ঢাকা, খুলনা ও সিলেটের ইউপি নির্বাচনে সহিংসতার আশঙ্কা
আসন্ন ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার আশঙ্কা করছেন। এ আশঙ্কা বিশেষ করে ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে। আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীতা বাতিলের মত কঠোর শাস্তির প্রস্তাব করেছেন তারা। এছাড়াও তাদের প্রস্তাবে আছে নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার কথা।
১৩:২৩ ৫ নভেম্বর ২০২১
‘হয়তো আমার নেতৃত্বে কোনো কিছুর ঘাটতি ছিল’
টানা তিনটি সিরিজ জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ যায় টাইগাররা, তাই আশাটা ছিলো বেশি কিছুর। তবে লজ্জাজনকভাবে বাংলাদেশের হার ভেঙে দিয়েছে লাখো ক্রিকেটপ্রেমীর হৃদয়। নিজের ব্যর্থতা স্বীকার করে টাইগারদলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলে, ‘হয়তো আমার নেতৃত্বে কোনো কিছুর ঘাটতি ছিল। এজন্যই হয়তো ছেলেদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারিনি।’
১২:৫১ ৫ নভেম্বর ২০২১
ধর্মঘটের মধ্যেই ঢাবির সাত কলেজের পরীক্ষা, ভোগান্তি চরমে
দেশে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর প্রতিবাদে সারাদেশে ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক পরিবহন সমিতিগুলো। ফলে সারাদেশেই বন্ধ রয়েছে পন্যসহ যাত্রী পরিবহন। এর মধ্যেই আজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা, ফলে পরীক্ষার্থীদের ভোগান্তি চরমে।
১২:৩৫ ৫ নভেম্বর ২০২১
কলকাতায় কি করছেন পরীমনি?
ওপার বাংলায় গেলেন এই বাংলার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকা থেকে সোজা কলকাতার পাঁচ তারকা হোটেলে। বৃহস্পতিবার কলকাতা পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে নয়টি ছবি পোস্ট করে অনুরাগীদের সে কথা জানিয়ে দিলেন নায়িকা।
১১:৫৫ ৫ নভেম্বর ২০২১
রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, নিহত ৫
রাজধানীর সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন মারা গেছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকের ওই অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়।
১১:৩৯ ৫ নভেম্বর ২০২১
একাত্তর টিভির হেড অফ নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অফ নিউজ) শাকিল আহমদের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগ এনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থানায় এক নারী মামলাটি দায়ের করেন।
১১:৩০ ৫ নভেম্বর ২০২১
টিকে থাকতে স্কটিশদের মুখোমুখি হচ্ছে ভারত
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর ভারত জিততে পারেনি নিউজিল্যান্ডের সঙ্গেও। আর তাতেই জেগেছিল মেন ইন ব্লুদের ছিটকে যাওয়ার শঙ্কা। তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আসরে টিকে রয়েছে ভারত। আজ তাদের সেমিফাইনালে যাবার আশা বাঁচিয়ে রাখার মিশন।
১১:০৮ ৫ নভেম্বর ২০২১
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়। তিন পদে ৩৪ জনকে নিয়োগ দেবে তারা। আগ্রহীরা আগামী ৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২৩:৫৬ ৪ নভেম্বর ২০২১
অবসর নিয়ে যা জানালেন মাহমুদউল্লাহ
অনেক প্রত্যাশার কথা শুনিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অথচ ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে শেষ পর্যন্ত শূন্য হাতেই দেশে ফিরছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলকে নেতৃত্ব দিতেও মাহমুদউল্লাহ ব্যর্থ ছিলেন। তাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ার এখন প্রশ্নের মুখে।
২২:৩৪ ৪ নভেম্বর ২০২১
নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে এবং আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব কারণ দেশের অর্ধেক জনসংখ্যা নারী।
২২:০৭ ৪ নভেম্বর ২০২১
করোনা চিকিৎসায় এবার মুখে খাওয়ার ওষুধের অনুমোদন
করোনাভাইরাস নিয়ে এবার বড় একটি সুখবর। ‘মলনুপিরাভির’ নামের একটি মুখে খাওয়ার ট্যাবলেট ওষুধ করোনা চিকিৎসায় অনুমোদন পেয়েছে। সর্বপ্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে এই অনুমোদন দেওয়া হলো। এর মাধ্যমে করোনার চিকিৎসা হবে ট্যাবলেটের মাধ্যমেই।
২১:৫২ ৪ নভেম্বর ২০২১
একসঙ্গে পাঁচ বিদ্যালয়ে আবেদন করতে হবে: মাউশি
নতুন বছরে স্কুল ভর্তির আবেদন ফি কমানো হচ্ছে। সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি ২২ টাকা করা হচ্ছে। তবে ১১০ টাকায় একসঙ্গে পাঁচটি বিদ্যালয়ে আবেদন করতে হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে।
