চীনে ট্রেনিং শেষে এখন গ্লোবাল কম্পিটিশনে বাংলাদেশ দল
হুয়াওয়ে সদর দপ্তরের সমন্বয়ে আজ এক অনলাইন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২১-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দেশের আটটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এই কর্মসূচির আওতায় নির্বাচিত সেরা ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা। অনুষ্ঠান বিজয়ীগণ তাঁদের সফল অংশগ্রহণের জন্য প্রশংসিত হন।
২১:৫১ ১৫ নভেম্বর ২০২১
এসএসসি পরীক্ষা : দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৩ হাজার, বহিষ্কৃত ৩
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী। বিকেলে হিসাববিজ্ঞান পরীক্ষা দেননি ৫ হাজার ৮২০ জন পরীক্ষার্থী। এ দুই পরীক্ষায় মোট তিনজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
২১:৪৯ ১৫ নভেম্বর ২০২১
অনলাইনে জলমহাল ইজারা আবেদনের সুবিধা চালু, যেভাবে করবেন আবেদন
ভূমি মন্ত্রণালয় অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের সুবিধা চালু করেছে। আজ সোমবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এজন্য land.gov.bd ভূমিসেবা কাঠামো থেকে অথবা সরাসরি jm.lams.gov.bd ওয়েবসাইটে গিয়ে জলমহাল ইজারার জন্য আবেদন দাখিল করা যাবে। উল্লেখ্য, জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিল এবং ইজারা প্রক্রিয়ার বিস্তারিত উক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।
২১:৩৭ ১৫ নভেম্বর ২০২১
বস্তিবাসীদের করোনার টিকাদান শুরু মঙ্গলবার
মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে বস্তিবাসীদের জন্য করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক।
২১:৩৪ ১৫ নভেম্বর ২০২১
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে ফের আবেদন
এর আগেও একাধিকবার আবেদন করা হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য। কিন্তু অনুমতি মেলেনি। এরমধ্যে আরও একবার উন্নত চিকিৎসার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যেতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এবার আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।
২১:২১ ১৫ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে কমিউনিউটি ক্লিনিক উন্নয়নে করণীয় শীর্ষক পলিসি সংলাপ
মৌলভীবাজারে কমিনিউটি ক্লিনিক বাস্তবতা,সমস্যা,সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন করনীয় শীর্ষক পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দিনব্যাপি জেলা পলিসি ফোরাম এর আয়োজনে এবং পি ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপীয় ই্উনিয়ন, বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়।
২০:৫৭ ১৫ নভেম্বর ২০২১
ভারত ভ্রমণে বাংলাদেশিদের লাগবে না কোয়ারেন্টাইন
বাংলাদেশিদের জন্য ভ্রমণ সুবিধা বর্ধিত করেছে প্রতিবেশি দেশ ভারত। এখন ভারত ভ্রমণে লাগবে না কোয়ারেন্টাইন। ভারতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের আগে থাকতে হবে না ১৪ দিনের কোয়ারেন্টাইনে। তবে এ সুবিধা মিলবে শুধুমাত্র করোনা পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের ক্ষেত্রে। শুধু পৌঁছানোর পর প্রথম ১৪ দিন স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখলেই চলবে।
২০:৩৭ ১৫ নভেম্বর ২০২১
ডিমলায় দুই যুগ পেরিয়ে গেলেও বুড়ি তিস্তার বাঁধ মেরামত হয়নি
দুই যুগ পেরিয়ে গেলেও বুড়িতিস্তা নদীর পূর্বপাশ ঘেষে কচুবাড়ীর দলার বাঁধটি মেরামত করা হয়নি। মেরামত না হওয়ায় নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, দক্ষিন সুন্দর খাতা গ্রামের প্রায় হাজার হাজার বিঘা জমি আমন ধান রোপন করতে পারে না এ এলাকার কৃষকেরা। ফলে প্রতিনিয়ত কৃষকেরা অভাব অনটনের মধ্যে মানবেতর দিনাতিপাত করছে। তাই বাঁধটি দ্রুত মেরামতের দাবী এলাকাবাসীর।
১৯:৫৯ ১৫ নভেম্বর ২০২১
নির্বাচনী সহিংসতায় ছাতকে রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ৫০, আটক ২২
ইউপি নির্বাচনের পর সুনামগঞ্জের ছাতকে সহিংসতা-সংঘর্ষ তুমুল পর্যায়ে পৌঁছায়। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নের আমেরতল গ্রামে আজ সোমবার (১৫ নভেম্বর) রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
১৯:১১ ১৫ নভেম্বর ২০২১
‘এখন আর দেশের বাইরে গিয়ে কথা শুনতে হয়না’
বাংলাদেশের কাউকে এখন আর বাইরে গিয়ে কথা শুনতে হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন আমরা আর পিছিয়ে নেই। বারবার আমাকে ভোট দেওয়ায় দেশের জনগণকে ধন্যবাদ জানাই। এক দশকের ভেতরে বাংলাদেশের পরিবর্তন সারাবিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের কাউকে বাইরে গিয়ে কথা শুনতে হয় না।
১৮:২০ ১৫ নভেম্বর ২০২১
ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতা : রাণীশংকৈলে আটক ৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ভোট কেন্দ্রে সহিংসতার মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৪ নভেম্বর) গভীর রাতে এসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আবুল হোসেন (৪০), শাহ আলম (৬০), আব্দুল হালিম (৩৩) ও মো. হানিফকে (৫০) তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
