সন্দেহ ভাইরাসে আক্রান্ত বিএনপি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। শনিবার (২৩ অক্টোবর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৫:৪৬ ২৩ অক্টোবর ২০২১
প্রকাশিত হলো সোহাগের ‘রঙ’
বর্তমান সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সোহাগ। গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বেশ পরিচিতি আছে তার। দেশের শূন্য দশকে “লাল শাড়ি পড়িয়া কন্যা” গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সঙ্গীতশিল্পী সোহাগ। এরপর কন্যা মন দিলা না, ও কন্যা কাইন্দো না, ও পরাণ বন্ধুয়া, যাইরে যাই কন্যা যাই সহ অসংখ্য গানও দেশ জুড়ে ব্যাপক আলোড়ন ছাড়াই। এছাড়াও অসংখ্য জনপ্রিয় গান আছে এই শিল্পীর যা এখনও শ্রোতাদের মুখে মুখে।
১৫:৩০ ২৩ অক্টোবর ২০২১
ফেসবুকে পোস্ট ও মাইকিং করে পীরগঞ্জে হামলা
রংপুরের পীরগঞ্জের জেলেপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনাটি পরিকল্পিত। ফেসবুকে পোস্ট ও মসজিদের মাইকে ঘোষণার মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে লোক জড়ো করে এ হামলা করা হয়। আলোচনায় আসার উদ্দেশ্যে এই হামলায় নেতৃত্ব দেন সৈকত মণ্ডল নামের একজন।
১৫:০৫ ২৩ অক্টোবর ২০২১
জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়বে: শিক্ষামন্ত্রী
করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়বে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
১৪:৪২ ২৩ অক্টোবর ২০২১
৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: সাধারণ জ্ঞান
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘সাধারণ জ্ঞান’ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১৪:২৮ ২৩ অক্টোবর ২০২১
৭ দিনের রিমান্ডে ইকবাল হোসেন
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও তিনজনকে ৭ দিনের রিমান্ড দেয়া হয়। তারা হলেন ফয়সাল, হুমায়ুন ও ইকরাম। তাদের কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।
১৩:৫৪ ২৩ অক্টোবর ২০২১
১৩০ ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে গান
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে বড় পরিসরে তৈরি হচ্ছে একটি গান। বাংলা ভাষাসহ ১৩০টি ভাষায় এই গানটি গাইবেন বিশ্বের ১৩০টি দেশের জনপ্রিয় শিল্পীরা।
১৩:৪৫ ২৩ অক্টোবর ২০২১
আজ কবি শামসুর রাহমানের ৯৩তম জন্মদিন
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৯১তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরানো ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা কবিতার অন্যতম এ প্রাণপুরুষ। ২০০৬ সালের ১৭ আগস্ট তার নশ্বর দেহ আমাদের ছেড়ে চলে গেলেও আজীবন কবিতায় সমর্পিত এ কবি বেঁচে আছেন বাঙালির সত্তায়। তার সৃষ্টি আজও আমাদের উজ্জীবিত করে। বাংলা কবিতায় তিনি নতুন ধারা সৃষ্টি করেছিলেন।
১৩:২১ ২৩ অক্টোবর ২০২১
কুমিল্লার আদালতে ইকবাল হোসেন
পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কুমিল্লার আদালতে আনা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) ১১টা ৫৫ মিনিটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপার আদালতে তাকে তোলা হয়।
১৩:০০ ২৩ অক্টোবর ২০২১
তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আরব সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে বর্ষাকালে বৃষ্টি ঝরানো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অবশেষে বাংলাদেশের স্থলভাগ থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে সারাদেশ বলতে গেলে বৃষ্টিহীন। তবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
১২:৪৬ ২৩ অক্টোবর ২০২১
সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন-গণঅবস্থান
সম্প্রতি দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। এতে সংহতি জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও।
১২:৩৫ ২৩ অক্টোবর ২০২১
মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ‘কিলিং স্কোয়াড’ সদস্য গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ‘কিলিং স্কোয়াড’ এর সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
১২:২৬ ২৩ অক্টোবর ২০২১
সুপার টুয়েলভে লড়বে কারা? জেনে নিন বিশ্বকাপের সময়সূচি
এবার সুপার টুয়েলভের আসল লড়াই শুরু হবে। গ্রুপ 'এ' এবং 'বি' থেকে দুটি করে চারটি দল সুপার টুয়েলভে জায়গা পায়। একই গতিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়েছে চারটি দলকে। জেনে নিন টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলার সময়সূচি।
১২:০০ ২৩ অক্টোবর ২০২১
রংপুরের পীরগঞ্জে হামলা: সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আটক
