‘কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র’
আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংখ্যালঘুদের ব্যাপারে যে কমিশন গঠনের দাবি উঠেছে সে বিষয়ে নীতি নির্ধারকদের সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। এটি আমার একার সিদ্ধান্তের ব্যাপার নয়। আমি বলতে চাই, কুমিল্লার হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে ধরে নেয়া ঠিক হবে না। এ ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি অত্যন্ত দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়।’
১৯:২৭ ২৯ অক্টোবর ২০২১
ব্রেইন স্ট্রোক: আদ্যোপান্ত জানুন এবং প্রতিরোধ করুন
এক পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রায় ২ কোটি মানুষ প্রতি বছর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। সংখ্যাটা চমকে ওঠার মতো। এই আক্রান্তদের তালিকায় আমাদের পরিবারের সদস্য থেকে নিকটাত্মীয় যে কেউ থাকতে পারেন। মস্তিকে রক্তক্ষরণ বা স্ট্রোক নিছক ব্যক্তিগত কোনো সমস্যা নয়, এটা একই সঙ্গে সামাজিক ও পারিবারিক একটি সংকট ও বিপর্যয় বটে। একজন কর্মক্ষম মানুষ হারাচ্ছেন তার স্বাভাবিক কার্যক্ষমতা এবং চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে প্রচুর অর্থ। যা একটি সাধারণ পরিবারকে সংকটে ফেলে দেয়।
১৯:০৮ ২৯ অক্টোবর ২০২১
জগন্নাথপুর উপজেলা সমাজকল্যাণ ঐক্য পরিষদ ফ্রান্সের কমিটি গঠন
'জগন্নাথপুর উপজেলা সমাজকল্যাণ ঐক্য পরিষদ ফ্রান্স'-এর কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (২৫ অক্টোবর) প্যারিসের স্থানীয় অভারবিলা রেষ্টুরেন্টে এক সভায় এ কমিটি গঠিত হয়।
১৮:৪৭ ২৯ অক্টোবর ২০২১
কমলগঞ্জে মণিপুরী কমপ্লেক্স পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ। শুক্রবার (২৯শে অক্টোবর) বিকাল ৩টায় ভারতীয় সরকারের অর্থায়নে আদমপুরে স্থাপিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
১৮:১৯ ২৯ অক্টোবর ২০২১
ক্যারিবিয়ানদের ১৪৩ রানেই থামালো টাইগাররা
তাসকিন-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে শক্তিশালী ক্যারিবিয়ানদের ১৪৩ রানেই থামিয়ে রাখল বাংলাদেশ। এদিন পাওয়ার প্লে সহ মাঝের ওভার গুলোতে দুর্দান্ত বল করলেও শেষের দিকে খাপছাড়া হয়ে যায় মোস্তাফিজ-মেহেদিরা। নিকোলাস পুরান আর ২০তম ওভারে পোলার্ডের ছোট্ট ঝড়ে লড়াই করার পূঁজি গড়ে ক্যারিবিয়ানরা।
১৮:০৯ ২৯ অক্টোবর ২০২১
দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে ইকবাল
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে দ্বিতীয় দফায় আরও পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
১৭:৩৯ ২৯ অক্টোবর ২০২১
টিকে থাকার ম্যাচে ফিল্ডিং নিলেন মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারের পর জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই। আজ উভয় দলেরই আসরে টিকে থাকার ম্যাচ। এমন বাঁচা মরার দিনে মুখোমুখি হয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।
১৬:১১ ২৯ অক্টোবর ২০২১
খালেদা জিয়া ভালো আছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। সবাই দোয়া করবেন, তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং মুক্ত হয়ে ফিরে আসতে পারেন।
১৫:০১ ২৯ অক্টোবর ২০২১
রাষ্ট্রপতির ক্ষমা পেলেন মৌলভীবাজারের সাবেক ডিসি নাজিয়া শিরিন
বালুমহালের ইজারার টাকাসংক্রান্ত অভিযোগ পাওয়া যায় মৌলভীবাজার ও নীলফামারি মৌলভীবাজার ও নীলফামারীর সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিনের বিরুদ্ধে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই তদন্ত করে এর সত্যতা পেলে তার বেতন বৃদ্ধি স্থগিত করা হয়। তবে তার এই দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি।
১৪:৩১ ২৯ অক্টোবর ২০২১
জুড়ীতে ইউপি নির্বাচনী উৎসব শুরু : ২৭৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। বুধবার (২৭ অক্টোবর) এসব ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার। ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য ২০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৫২ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
১৩:৪২ ২৯ অক্টোবর ২০২১
মণ্ডপে কোরআন রাখা ইকবালকে আদালতে তোলা হচ্ছে আজ
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হচ্ছে আজ শুক্রবার (২৯ অক্টোবর)।
১৩:১৪ ২৯ অক্টোবর ২০২১
টিকে থাকতে আজ এড়াতে হবে ক্যারিবিয়ান আক্রমণ
সুপার টুয়েলভে এখনো জয়ের দেখা নেই বাংলাদেশের। অধরা সেই জয়ের দেখা পেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আজ ওয়েস্ট ইন্ডিজ। দুদলের মাঠের লড়াই শুরু বিকেল ৪টায়।
