ঢাকা, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩


আবরার ফাহাদ হত্যা মামলার রায় রোববার

আবরার ফাহাদ হত্যা মামলার রায় রোববার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দেওয়া হবে রোববার (২৮ নভেম্বর)। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করবেন।

শনিবার, ২৭ নভেম্বর ২০২১, ১৩:০০

ইউপি নির্বাচন :  চতুর্থ ধাপে ৪৬৫৭২ প্রার্থীর মনোনয়ন দাখিল

ইউপি নির্বাচন : চতুর্থ ধাপে ৪৬৫৭২ প্রার্থীর মনোনয়ন দাখিল

চতুর্থ ধাপের ৮৪৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ আগামী ২৬ ডিসেম্বর। চতুর্থ ধাপের ইউপি ভোটে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৪৬ হাজার ৫৭২টি মনোনয়ন জমা পড়েছে। 

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ২২:৩৪

খালেদা জিয়ার ভাগ্যে যা আছে হোক : গয়েশ্বর চন্দ্র রায়

খালেদা জিয়ার ভাগ্যে যা আছে হোক : গয়েশ্বর চন্দ্র রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন, বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকার পতনের দাবিতে বিএনপির বেশি জোর দেওয়া উচিত। তিনি বলেন, খালেদা জিয়ার ভাগ্যে যা আছে হোক, সরকার পতনের আন্দোলন করা হোক।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ২১:৫৪

প্রধানমন্ত্রীর মহানুভবতা বুঝতে ব্যর্থ বিএনপি : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর মহানুভবতা বুঝতে ব্যর্থ বিএনপি : তথ্যমন্ত্রী

আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা অনুধাবনে বিএনপি ব্যর্থ হয়েছে এবং একারণে খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো হবে কি না সেটি ভেবে দেখা হবে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ২১:২৮

‘জাপা এখন বিরোধী দল, আগামীতে চিন্তা নির্বাচনে না যাওয়ার’

‘জাপা এখন বিরোধী দল, আগামীতে চিন্তা নির্বাচনে না যাওয়ার’

জাতীয় পার্টি এখন আর সরকারের অংশ নয় বলে মন্তব্য করেছেন দলটির সদ্য নিযুক্ত মহাসচিব মজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, জাপা বিরোধী দল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের অংশগ্রহণ ছিল। কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা আমাদের প্রার্থীর ওপরে হামলা করেছে, পোস্টার ছিঁড়ে ফেলেছে। ফলে আমরা আগামীতে বিএনপির মতো নির্বাচনে না যাওয়ার চিন্তা ভাবনা করছি।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ২০:৫৭

দেশে একদিনে আরও ৩ মৃত্যু, শনাক্ত ২৩৯

দেশে একদিনে আরও ৩ মৃত্যু, শনাক্ত ২৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৩ জনে।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৮:১৫

নটরডেম শিক্ষার্থীর মৃত্যু : ময়লার গাড়ির মূল চালক গ্রেফতার

নটরডেম শিক্ষার্থীর মৃত্যু : ময়লার গাড়ির মূল চালক গ্রেফতার

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির মূলচালক হারুনকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৫:৪৪

খালেদার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভাসানীর মেয়ে

খালেদার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ভাসানীর মেয়ে

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৫:১৭

শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিয়েছে বিআরটিসি

শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিয়েছে বিআরটিসি

হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি। আগামী ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা ৫০ শতাংশ ভাড়ায় যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১৩:৫২

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১২:০১

সারাদেশে ৬.১ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত

সারাদেশে ৬.১ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত

রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার বেশ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। দেশের ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ভূমিকম্প হয়। 

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১১:৩০

বয়সে ছাড় পাচ্ছেন ব্যাংকের চাকরিপ্রার্থীরা

বয়সে ছাড় পাচ্ছেন ব্যাংকের চাকরিপ্রার্থীরা

করোনার কারণে ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ২২:৫৬

সারাদেশের নদী রক্ষায় পদক্ষেপ নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

সারাদেশের নদী রক্ষায় পদক্ষেপ নেয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু ঢাকার চারপাশের নদী নয়, সারাদেশের নদী রক্ষায় পদক্ষেপ নেয়া হয়েছে। নদীগুলো একদিনে দখল হয়নি; এটি দীর্ঘদিনের জট। দ্রুত কোনো কিছু করা সম্ভব নয়। সেগুলো উদ্ধারে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সরকার উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশের মানুষ নদী নিয়ে চিন্তা করছে-এটাই সাফল্য। নদী রক্ষায় সবাইকে সম্পৃক্ত করছি-সেটি সফলতা। বাংলাদেশকে রক্ষা করতে নদীগুলোকে রক্ষা করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নদী ব্যবস্থাপনায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ২১:১৯

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে রাজি না পরিবহন মালিকরা

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে রাজি না পরিবহন মালিকরা

বাসে হাফ পাস বা অর্ধেক ভাড়া নিতে রাজি নন পরিবহন মালিকরা। এ বিষয়ে তাদের সঙ্গে বিআরটিএর বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে এ বৈঠক শুরু হয়। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে শিক্ষার্থীদের হাফ পাসের আলোচনা হলেও পরিবহন মালিকদের দ্বিমতের কারণে কোনো সিদ্ধান্ত আসেনি।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ২০:৩৪

মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত

মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১৬:৩৭

পাকিস্তানের অধিনায়ক-কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

পাকিস্তানের অধিনায়ক-কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বাংলাদেশের মাটিতে পাকিস্তানের জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১৬:১৭

এবার উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

এবার উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু

বুধবার গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার একদিন যেতে না যেতেই এবার রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল যাত্রীর মৃত্যূ হয়েছে। 

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১৬:০২

মূল চালক নয়, ময়লার গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী
নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু

মূল চালক নয়, ময়লার গাড়িটি চালাচ্ছিলেন পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়িচালক রাসেল খান আসলে একজন পরিচ্ছন্নতাকর্মী। তিনি গাড়িটির মূল চালক মো. হারুনের কাছ থেকে চাবি নিয়ে সায়েদাবাদ থেকে গাড়িটি নিয়ে বের হন।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১৫:৪৭

পাকিস্তানের অধিনায়ক-কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পাকিস্তানের অধিনায়ক-কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয় পতাকা নীতিমালা লঙ্ঘন করার অভিযোগে পাকিস্তানের ক্রিকেট টিমের অধিনায়ক মোহাম্মদ বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১৪:২৫

বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে ১০ শতাংশ কোটা বাতিল

বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে ১০ শতাংশ কোটা বাতিল

তালিকা থেকে বাদ পড়া বীর মুক্তিযোদ্ধাদের গেজেটে অন্তর্ভুক্তিতে যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ১০ শতাংশ কোটা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১৩:৫২

সহপাঠীর মৃত্যু : মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান

সহপাঠীর মৃত্যু : মতিঝিলে নটরডেম শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলের শাপলা চত্বরের সামনে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।  

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১২:১৮

চাঁদপুরে বিআরটিসি বাসচাপায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত

চাঁদপুরে বিআরটিসি বাসচাপায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত

চাঁদপুরের কচুয়ায় একটি বিআরটিসি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন দুজন।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১১:৩৭

উন্নয়নশীল দেশের কাতারে পদার্পণ করলো বাংলাদেশ

উন্নয়নশীল দেশের কাতারে পদার্পণ করলো বাংলাদেশ

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণের সুপারিশ অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এর মধ্যদিয়ে অবশেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর শতবার্ষিকী চলমান সময়েই উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করলো বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এই সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১০:৫৫

কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আজ

কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আজ

ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা- এই মূলসুর নিয়ে বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ২৫ নভেম্বর, ২০২১ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল সৈকতে সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নভেম্বর ২০২১ থেকে অক্টোবর ২০২২ পর্যন্ত বছরব্যাপী সারা দেশে সুবর্ণজয়ন্তী উদযাপন করবে কারিতাস বাংলাদেশ যার উদ্বোধন চট্টগ্রাম হতে শুরু হতে যাচ্ছে আগামীকাল।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১০:২৫

ক্ষমতাকে জনতার কল্যাণে ব্যবহার করতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

ক্ষমতাকে জনতার কল্যাণে ব্যবহার করতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ক্ষমতাকে জনতার কল্যাণে ব্যবহার করতে হবে। তা না হলে টিকে থাকা যায় না।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ২৩:৪৩

শত বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ

শত বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে দেশ

বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলার পথেও অনেক বাধা আমাদের অতিক্রম করতে হয়েছে। শত বাধা অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে। সামনে আরও এগিয়ে যেতে হবে।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ২১:৫৫

অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না : তথ্যমন্ত্রী

অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করবেন না। বেগম জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টায় বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে।’ 

বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৯:১২

খালেদা জিয়ার অবস্থা গুরতর, রক্তবমি হচ্ছে : জাফরুল্লাহ

খালেদা জিয়ার অবস্থা গুরতর, রক্তবমি হচ্ছে : জাফরুল্লাহ

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকের মধ্যে বিদেশ পাঠাতে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত গুরুতর, তার রক্তবমি হচ্ছে।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৮:০৮

ভোটে বিশৃঙ্খলা করা মাস্তানদের আগাম গ্রেফতারে সিইসির নির্দেশ

ভোটে বিশৃঙ্খলা করা মাস্তানদের আগাম গ্রেফতারে সিইসির নির্দেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পাড়া-মহল্লায় পাহারা দিয়ে সহিংসতা বন্ধ করা অসম্ভব। নির্বাচনে অংশগ্রহণ করা সব প্রার্থীদের পরিবেশ ভালো রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। এলাকার মাস্তান যারা বিশৃঙ্খলা করতে পারে তাদের আগাম গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছি।

বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৭:০১

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩ জন মারা গেছেন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে। 

বুধবার, ২৪ নভেম্বর ২০২১, ১৬:৩৪

সর্বশেষ
জনপ্রিয়