শিল্পী তাহেরা চৌধুরী মারা গেছেন
প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী চিত্রশিল্পী ও সেতারশিল্পী তাহেরা চৌধুরী মারা গেছেন। রোববার দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
১৩:৩৫ ১ নভেম্বর ২০২১
‘আইনজীবী ছাড়া কোর্টে দাঁড়ানো ফ্যাশন হয়ে গেছে’
একের পর এক আইনজীবী ছাড়াই প্রার্থীদের সরাসরি মামলার শুনানিতে দাঁড়ানো ফ্যাশনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেন, আগামীকাল থেকে আইনজীবী থাকা সত্ত্বেও কোনো বিচারপ্রার্থী আদালতে দাঁড়ালে ওই আইনজীবীর সনদ বাতিল করে দেওয়া হবে।
১৩:২১ ১ নভেম্বর ২০২১
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ফিরবেন তামিম
চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে তামিম ইকবাল। তবে শিগগিরই মাঠে দেখা যাবে তাকে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই দলে ফিরতে যাচ্ছেন তিনি।
১৩:০৪ ১ নভেম্বর ২০২১
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায়, আরও কমতে পারে
সোমবার (১ নভেম্বর) দেশের উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:৪৫ ১ নভেম্বর ২০২১
স্কুলশিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা পেলেন তাহসান ও তমা
করোনাভাইরাস প্রতিরোধে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
১২:২৯ ১ নভেম্বর ২০২১
অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে এসএসসি পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরীক্ষা শুরুর আগে এ স্তরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ করার চেষ্টা করা হবে।
১২:১১ ১ নভেম্বর ২০২১
কমলগঞ্জে ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় উত্তেজনা
মৌলভীবাজারের কমলগঞ্জে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে এই ঘটনা ঘটেছে।
২৩:৫৩ ৩১ অক্টোবর ২০২১
দেশের দর্শক ও সমগ্র টেলিভিশন অঙ্গনের সুবিধার্থেই ডিজিটাল পদ্ধতি
দেশে টিভি ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হলে টেলিভিশনের দর্শক, মালিক, ক্যাবল অপারেটরসহ সকলেই উপকৃত হবেন বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেই লক্ষ্যে মন্ত্রণালয় থেকে পূর্বে ঘোষিত সময়সীমা অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে এবং গাজীপুর, নারায়ণগঞ্জসহ সকল আদি জেলা শহরে ৩১ ডিসেম্বরের মধ্যে টিভি কেবল নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতিতে রূপায়নের সর্বসম্মত সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন তিনি।
২৩:৩৫ ৩১ অক্টোবর ২০২১
নিউজিল্যান্ডের কাছে ভারতের অসহায় আত্মসমর্পণ
টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১১ রানের মামুলি সংগ্রহ করে ভারত। কম পুঁজি নিয়ে দেশটির বোলাররাও লড়তে পারলেন না। ফলে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ করতে হলো বিরাট কোহলির দল। এ নিয়ে টানা টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের মুখ দেখলো তারা।
২৩:০৯ ৩১ অক্টোবর ২০২১
শেষ হলো জপমালা রানী ‘মা মারীয়ার তীর্থোৎসব’ (ভিডিও)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জপমালা রানী মা মারীয়ার ৩২তম তীর্থোৎসব ২০২১ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ অক্টোবর) উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানের সাধু যোসেফ ধর্মপল্লীতে মা মারীয়ার তীর্থস্থানে ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হয়।
২৩:০১ ৩১ অক্টোবর ২০২১
২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২২ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। রোববার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।
২২:২০ ৩১ অক্টোবর ২০২১
ভারতকে মাত্র ১১০ রানে থামিয়ে দিল কিউইরা
টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে ভারতকে মাত্র ১১০ রানে থামিয়ে দিয়েছে কিউইরা।
২১:৫৩ ৩১ অক্টোবর ২০২১
সিসিকের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে ভারতের ডেপুটি হাইকমিশনার
ভারতীয় দূতাবাসের অর্থায়নে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ।
২১:৩৮ ৩১ অক্টোবর ২০২১
পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ : পিবিআই
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
২১:০৩ ৩১ অক্টোবর ২০২১
শ্রীমঙ্গল আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার (ভিডিও)
শ্রীমঙ্গলে নতুন বাজার এলাকার একটি বোডিং থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্ধারকৃত নারীর নাম মনোয়ারা বেগম (৪০)।
২০:৩৯ ৩১ অক্টোবর ২০২১
বিশ্বকাপ শেষ সাকিবের
বিকেল থেকেই গুঞ্জন উঠেছিল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না সাকিব। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা মিলেছে।
২০:২৬ ৩১ অক্টোবর ২০২১
আমন মৌসুম : ২৭ টাকায় ধান, ৪০ টাকা দরে চাল কিনবে সরকার
চলতি আমন মৌসুমে খোলা বাজার থেকে ২৭ টাকা কেজি দরে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ২৮ টাকা কেজি দরে দেড় লাখ টন গম কেনা হবে।
১৬:৪৭ ৩১ অক্টোবর ২০২১
তারাকান্দায় প্রভাষকের উপর হামলা : শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চান্দপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজুল ইসলাম নাদিমের উপর হামলাকারী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মফিকুল ইসলাম উজ্জলের শাস্তির দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
১৬:৩৪ ৩১ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে কৃষকেরা পেলেন কম্বাইন্ড হারভেস্টর, সার ও বীজ (ভিডিও)
মৌলভীবাজার সদর উপজেলার কৃষকদের মধ্যে সরকারি ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্র, বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৬:০৩ ৩১ অক্টোবর ২০২১
গণমাধ্যমের বিকাশ হলেও লেখার মান বাড়ছে না : তথ্যমন্ত্রী
দেশে গণমাধ্যমের বিকাশ হলেও সাংবাদিকতায় লেখার মান ও বিস্তার ঘটছে না এবং রিপোর্ট বাড়ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি ভালো প্রতিবেদন বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৫:৫২ ৩১ অক্টোবর ২০২১
প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড
চলমান টি-২০ বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ দুইদলই হেরেছে, তাও পাকিস্তানের কাছে। সেই হারের স্মৃতি ভুলে জয়ের সন্ধানে নামছে তারা।
১৫:৩৯ ৩১ অক্টোবর ২০২১
নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে মেয়র হতে চান মনসুরুল হক
নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা গড়তে আসন্ন শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। শনিবার(৩০ অক্টোবর) রাতে শহরের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের হল রুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
১৫:২৩ ৩১ অক্টোবর ২০২১
স্বাস্থ্যের ১৭ নথি গায়েব : ৬ কর্মচারীকে নিয়ে গেছে সিআইডি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭টি নথি গায়েব হওয়ার ঘটনার ছায়া তদন্ত শুরু করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতোমধ্যে মন্ত্রণালয়ের ৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের কার্যালয়ে নিয়ে গেছে তারা।
১৫:০৫ ৩১ অক্টোবর ২০২১
বিয়ে করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও
বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। পাত্রীর নাম পত্রলেখা পাল। তিনিও অভিনয়ের মানুষ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
১৪:৪৪ ৩১ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   933  
-   934  
-   935  
-   936  
-   937  
-   938  
-   939      
- পরবর্তী >    
- শেষ >>    













