১৩:০২ ২৯ অক্টোবর ২০২১
নাম বদলে ফেসবুক এখন মেটা
বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিল ফেসবুকের নাম পরিবর্তনের বিষয়টি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সরব হয়েছেন বিষয়টি নিয়ে। অবশেষে ফেসবুকের করপোরেট নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। ফেসবুক এখন ‘মেটা’ নামে পরিচিত হবে। আর মেটার অধীনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো আগের মতোই থাকবে।
১১:৩০ ২৯ অক্টোবর ২০২১
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। এ পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৮১৪টি পদের জন্য আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি।
১১:২২ ২৯ অক্টোবর ২০২১
ত্রিপুরায় কংগ্রেসের গণধর্না
বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনার রেশ টেনে বিজিপির দুস্কৃতকারীদের দ্বারা মুসলিমদের বাড়িতে হামলা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের গণধর্না অনুষ্ঠিত হয়েছে।
২৩:৪৩ ২৮ অক্টোবর ২০২১
শীতে করোনার বিষয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
শীতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ যেন আবার না বাড়ে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানিয়ে তিনি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ভিটামিন-সি খাওয়ার পরামর্শ দিয়েছেন।
২২:৩৮ ২৮ অক্টোবর ২০২১
ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
২২:১২ ২৮ অক্টোবর ২০২১
‘দেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সাম্প্রদায়িক ঘটনা কুমিল্লায়’
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২১ সালের ১৩ অক্টোবর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সাম্প্রদায়িক সহিংসতার ঘটানোর ষড়যন্ত্র হয় কুমিল্লায়। সেদিন সারাদিনে কুমিল্লার প্রায় ৭০টি পূজামণ্ডপে হামলা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সর্বোচ্চ অপচেষ্টা করে উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসীরা।
২১:৫৯ ২৮ অক্টোবর ২০২১
রাজনগরে বিধবার শ্লীলতাহানির অভিযোগ, আটক হয়নি কেউ
মৌলভীবাজারের রাজনগরে এক বিধবার (৪০) শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই বিধবা বাদী হয়ে রুবেল আহমদ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে অভিযোগ দেয়ার পর দুইদিন হয়ে গেলেও ওই বখাটেকে পুলিশ আটক করতে পারেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী।
২০:৪৮ ২৮ অক্টোবর ২০২১
টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে দুর্দান্ত ফর্মে থাকা শ্রীলঙ্কা দল।
২০:২৮ ২৮ অক্টোবর ২০২১
টি-টোয়েন্টির র্যাংকিংয়ে দুই ধাপ পেছালো বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। সপ্তম আসরের প্রথমপর্বের প্রথম ম্যাচে ৬ রানে হারার পর কোনোমতো মূলপর্বে উঠেছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এরপর সুপার টুয়েলভের খেলায় আবারও হেরে টানা দুই ম্যাচ। আর তাতেই র্যাঙ্কিংয়ে পিছিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।
২০:২১ ২৮ অক্টোবর ২০২১
স্বতন্ত্র প্রার্থীকে মারধর, আওয়ামী লীগের প্রার্থীর কর্মী আটক
ঢাকার ধামরাইয়ে সোমভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এক কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের কালামপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
২০:১৩ ২৮ অক্টোবর ২০২১
জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান
মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার আবেদন করেও জামিন পাচ্ছিলেন না বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কয়েকবার শুনানি হলেও মিলছিল না জামিন। অবশেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে বোম্বে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। এর ফলে প্রায় এক মাসের কারাজীবন থেকে মুক্তি পেতে যাচ্ছেন আরিয়ান।
১৯:২৬ ২৮ অক্টোবর ২০২১
গণটিকা : মৌলভীবাজার পৌরসভায় ২য় ডোজ নিলেন ২৭৬৮ জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে গতমাসে দেয়া হয়েছিল করোনা প্রতিরোধী ১ম ডোজের গণটিকা। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম চলে, এতে মৌলভীবাজার পৌরসভায় টিকা নিয়েছেন ২৭৬৮ জন।
১৯:০৬ ২৮ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   936  
-   937  
-   938  
-   939  
-   940  
-   941  
-   942      
- পরবর্তী >    
- শেষ >>    













































