প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড
চলমান টি-২০ বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ দুইদলই হেরেছে, তাও পাকিস্তানের কাছে। সেই হারের স্মৃতি ভুলে জয়ের সন্ধানে নামছে তারা।
১৫:৩৯ ৩১ অক্টোবর ২০২১
নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে মেয়র হতে চান মনসুরুল হক
নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। শনিবার(৩০ অক্টোবর) রাতে শহরের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হল রুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
১৫:২৩ ৩১ অক্টোবর ২০২১
স্বাস্থ্যের ১৭ নথি গায়েব : ৬ কর্মচারীকে নিয়ে গেছে সিআইডি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হওয়ার ঘটনার ছায়া তদন্ত শুরু করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতোমধ্যে মন্ত্রণালয়ের ৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের কার্যালয়ে নিয়ে গেছে তারা।
১৫:০৫ ৩১ অক্টোবর ২০২১
বিয়ে করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও
বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। পাত্রীর নাম পত্রলেখা পাল। তিনিও অভিনয়ের মানুষ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
১৪:৪৪ ৩১ অক্টোবর ২০২১
১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান শুরু সোমবার, চলবে আটটি কেন্দ্রে
করোনাভাইরাস প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১ নভেম্বর) থেকে। এদিন রাজধানী ঢাকার আটটি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
১৪:৩০ ৩১ অক্টোবর ২০২১
গুগলে চাকরি পেলেন শ্রীমঙ্গলের রাসেল
বাংলাদেশে চালু হচ্ছে গুগলের অফিস। শিগগিরই এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এ বিষয়ে ঘোষণা দেবেন। এদিকে জায়ান্ট এই প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ছেলে টিএইচ রাসেল সিংহ। তিনি গুগলের বাংলাদেশ অফিসে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন।
১৪:০৬ ৩১ অক্টোবর ২০২১
পরীমনিকে দফায় দফায় রিমান্ড : নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক
চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম অনিচ্ছাকৃত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
১৩:১১ ৩১ অক্টোবর ২০২১
৭৫ এ ‘বাকের ভাই’
সাধারণ এক থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন অসাধারণ এক অভিনেতা। ছাত্রজীবনের বামপন্থি রাজনীতিক থেকে হয়ে উঠেছেন রাষ্ট্রযন্ত্রের অন্যতম একজন সফল মন্ত্রী। তিনি আর কেউ নন, বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর।
১২:৪৮ ৩১ অক্টোবর ২০২১
যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে আজ (রোববার) যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২:২১ ৩১ অক্টোবর ২০২১
আত্মসমর্পণ করে জামিন পেলেন নাসির-তামিমা
ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ও তাম্মীর মা সুমি আক্তার।
১২:০৪ ৩১ অক্টোবর ২০২১
বন্যার আগাম পূর্বাভাস দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র জনগণের আয়ের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় ভয়েস মেসেজের মাধ্যমে দ্রুত বন্যার আগাম পূর্বাভাস দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
২৩:৫৯ ৩০ অক্টোবর ২০২১
অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে একদম পাত্তাই দিল না ইংলিশরা।
২৩:৪৫ ৩০ অক্টোবর ২০২১
পুলিশের পোশাকে পরিবর্তন আসছে!
পুলিশের জাতীয় পোশাকসহ একাধিক বিশেষায়িত ইউনিটের পোশাকে পরিবর্তন আসছে। এরই মধ্যে শেষ হয়েছে ট্রায়াল। শিগগিরই নতুন পোশাকে দেখা যাবে বাংলাদেশ পুলিশের সদস্যদের।
২৩:০১ ৩০ অক্টোবর ২০২১
বৃহস্পতিবার যুক্তরাজ্যে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার যুক্তরাজ্যে একটি রোড শো উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
২২:২৮ ৩০ অক্টোবর ২০২১
শ্রীমঙ্গলের মানুষ সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে: আব্দুস শহীদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ধর্মীয় সম্প্রীতিতে শ্রীমঙ্গলের মানুষ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে বসবাসকারী ৬০ ভাগ মুসলিম ও ৪০ ভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করে আসছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটলেও এই এলাকার সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলেছে। এর মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
২১:৫৬ ৩০ অক্টোবর ২০২১
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য করুনা সিন্ধু চৌধুরী
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুলকে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২১:৩৭ ৩০ অক্টোবর ২০২১
উইঘুর মুসলিমদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার অভিযোগ
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের প্রতি দেশটির সরকারের দমন-পীড়ন ও জাতিগত নিধন অভিযান নিয়ে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১৫ লাখ উইঘুর মুসলিমকে বন্দি শিবিরে আটকে রেখে বর্বর নির্যাতন, অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করে বিক্রি এবং নারী-পুরুষদের সন্তান জন্মদানের সক্ষমতা নষ্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে।
২১:২২ ৩০ অক্টোবর ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি এসোসিয়েশনের নতুন কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে সোহানুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসানকে মনোনীত করা হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর, ২০২১) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি এসোসিয়েশনের উপদেষ্টা মো. জাকারিয়া রহমান (প্রফেসর, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়) স্বাক্ষর প্রদানের মাধ্যমে ৯ সদস্যের এ কমিটি অনুমোদন করেন।
২০:০৩ ৩০ অক্টোবর ২০২১
শীর্ষ স্থানের লক্ষ্য, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। জয় তুলে নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লক্ষ্য অজিদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
১৯:৫৭ ৩০ অক্টোবর ২০২১
ক্যান্সারে প্রাণ হারালেন শাবির সাবেক শিক্ষার্থী সিনথিয়া
কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক শিক্ষার্থী সাবিকুন্নাহার সিনথিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
১৯:৪৩ ৩০ অক্টোবর ২০২১
‘চাকরি নয়, ব্যবসা করে বাড়ি-গাড়ি করা যায়’ (ভিডিও)
চাকরির চেয়ে ব্যবসা ভালো? হ্যাঁ, এমনটাই বলেছেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যা রিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মুনশী শাহাবুদ্দিন আহমেদ।
১৬:৫৪ ৩০ অক্টোবর ২০২১
ছবিয়ালদের মিলন মেলা
প্রথমবারের মত দেশের প্রবীণ-নবীন, পেশাদার ও সৌখিন ফটোগ্রাফারদের সমন্বয়ে পালিত হয়েছে ‘ছবিয়াল মিলন মেলা-২০২১’। নবীন-প্রবীণ ফটোগ্রাফারদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে দেশের ফটোগ্রাফির উৎকর্ষ সাধনের জন্যই এই মেলার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
১৬:৪৭ ৩০ অক্টোবর ২০২১
চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্যও বলা হয়েছে।
১৬:৪০ ৩০ অক্টোবর ২০২১
শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষে সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি দেওয়া হয়। এসময় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাইওয়ে সার্কেল, সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেখ মাসুদ করিম।
১৬:২৯ ৩০ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   934  
-   935  
-   936  
-   937  
-   938  
-   939  
-   940      
- পরবর্তী >    
- শেষ >>    













































