সিলেট বিভাগে নৌকার মনোনয়ন পেলেন যারা
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে. এই নির্বাচনে চেয়ারম্যান পদে সিলেট বিভাগের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল সোমবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তা চূড়ান্ত করা হয়।
১৯:৫৮ ২৬ অক্টোবর ২০২১
সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করবে সরকার
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা চলাকালীন বিভিন্ন অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ করে দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে। এসব জঘন্য কর্মে জড়িত ব্যক্তিদের অনেককেই ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং দ্রুত এদের বিচারের ব্যবস্থা করা হবে। দেশের সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব কিছু করবে।
১৯:০৪ ২৬ অক্টোবর ২০২১
বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। সোমবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়।
১৮:৪২ ২৬ অক্টোবর ২০২১
ভানুগাছ রেলওয়ে স্টেশনে শর্ট সার্কিট, টিকেট বিক্রি বিঘ্নিত
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বৈদ্যুতিক লাইনের মিটারে বাসা বেঁধেছিল চড়ুই পাখি। সে বাসায় ডিম থেকে পাখির ছানা জন্ম নিয়েছিল। আকস্মিকভাবে মঙ্গলবার এ মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে পুরো মিটারটি পুড়ে যায়। সাথে সাথে ভানুগাছ রেলওয়ে স্টেশন বেলা সাড়ে ১২টা থেকে বিদ্যুৎবিহিন হয়ে পড়ে। সাথে সাথে বাসায় থাকা ছানাসহ চুড়ই পাখি পুড়ে মরে যায়। এ অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১২ থেকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে কোন আন্তনগর ট্রেনের টিকেট বিক্রি করা যায়নি।
১৮:২১ ২৬ অক্টোবর ২০২১
কুলাউড়ায় নৌকার মাঝি হলেন যারা
আসন্ন ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোননয়ন বোর্ড তাঁদের ফেসবুক পেইজে কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তালিকা প্রকাশ করে।
১৭:৪৮ ২৬ অক্টোবর ২০২১
বন্দী প্রত্যাবর্তন ও কিছু মানবিক উদ্যোগ (২য় পর্ব)
ভারতে বাংলাদেশ সরকারের ৬ টি মিশন রয়েছে। প্রধান মিশন নয়াদিল্লীতে। ২০১৭ সালের এপ্রিল মাসে আসামের গৌহাটিতে সহকারী হাই কমিশনারের দপ্তর চালু হয়েছে। অপরদিকে বাংলাদেশে ভারতের ৩টি মিশন রয়েছে যার প্রধান মিশন ঢাকা বারিধারাতে। ২০১৮ সালের শেষ দিকে ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর সহকারী হাই কমিশনার পদে গৌহাটি মিশনে যোগদান করলে এই বছরেই আমরা বেশ কিছু বাংলাদেশি নাগরিককে আসামের বিভিন্ন ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত করে দেশে ফেরাতে সক্ষম হই।
১৬:৪৯ ২৬ অক্টোবর ২০২১
পাকিস্তানের জয় উদযাপন করে ভারতে স্কুল শিক্ষিকা বরখাস্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এমন জয়ে উৎসবে মেতেছে দেশটি। এদিকে পাকিস্তানের জয় উদযাপন করে বরখাস্ত হতে হলো ভারতের রাজস্থান প্রদেশের বেসরকারি একটি স্কুল শিক্ষিকাকে।
১৬:৩৯ ২৬ অক্টোবর ২০২১
কবি দিলওয়ার ও উদ্ভিন্ন উল্লাস: প্রসঙ্গ প্রকৃতি (পর্ব ২)
উদ্ভিন্ন উল্লাস (১৯৬৯) কবি দিলওয়ারের প্রকাশিত চতুর্থ গ্রন্থ। জিঞ্জাসা (১৯৫৩) ও ঐক্যতান (১৯৬৪) কবিতা গ্রন্থের পর পূবাল হাওয়া (১৯৬৫) নামের তাঁর পল্লীগীতি ও আধুনিক গানের একটি সংকলন প্রকাশিত হয়। জিঞ্জাসা থেকে উদ্ভিন্ন উল্লাস, সময়ের বিবেচনায় দূরত্ব ষোল বছরের। ভাবে-ভাষায়, উপাদান-উপকরণ সংগ্রহে এবং চিন্তা-চেতনা ও প্রকরণগত দিক দিয়ে এ সময়টাতে কবির মধ্যে বেশ কিছু পরিবর্তন অবশ্যই এসেছে।
১৬:২১ ২৬ অক্টোবর ২০২১
প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে রাজনগরে যুবক গ্রেফতার
প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে রায়হান আহমদ নামে এক যুবককে আটক করেছে মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ।
১৬:১০ ২৬ অক্টোবর ২০২১
ইভ্যালি নিয়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
১৫:৫৬ ২৬ অক্টোবর ২০২১
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একযোগে কাজ করবে
