ঢাকায় ১ লাখ ৪৬ হাজার স্কুলশিক্ষার্থী পেল করোনার টিকা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মহানগরের আটটি স্কুলে এখন পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ২৮৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
১২:১৪ ১১ নভেম্বর ২০২১
নরসিংদীতে ভোটকেন্দ্র দখলের সংঘর্ষে নিহত ১
নরসিংদীর রায়পুরায় ভোটকেন্দ্র দখলের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে সালাহ উদ্দিন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত সালাহ উদ্দিন মিয়া আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ছিলেন।
১১:৪৮ ১১ নভেম্বর ২০২১
জুড়ীর ৫ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর)। এ ধাপে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। জুড়ীর ৫ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ নির্বাচন। সরেজমিনে দেখা যায়, পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি ভোটকেন্দ্রে।
১১:২৮ ১১ নভেম্বর ২০২১
বিনা ভোটে নির্বাচিত ৮১ চেয়ারম্যান
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন ৮১ জন চেয়ারম্যান। এসব ইউপিতে চেয়ারম্যান পদে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) কোনো ভোট গ্রহণ হচ্ছে না। বিনা ভোটে নির্বাচিত সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।
১১:০৮ ১১ নভেম্বর ২০২১
দ্বিতীয় ধাপে ৮৩৮ ইউপিতে চলছে ভোটগ্রহণ
দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। এসব ইউনিয়নের মধ্যে ২৬টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
১০:২৮ ১১ নভেম্বর ২০২১
রাবিতে ‘সাইবার সিকিউরিটি লিডারশীপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহযোগিতায় CRI বাংলাদেশের আয়োজনে ‘সাইবার সিকিউরিটি লিডারশীপ’ নামক এক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
০০:০৭ ১১ নভেম্বর ২০২১
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
এখন বিশ্বকাপ মানেই যেন ফাইনালিস্ট একটি দলের নাম নিউজিল্যান্ড। এবারও তারা সেটা প্রমাণ করলো। শক্তিশালী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে তারা।
২৩:৫০ ১০ নভেম্বর ২০২১
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন
রাতে প্রায় সব নারীই চুল বেঁধে ঘুমান। কেউ খোঁপা, কেউ বা বেণী করেন। তবে আপনি কি জানেন, ঘুমানোর সময় চুল বেঁধে রাখার অভ্যাসটির জন্য আপনার হতে পারে ভয়ানক ক্ষতি।
২৩:৩৭ ১০ নভেম্বর ২০২১
কলাবাগানে শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যা: দিহানকে অভিযুক্ত করে চার্জশিট
রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় ইফতেখার ফারদিন দিহানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
২৩:১৩ ১০ নভেম্বর ২০২১
আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাই আগামী শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তিকে বেশি গুরুত্ব দিতে হবে। উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি শিক্ষার বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নয়নশীল দেশ তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিবর্তনের সাথে সমান তালে চলতে পারছে না। ফলে ডিজিটাল গ্যাপ তৈরি হচ্ছে। তাই উন্নয়নশীল দেশসমূহের ভৌত অবকাঠামো উন্নয়নে ব্যাপক প্রযুক্তিগত সাপোর্ট প্রয়োজন।
২২:২৯ ১০ নভেম্বর ২০২১
বিয়ে করছেন বিদ্যা সিনহা মিম
সকালেই জানিয়েছিলেন রাতে সারপ্রাইজ দেবেন। জীবনের বিশেষ ঘটনার বিষয়ে জানাবেন। সেই অনুযায়ী জানালেনও। বিয়ে করছেন বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে হয়ে গেছে বাগদান।
২২:০৪ ১০ নভেম্বর ২০২১
কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট
মৌলভীবাজারের কমলগঞ্জে চালু হচ্ছে বাংলাদেশ ভারত প্রস্তাবিত সীমান্ত হাট (বর্ডার হাট)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তে কমলপুরস্থ টাউন হলে ভারত বাংলাদেশ বর্ডার হাটের জায়গা নির্বাচনের যৌথসভা অনুষ্ঠিত হয়।
২১:৫০ ১০ নভেম্বর ২০২১
তিন বছরে শেষ হলো লাঘাটা নদী পুনঃখনন কাজ