১৭:৫১ ১৫ নভেম্বর ২০২১
সৌমিত্র চট্টোপাধ্যায়কে হারানোর এক বছর
ভারতের চলচ্চিত্র জগতের এক নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি একাধারে অভিনেতা, কবি, অনুবাদক। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি হলেও, আবৃত্তি শিল্পী হিসেবে সবাই তাকে ভালোবাসে।একসঙ্গে অনেককিছু নিয়েই তিনি ছিলেন অনন্য। ৮৬ বছর বয়সে গত বছর থেমে গেলেন তিনি। তাকে ঘিরে চারপাশের প্রিয় মানুষেরা শতবর্ষ জন্মদিন পালনের যে ইচ্ছেটা পুষে রেখেছিলেন, সেটা আর পূর্ণতা পায়নি।
১৬:৪৯ ১৫ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে করোনায় তিনটি চিতাবাঘের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যে তিনটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। নেব্রাস্কার রাজধানী লিঙ্কনের চিলড্রেন’স জু-তে এই ঘটনা ঘটে। করোনায় মারা যাওয়া ওই তিনটি বাঘের নাম- র্যানি, অ্যাভারেস্ট ও ম্যাকালি।
১৬:১০ ১৫ নভেম্বর ২০২১
সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা : ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে। চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে।
১৫:৫০ ১৫ নভেম্বর ২০২১
আজ রাজকুমারের বিয়ে
আজ সোমবার (১৫ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী পত্রলেখা পাল। তাদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখান থেকে জানা গেছে এই জুটির বিয়ের তারিখ।
১৫:৩২ ১৫ নভেম্বর ২০২১
চাকরি : ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ব্র্যাক এনজিওতে সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি নতুন ব্র্যাক এনজিও জব সার্কুলার 2021 পাওয়ার অপেক্ষায় থাকেন- তাহলে আপনাকে আমাদের পোর্টাল আই নিউজ-এ আপনাকে স্বাগতম। ব্র্যাক সার্কুলার অনুযায়ী বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ-মহিলা উভয় প্রার্থীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। নিচে ব্র্যাক চাকরির বিজ্ঞপ্তি এর ইমেজ ফাইল নিয়োগ সংক্রান্ত সকল নিয়মাবলীর বিস্তারিত তুলে ধরা হলো। সকল বিষয় বিস্তারিত পড়ে এবং বুঝে আবেদন করুন।
১৫:১৮ ১৫ নভেম্বর ২০২১
পাওনা টাকা ফেরত চাওয়ায় খুন হন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা
দিনাজপুরে চাকরির সুবাদে জাকির হোসেনের সঙ্গে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের (৭২) পরিচয় হয়। ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় শহীদের কাছ থেকে ১২ লাখ টাকা ধার নেন জাকির। সেই টাকা ফেরত চাওয়ায় কাল হয় শহীদের।
১৫:১২ ১৫ নভেম্বর ২০২১
স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমালেন জাপানের সাবেক রাজকুমারী
রাজকীয় মর্যাদা, পদবী ও সম্পদ ছেড়ে ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। এবার তিনি স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।
১৪:৪৬ ১৫ নভেম্বর ২০২১
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা
আত্মহত্যা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী। তার নাম চঞ্চল চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মাধবপুর গ্রামে।
১৪:১০ ১৫ নভেম্বর ২০২১
দেশে সরকারি বৃদ্ধাশ্রম ছয়টি
সারাদেশে সরকারি পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছয় বিভাগে ছয়টি শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম) রয়েছে। এগুলো ফরিদপুর, চট্টগ্রাম, রাজশাহী, বাগেরহাট, বরিশাল ও সিলেট জেলায় অবস্থিত।
১৩:৫২ ১৫ নভেম্বর ২০২১
দক্ষ বিদেশীদের নাগরিকত্ব দেবে সৌদি আরব
দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে সৌদি আরব। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার জানানো হয়, এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
১৩:৪৪ ১৫ নভেম্বর ২০২১
ত্বকের যত্নে ডিমের খোসা
ডিম দিয়ে রূপচর্চার কথা শুনেছেন নিশ্চয়ই। কিন্তু আপনি কি জানেন,ত্বকের যত্নে ডিমের খোসাও ব্যবহার হয়। শুনতে অবাক লাগলেও, তথ্যটি সত্যি।
১৩:৩২ ১৫ নভেম্বর ২০২১
জানুয়ারি থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়া
আন্তর্জাতিক যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে।
১৩:৩২ ১৫ নভেম্বর ২০২১
মেজর সিনহা হত্যা মামলা : সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ
মেজর (অব.) সিনহা হত্যা মামলার চলমান বিচারকার্যের মুলতবি সাক্ষ্যগ্রহণের সপ্তম দফা সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (১৫ নভেম্বর) সোয়া ১০টার দিকে এসআই কামাল হোসেনসহ ৬জন সাক্ষী আদালতে হাজিরা দিয়েছেন।
১৩:১৩ ১৫ নভেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   932  
-   933  
-   934  
-   935  
-   936  
-   937  
-   938      
- পরবর্তী >    
- শেষ >>    











