রংপুরের পীরগঞ্জে পবিত্র কাবা ও কোরআন শরিফ ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম।
১০:৩১ ২৩ অক্টোবর ২০২১
ভূমিকা শেষ, এবার শুরু হচ্ছে মূলপর্বের বিশ্বকাপ
শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের খেলা। মোট ১২টি দল নিয়ে আজকে থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মূলপর্বের খেলা। সেরা বারোর লড়াইয়ের প্রথমদিনে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
১০:১২ ২৩ অক্টোবর ২০২১
ব্রিটেনে এক স্বপ্নবান-শতবর্ষী-সিলেটি দবিরুল ইসলাম (ভিডিও)
দবিরুল ইসলাম চৌধুরীর জন্ম ১৯২০ সালে সিলেটের দিরাইতে। ইংরেজি সাহিত্য নিয়ে উচ্চশিক্ষার আশায় ১৯৫৭ সালে তিনি বিলেতের পথে পাড়ি জমান। এরপর তিনি সেন্ট অলবান্স শহরে বসবাস করেন এবং সেখানে একজন কমিউনিটি লিডার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ব্রিটেনের এক শতবর্ষী বাঙালি যিনি রোজার মাসে পায়ে হেঁটে করোনাভাইরাস তহবিলের জন্য প্রায় সাড়ে চার লক্ষ পাউন্ড চাঁদা তুলেছেন তাকে রানির সম্মানে ভূষিত করা হয়েছে।
২২:৫৮ ২২ অক্টোবর ২০২১
২০২২ অস্কারের দৌড়ে স্থান পেলো বলিউডের দুই সিনেমা
বিদ্যা বালানের ‘শেরনি’ ও ভিকি কৌশলের ‘সর্দার উধম’ এরইমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এবার অস্কারের দৌড়ে জায়গা করে নিল এই দুই ছবি। ২০২২ সালের মার্চে যুক্তরাষ্ট্রে বসতে চলেছে অস্কারের ৯৪তম আসর। বিশ্ব বিনোদনের সবচেয়ে বড় ও সম্মানজনক এই পুরস্কারের দৌড়ে এবার সামিল হচ্ছে বলিউডের দুটি ছবি।
২১:৪৩ ২২ অক্টোবর ২০২১
‘সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না’
সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ইকবাল হোসেন এতোদিন কোথায় ছিলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
২১:২০ ২২ অক্টোবর ২০২১
প্রবাসী ও পর্যটকদের জন্য সীমান্ত খুললো মালয়েশিয়া
প্রবাসী শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রায় ১৬ মাস পর তা তুলে নিল এশিয়ার অন্যতম ধনী দেশ মালয়েশিয়া। সংকট কাটাতে বিদেশি শ্রমিকদের প্রবেশে অনুমতি দিল দেশটি। তবে, সব ধরনের শ্রমিক নয়, আপাতত শুধু চাষ খাতে নিয়োজিত শ্রমিকরা দেশটিতে ফিরতে পারবেন।
২১:০৯ ২২ অক্টোবর ২০২১
রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে: বাংলাদেশ কংগ্রেস
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারমান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা রুখতে হবে।
২০:৩১ ২২ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে জাতীয় ক্রিকেটের অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮-এর বাছাই প্রক্রিয়া
মৌলভীবাজারে ২০২১-২২ ক্রিকেট মৌসুমে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ জাতীয় বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই শুরু হচ্ছে। আগামী ৩১ অক্টোবর অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ এবং আগামী ১ নভেম্বর অনূর্ধ্ব ১৮ এর বাছাই হবে।
২০:১৮ ২২ অক্টোবর ২০২১
আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবার সুপার টুয়েলভে নামিবিয়া
এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নামিবিয়া ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে টুর্নামেন্টের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল দলটি। শুক্রবার বাঁচা-মরার ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল জেরার্দ ইরাসমাস বাহিনী। প্রথমবারের মতো সেরা টুয়েলভে খেলার গৌরব অর্জন করল নামিবিয়া।
১৯:৫০ ২২ অক্টোবর ২০২১
জামালপুরে পুলিশের সকল বিটে একযোগে সম্প্রীতি সমাবেশ
অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর জেলার সকল থানা এলাকার ৯৩টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে 'সম্প্রীতি সমাবেশ' এর আয়োজন করা হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
১৯:২৭ ২২ অক্টোবর ২০২১
কমলগঞ্জে ব্রিজের পাশে ও ধলাই নদীর বাঁকে-বাঁকে বালু উত্তোলনের হিড়িক
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অপরিকল্পিতভাবে দেশের সম্ভাবনাময়ী প্রাকৃতিক সম্পদ বালু উত্তোলনের ফলে নদীর ব্রীজ, বাড়িঘর ও বাঁধ হুমকির মুখে পড়ছে। বিনষ্ট হচ্ছে আবাদি কৃষিজমি। পরিবেশ, প্রতিবেশ ও জনজীবনে দেখা দিচ্ছে মারাত্মক হুমকি। এ নদীর বাঁকে বাঁকে বোমা মেশিনে পাইপ যোগে বালু উত্তোলনের উচ্চ শব্দে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। একটি প্রভাবশালী মহলের বালু উত্তোলনের কাছে অসহায় হয়ে পড়েছে প্রশাসন।
১৮:৪৬ ২২ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   944  
-   945  
-   946  
-   947  
-   948  
-   949  
-   950      
- পরবর্তী >    
- শেষ >>    













