কমলগঞ্জের নিম্নাঞ্চল এলাকার কৃষকদের বহুল আকাঙ্খিত লাঘাটা নদী পুনঃখননের কাজ তিন বছরে সম্পন্ন হয়েছে। খনন কাজের পর নদীর বাঁধের উপর রোপিত হয়েছে গাছের চারা। বন্যা ও জলাবদ্ধতা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষকরা। তবে লাঘাটা নদীতে পতিত ছড়া ও খালের মুখে কালভার্ট না থাকায় স্থাপিত পাইপ পানির প্রবল স্রোতে ডেবে যাচ্ছে। এতে নদীর বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
২১:৪০ ১০ নভেম্বর ২০২১
আহছানউল্লা ইউনিভার্সিটির কাছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাখ্যা তলব
বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির কাছে ব্যাখ্যা তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।
২১:৩৫ ১০ নভেম্বর ২০২১
চার মাসে দেড় লাখের বেশি প্রবাসী বিদেশ গেছেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বর্তমানে বিদেশে কর্মী গমনের হার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট দেড় লাখেরও বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। তিনি জানান, প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদা পত্র আসছে।
২১:২১ ১০ নভেম্বর ২০২১
প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ জনই সরকারি ব্যাংকের কর্মকর্তা, হাতিয়েছেন ৬০ কোটি টাকা
ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত একটি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনই সরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা। তারা পরপর চারটি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ হাতিয়েছেন প্রায় ৬০ কোটি টাকা।
২১:১০ ১০ নভেম্বর ২০২১
‘পাহারা দিয়েও নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়’
ঘরে ঘরে পাড়া-মহল্লায় পাহারা দিয়েও নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি মনে করেন, যারা নির্বাচনে অংশ নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তারা সহনশীলতা দেখালে এবং আচরণবিধি মেনে চললে সহিংসতা ঠেকানো সম্ভব।
২০:২৭ ১০ নভেম্বর ২০২১
আগামী তিনমাস রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর
দ্রুতগতিতে এগোচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ। তাই আগামী ১০ ডিসেম্বর থেকে প্রায় তিন মাস ঢাকা বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।
২০:১৭ ১০ নভেম্বর ২০২১
‘সে কি কান্না, ট্রেনের লোকজন অবাক হয়ে তাকিয়েছিলো’
আজ পঞ্চাশ বছর পর স্বাধীন বাংলাদেশের এ কি অবস্থা! পাকিস্তানি সময়ে সরকারি নিপীড়ন ছিল আর এখন হয়েছে নিজেদের মাঝে বিভাজন। উত্তরণ কি আদৌ সম্ভব?
১৯:৫৯ ১০ নভেম্বর ২০২১
বরিশালের উজিরপুরে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার
বরিশালের উজিরপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় কুদ্দুস খলিফা (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের কুদ্দুস খলিফার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
১৯:২৭ ১০ নভেম্বর ২০২১
মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের যেসব ইউপিতে ভোট ২৩ ডিসেম্বর
চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়ন পরিষদে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এসব ইউপিতে ভোট হবে। মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের যেসব ইউনিয়ন পরিষদে ২৩ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে সেগুলো হলো:
১৮:৪৪ ১০ নভেম্বর ২০২১
চতুর্থধাপে সারাদেশে ৮৪০ ইউনিয়ন পরিষদে ভোট ২৩ ডিসেম্বর
চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়ন পরিষদে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এসব ইউপিতে ভোট হবে। বুধবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৯তম বৈঠক হয়।
১৮:১৭ ১০ নভেম্বর ২০২১
জুড়ীতে নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড
দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১৭:০৯ ১০ নভেম্বর ২০২১
মৌলভীবাজারের কৃতি সন্তান সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ পুরস্কারে ভূষিত
মৌলভীবাজারের কৃতি সন্তান, সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়।
১৬:৪৭ ১০ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   939  
-   940  
-   941  
-   942  
-   943  
-   944  
-   945      
- পরবর্তী >    
- শেষ >>    











































