড়ছে আলোর ঘুড্ডি হয়ে। পুরো সংকটের যে গোড়ার কথাটি, তা তিনি একটি লাইনে বলেছেন। যেদেশের তিনটি প্রধান দলের নেত্রী গত ২১ বছরে একসঙ্গে বসে চা খাননি; সেদেশে বহিঃশক্তি তো আঘাত হানবেই; এ হচ্ছে তার বক্তব্যের নির্যাস।
০৯:২৯ ৩১ জানুয়ারি ২০২২
সাংবাদিকদের উপর হামলা : জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি
পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছে।
২৩:৪৮ ৩০ জানুয়ারি ২০২২
সাড়ে ৫ ঘণ্টার অবিশ্বাস্য লড়াই জিতে চ্যাম্পিয়ন নাদাল
প্রথম দুই সেটে হেরে গিয়েছিলেন রাফায়েল নাদাল। শ্বাসরূদ্ধকর লড়াই এরপরই জমে ওঠে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামার পর রাফায়েল নাদাল যেন ফিরে গেলেন তার সোনালী অতীতে।
২৩:২২ ৩০ জানুয়ারি ২০২২
লুঙ্গি নিয়ে লিখতেই পুরুষজাতি ক্ষেপে আগুন
বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত লেখিকা তসলিমা নাসরিনের আক্ষেপ- কত সিরিয়াস বিষয়ে নিয়ে লিখেছেন। কারও কোনও ভ্রুক্ষেপ নেই তেমন তিনি দেখেননি। যেইনা মজাচ্ছলে লুঙ্গি নিয়ে লিখেছেন, অমনি পুরুষজাতি ক্ষেপে আগুন।
২৩:০২ ৩০ জানুয়ারি ২০২২
মুক্ত চিন্তার সহজিয়া মানুষ আব্দুল খালিক মায়ন
আব্দুল খালিক মায়ন। আমাদের প্রিয় মায়ন ভাই। ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। মুক্ত চিন্তা চেতনার একজন নিরংহকারী মানুষ। মায়ন ভাইয়ের সঙ্গে পরিচয় কলেজ জীবনের শুরুতেই। আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে ছাত্রলীগের একজন সাধারণ কর্মীর যেটুকু দূরত্ব থাকে, তিনি তাঁর স্বভাবসুলভ সারল্যে সেই দূরত্বটুকু দূর করে দিলেন পরিচয়ের কিছু দিনের মধ্যেই।
২২:৪৮ ৩০ জানুয়ারি ২০২২
রাত পোহালেই ২১৬ ইউপিতে ভোট
ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে ভোটগ্রহণ হবে সোমবার (৩১ জানুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
২২:৪৩ ৩০ জানুয়ারি ২০২২
গোপন স্ক্রিনশট নিয়ে জায়েদ বললেন, ‘এটা সুপার এডিটেড’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলছে নানা বিতর্ক। সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের বিরুদ্ধে আনা হচ্ছে নানা অভিযোগ। পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ দাবি করেছেন জায়েদ খান চক্রান্ত করেছেন। নানা ষড়যন্ত্র করে ভোটে জিতেছেন। এমনকি জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন তিনি।
২২:১০ ৩০ জানুয়ারি ২০২২
জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশট ফাঁস করলেন নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি। কিন্তু এখনও এ নিয়ে চলছে নানা বিতর্ক। এবার চিত্রনায়ক জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা নিপুণ।
২১:৩৯ ৩০ জানুয়ারি ২০২২
নতুন সচিব কামরুল হাসানের কাছে দুর্যোগ প্রতিমন্ত্রীর প্রত্যাশা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দিয়েছেন মৌলভীবাজার জেলার সাবেক ডিসি মো. কামরুল হাসান। নতুন সচিবের কাছে দেশপ্রেম, মেধা এবং যোগ্যতার প্রতিফলন দেখতে চান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি।
২১:৩২ ৩০ জানুয়ারি ২০২২
রাণীশংকৈলে ১৭ বীরাঙ্গনাকে শীতবস্ত্র প্রদান
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ১৭ জন বীরাঙ্গনাকে শীতবস্ত্র দিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও জেলা পরিবার ও পরিকল্পনার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা.নাসিমা আক্তার জাহান।
২০:৫৭ ৩০ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   836  
-   837  
-   838  
-   839  
-   840  
-   841  
-   842      
- পরবর্তী >    
- শেষ >>    










