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একযোগে কাজ করবে।
১৫:৩৬ ২৬ অক্টোবর ২০২১
ভালোবাসার মানুষকে বিয়ে করে রাজকুমারীর মর্যাদা হারালেন মাকো
অবশেষে বাগদানের চার বছর পর ভালোবাসার মানুষকে বিয়ে করলেন জাপানের রাজকুমারী মাকো। আর এই জন্য তাকে ছাড়তে হলো রাজকীয় মর্যাদা, পদবী ও সম্পদ।
১৫:২১ ২৬ অক্টোবর ২০২১
বেসরকারি খাতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী
সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতেও উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই অনুরোধ জানান।
১৪:৫৬ ২৬ অক্টোবর ২০২১
৩৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৩তম বিসিএসের প্রিলি, মানতে হবে যেসব নির্দেশনা
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হতে চলেছে। দেশের আটটি বিভাগের ৩৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন করা হবে । সরকারি কর্ম-কমিশন (পিএসসি) সূত্রে এমন তথ্য জানা গেছে।
১৪:২৮ ২৬ অক্টোবর ২০২১
২ নভেম্বর থেকে কুবিতে সশরীরে ক্লাস শুরু, হল খুলছে ২৭ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২ নভেম্বর হতে সশরীরে ক্লাস শুরু হচ্ছে, আর হল খুলে দেওয়া হচ্ছে ২৭ অক্টোবর হতে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
১৩:৫৫ ২৬ অক্টোবর ২০২১
৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: সাধারণ জ্ঞান
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘সাধারণ জ্ঞান’ নিয়ে থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১৩:৩৯ ২৬ অক্টোবর ২০২১
নোয়াখালীর মন্দিরে হামলা: বিএনপি নেতা বুলুসহ জড়িত ১৫
নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১৩:৩৪ ২৬ অক্টোবর ২০২১
খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
বায়োপসির পর কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩:১৮ ২৬ অক্টোবর ২০২১
সিনোফার্মের আরও দেড় লাখ টিকা আসছে বিকেলে
চীন থেকে সিনোফার্মের আরও দেড় লাখ ডোজ টিকা আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশে আসছে। বিকেল ৪টায় টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা উপহার (অনুদান) হিসেবে সিনোফার্মের এ টিকা দেওয়া হচ্ছে।
১৩:০৭ ২৬ অক্টোবর ২০২১
মৌলভীবাজার সদর হাসপাতালের ডা. এনামুল হক গ্রেফতার
নারী নির্যাতন মামলায় মৌলভীবাজার সদর হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক নাক, কান ও গলা রোগ বিষেশজ্ঞ ও সার্জন ডা: এইচ এম এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব- ৯।
১৩:০১ ২৬ অক্টোবর ২০২১
নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
রাজধানী ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
১২:০৫ ২৬ অক্টোবর ২০২১
কেক কেটে খাসি স্টুডেন্ট ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাসি স্টুডেন্ট ইউনিয়ন বাংলাদেশ (কেএসইউ) এর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার (২৫ অক্টোবর) বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সদস্যদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটি উদযাপন করে খাসি স্টুডেন ইউনিয়ন সিলেট শাখার সদস্যরা।
১১:৪১ ২৬ অক্টোবর ২০২১
রেকর্ড গড়ে স্কটল্যান্ডকে হারালো আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানের রেকর্ডগড়া জয় পেয়েছে আফগানিস্তান দল। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং নিজেদের ইতিহাসে আফগানদের সর্বোচ্চ রানের জয়। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৯০ রান তুলে আফগানিস্তান। জবাবে মাত্র ৬০ রানেই অলআউট হয়েছে স্কটল্যান্ড।
১১:১৩ ২৬ অক্টোবর ২০২১
মাদক মামলায় জামিন পেলেন পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে জামিনের আবেদন করেন তিনি।
১০:৫৯ ২৬ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   940  
-   941  
-   942  
-   943  
-   944  
-   945  
-   946      
- পরবর্তী >    
- শেষ >>    













































