চকবাজারে প্লাস্টিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজারের এসকে টাওয়ার নামে একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
২০:০৩ ৯ নভেম্বর ২০২১
তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি বৈশাখ, সম্পাদক সাব্বির
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে তাহিরপুর সদর বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে পূর্ব নির্ধারিত আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
১৯:৩২ ৯ নভেম্বর ২০২১
বড়লেখায় আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো নারীর লাশ
মৌলভীবাজারের বড়লেখায় দাফনের প্রায় ৯ মাস পর আদালতের নির্দেশে হাজেরা বেগম (৮৫) নামে এক নারীর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে ওই নারীর লাশ কবর থেকে তোলা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
১৮:৪৩ ৯ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে পাগলীকে বাঁচাতে সিএনজি ও ট্রাক দুর্ঘটনায় আহত ৬ (ভিডিও)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মানসিক ভারসাম্যহীন এক নারী এলোপাথাড়ি হাঁটছিলেন। এমন সময় সিএনজিচালিত অটোরিকশাটি তাকে বাঁচাতে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এতে পথচারী নারী, সিএনজির চালকসহ দুই যাত্রী আহত হন।
১৮:২৮ ৯ নভেম্বর ২০২১
অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর
মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের পুনঃনির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
১৮:১১ ৯ নভেম্বর ২০২১
নিখোঁজের ৭ দিন পর বাড়ি ফিরলেন কমলগঞ্জের সিতাংশ
ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজের সাতদিন পর বাড়ি ফিরলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার সিতাংশ দত্ত (৪৫)। সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট র্যাব-৯ এর প্রধান কার্যালয়ে তাকে পাওয়া গেছে।
১৬:৫১ ৯ নভেম্বর ২০২১
করোনায় মারা গেলেন আরও ৩ জন, শনাক্ত কমেছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২০৬ জনকে।
১৬:৩৬ ৯ নভেম্বর ২০২১
রাস্তা অবরোধে চরম ভোগান্তিতে মানুষ
বিশেষ পরীক্ষার দাবিতে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর একটায় রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা৷ এতে নীলক্ষেত মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে৷
১৬:২৩ ৯ নভেম্বর ২০২১
সিনহার রায়ে প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয় : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের দেওয়া রায়ে প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
১৬:০৩ ৯ নভেম্বর ২০২১
সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সিবিআই
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মারা গেছেন ২০২০ সালের ১৪ জুন। পরিবারের দাবি খুন হয়েছেন এই প্রয়াত তারকা। এ নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে বিস্তর তদন্ত চললেও এখন পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদঘাটন সম্ভব হয়নি।
১৫:৩৯ ৯ নভেম্বর ২০২১
করোনার মুখে খাওয়ার ওষুধ টিকার বিকল্প নয়
করোনাভাইরাস প্রতিরোধে অ্যান্টিভাইরাল ওরাল পিল বা মুখে খাওয়ার ওষুধ 'মলনুপিরাভির' দেশে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। তবে মুখে খাওয়ার এই ওষুধ টিকার বিকল্প নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৫:১৫ ৯ নভেম্বর ২০২১
সিলেট এমসি কলেজ ও ইতিহাসের এক নায়ক আব্দুল মজিদ কাপ্তান মিয়া
সিলেট এমসি কলেজের (মুরারিচাঁদ কলেজ) ইতিহাসের এক মহান নায়ক খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ (কাপ্তান মিয়া)। ১৮৯৭ সালের বিরাট ভূমিকম্পের ফলে রাজার বাড়ি ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ধ্বংস হয়ে যায়। তিনি ঋণ গ্রহণ করে তা পুনর্নির্মাণ করতে যেয়ে ধীরে ধীরে আর্থিক অনটনে পতিত হন। ১৯০৮ সালে রাজা গিরিশ চন্দ্রের মৃত্যুর পর এইডেড প্রতিষ্ঠানে পরিণত হয়। বাবু দুলাল চন্দ্র দেব এবং কাপ্তান মিয়ার উদ্যোগে কলেজটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।
১৩:৫০ ৯ নভেম্বর ২০২১
এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড
ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৩:৪৫ ৯ নভেম্বর ২০২১
মুঘল আমলের জনপ্রিয় এক পদ ‘চিকেন আকবরী’, বানাবেন যেভাবে
মুরগির একঘেয়েমি রান্না খেয়ে হাঁপিয়ে ওঠেন অনেকে। তাদের জন্য চিকেন আকবরী ভিন্ন স্বাদ এনে দিতে পারে।
১৩:৩১ ৯ নভেম্বর ২০২১
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গণিত
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাসহ অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য তাই গণিত থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
১৩:০১ ৯ নভেম্বর ২০২১
প্রবাসী বাংলাদেশিগণ বিদেশে বাংলাদেশের দূত
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের দেশের দূত হিসেবে উল্লেখ করে তাঁদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান করেন। বিদেশি সহকর্মী ও অংশীজনদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান করেন।
১২:৫১ ৯ নভেম্বর ২০২১
তাপমাত্রা বাড়তে পারে
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:৩৪ ৯ নভেম্বর ২০২১
নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে আবারও জেলে পাঠালেন পুনম পাণ্ডে
স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আবারও তাকে জেলে পাঠালেন বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। নায়িকার অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী স্যাম বম্বকে গত রবিবার গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে মুম্বাই পুলিশের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তারা জানায়, পুনম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
১১:৫৫ ৯ নভেম্বর ২০২১
১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে টুরিস্ট ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।
১১:৩৫ ৯ নভেম্বর ২০২১
এসকে সিনহার বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য আছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করবেন।
১১:২২ ৯ নভেম্বর ২০২১
‘পুঁজিবাজারে এখন সর্বোচ্চ রিটার্ন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘উন্নতির পরিপ্রেক্ষিতে এখন পুঁজিবাজার সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। ফলে এখন বিনিয়োগের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশের শেয়ারবাজার।’
১১:১০ ৯ নভেম্বর ২০২১
নামিবিয়ার বিরুদ্ধে ভারতের সান্ত্বনার জয়
গুরুত্বহীন নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে সান্ত্বনার জয় পেল ভারত। চলতি বিশ্বকাপের শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি বাড়ি ফিরছে তারা।
০০:০০ ৯ নভেম্বর ২০২১
দেশে করোনার মুখে খাওয়ার ট্যাবলেটের অনুমোদন
করোনাভাইরাস প্রতিরোধে দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। চারদিন আগে যুক্তরাজ্য সরকার এ ওষুধের অনুমোদন দেয়।
২৩:২৩ ৮ নভেম্বর ২০২১
পণ্যবাহী যানবাহন ধর্মঘট স্থগিত
ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্যবাহী যানবাহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিক নেতারা।
২২:৫১ ৮ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   941  
-   942  
-   943  
-   944  
-   945  
-   946  
-   947      
- পরবর্তী >    
- শেষ >>    











