২১:৩৬ ৪ নভেম্বর ২০২১
ডিজেল-কেরোসিনের পর দাম বাড়লো এলপিজি গ্যাসেরও
ডিজেল-কেরোসিনের পর গত ২৪ দিনে দুই দফায় রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দুই দফায় ১২ কেজির সিডিলন্ডারপ্রতি দাম বাড়ানো হয়েছে মোট ২৮০ টাকা। সবশেষ আজ গ্রাহক পর্যায়ে কেজিতে সাড়ে ৪ টাকা হারে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা থেকে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০:৪৯ ৪ নভেম্বর ২০২১
আপিল শুনানির আগে মৃত্যুদণ্ডের সংবাদ সঠিক নয়
আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তাঁর কাছে যে তথ্যাদি আছে সেটার সাথে প্রকাশিত খবরের মিল নেই। তিনি বলেন, আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, এ কথাটি কিন্তু সঠিক নয়।
২০:৩৮ ৪ নভেম্বর ২০২১
কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
‘মুজিব বর্ষে শপথ করি, দূর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।
২০:০১ ৪ নভেম্বর ২০২১
পরাজয়ের বৃত্তেই ঘুরপাক খেলো বাংলাদেশ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের মতো পর্দা নামলো বাংলাদেশ দলের। টানা ৬ষ্ঠ বারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম আসরের মূলপর্বে জয়হীন থাকলো টাইগাররা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারেই শেষ হলো লাল-সবুজ জার্সিধারীদের আমিরাত বিশ্বকাপ।
১৯:৪৩ ৪ নভেম্বর ২০২১
উইন্ড অফ নভেম্বর: জাবিতে ৩ দিনব্যাপী চলচ্চিত্রে আন্দোলনের কথা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন চত্বরে চলছে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করেছে, নাম দেওয়া হয়েছে 'উইন্ড অফ নভেম্বর'। প্রদর্শিত হচ্ছে বাছাই করা এমন সব চলচ্চিত্র, যেগুলো গণমানুষের অধিকার আদায়ে ও ইতিহাস জানতে সহযোগী হবে।
১৯:৩২ ৪ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে জেলা যুবলীগের বর্ধিত সভা
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রস্তুতি, চলমান ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা এবং মেয়াদউত্তীর্ণ বিভিন্ন ইউনিটের সম্মেলনের প্রস্তুতি নিয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮:৪৪ ৪ নভেম্বর ২০২১
কমলগঞ্জে পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন
মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুস সালাম নামের এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক নারী। সালাম উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের তেরাব আলীর ছেলে। সে পুলিশ কনস্টেবল পদে চাকরী করে ও আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) গোপনে বিয়ে করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
১৮:২৯ ৪ নভেম্বর ২০২১
কমলগঞ্জে নাজমুল হত্যা : র্যাবের হাতে সিলেট ও যাত্রাবাড়িতে গ্রেফতার ৪ (ভিডিও)
কমলগঞ্জের আলোচিত ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার অন্যতম আসামি বাবর মিয়াসহ চারজনকে ঢাকা এবং সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৭:০৬ ৪ নভেম্বর ২০২১
বড়লেখায় শপথ নিয়েও কথা রাখেননি ১৫ আ. লীগ নেতা!
দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবেন না বলে শপথ করেছিলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ জন। তাদের মধ্যে ১০ জন দলীয় মনোনয়ন পেয়েছেন। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে ১৫ জন ঠিকই বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
১৬:৪৮ ৪ নভেম্বর ২০২১
রাণীশংকৈলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু
‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’- এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।
১৬:৪৪ ৪ নভেম্বর ২০২১
তাহিরপুরে বীজ ও রাসায়নিক সার বিতরণ
তাহিরপুর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, ভুট্টা, সূর্যমুখী ও চিনা বাদাম ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
১৬:৩০ ৪ নভেম্বর ২০২১
১০ রানেই তিন উইকেট হারাল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নেমেছিল সম্মানের জন্য। কিন্তু ম্যাচের পারফর্ম্যান্স বলছে ভিন্ন কিছুই। ১০ রান তুলতেই তিন উইকেট হারাল বাংলাদেশ।
১৬:২৫ ৪ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   947  
-   948  
-   949  
-   950  
-   951  
-   952  
-   953      
- পরবর্তী >    
- শেষ >>    












































