সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার, ১৮ জুলাই ২০২১, ২২:৪৩
করোনাকালীন সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা মহামারীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে। কেউই খাদ্যের অভাবে থাকবে না।
রোববার, ১৮ জুলাই ২০২১, ২২:০৫
পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামসুল আলম
পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।
রোববার, ১৮ জুলাই ২০২১, ২১:১০
একুশে পদক-২০২২ এর জন্য মনোনয়ন আহ্বান
শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জীবিত ও মৃত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে একুশে পদক-২০২২ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
রোববার, ১৮ জুলাই ২০২১, ২০:১৭
দেশে একদিনে আরও ২২৫ মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১১ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২২৫ জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক বিজ্ঞপ্তিতে আজ রোববার (১৮ জুলাই) এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৮:০০
বেসরকারি ৭৮ হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন
করোনাভাইরাস শনাক্তে দেশের ৭৮ হাসপাতাল-ক্লিনিকে অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন দিয়েছে সরকার। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এই পরীক্ষা করানোর খরচ হবে ৭০০ টাকা।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৭:২৫
বার্ষিক কর্মসম্পাদনে সেরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে সব মন্ত্রণালয় বিভাগের মধ্যে সেরা হয়ে প্রথম পুরস্কার অর্জন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৬:৩৩
‘সবাইকে করোনার ভ্যাকসিন দিতে সরকার উদ্যোগ নিয়েছে’
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে চায় সরকার। এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে সরকার উদ্যোগ নিয়েছে। কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৫:২৩
ঈদের ছুটিতে কাস্টমস হাউজ খোলা থাকবে
ঈদের ছুটিতেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রফতানি কার্যক্রম চালানো যাবে।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৫:১৫
দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা
করোনাভাইরাস প্রতিরোধী চীনের সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার (১৭ জুলাই) রাতে দুটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে টিকাগুলো।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৪:০৪
আট বিভাগেই আজ বৃষ্টি হতে পারে
বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণের শুরুতেই দেশে বাড়ছে বৃষ্টি। আজ পাঁচ বিভাগের অনেক জায়গায় এবং তিন বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৩:৪৮
পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন শামসুল আলম
শপথের পর তার দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১৩:১৭
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি
আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১২:৫৫
সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী আর নেই
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে মারা যান তিনি।
রোববার, ১৮ জুলাই ২০২১, ১২:১২
বিজিবি’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবি’র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) এর বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবি’র নবীন সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
রোববার, ১৮ জুলাই ২০২১, ০০:১০
ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করল বিকাশ
ইভ্যালিসহ ১০টি ই–কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরণের আর্থিক লেনদেন বন্ধ ঘোষণা করেছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ২৩:২৯
নিবন্ধন ছাড়াই টিকা পাচ্ছেন ২৫ লাখ পোশাক শ্রমিক
নিবন্ধন ছাড়াই করোনাভাইরাস প্রতিরোধী টিকা পাবেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। রোববার (১৮ জুলাই) চারটি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ২৩:১৪
রোহিঙ্গা ইস্যুতে আইসিসি প্রসিকিউটরের বাংলাদেশ সফরের সম্ভাবনা
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ২১:৫৮
নিজ নির্বাচনী এলাকায় অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী
নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ২১:৫৮
দেশের উন্নয়নে বিজিবি গুরুত্বপূর্ণ অবদান রাখছে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ দেশের উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিজিবি’র অবদান অনস্বীকার্য।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ২১:৫০
বিজিবি জল-স্থল-আকাশপথে দায়িত্ব গ্রহণ করতে সক্ষম: প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি বলেন, সরকার বিজিবির সাংগঠনিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনে বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত করেছে। বিজিবি আজ জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালনে সক্ষম। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশে-বিদেশে বিজিবির অনেক সুনাম রয়েছে। বিজিবিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ২১:২৫
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৮১ ডেঙ্গু রোগী
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে ৮০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ভর্তি হয়েছেন।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৭:৫৮
দেশে করোনায় আরও ২০৪ মৃত্যু, কমেছে শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার (১৭ জুলাই) এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৭:২৯
কার্যক্রম ও হটলাইন চালু ছিল, আছে: ইভ্যালি
ইভ্যালির কার্যালয়, কার্যক্রম এবং গ্রাহক সেবা কেন্দ্রের হটলাইন চালু ছিল এবং আছে বলে জানিয়েছে ই-কমার্স কোম্পানিটি।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৭:২৫
‘জীবন-জীবিকার তাগিদেই লকডাউন শিথিল’
জনগণের জীবিকা নিশ্চিতে সরকারকে সর্বদা সচেষ্ট থাকতে হয়। তাই জীবন-জীবিকার তাগিদেই লকডাউন শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৭:০৭
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় তিন কোটি টাকা
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। দেশের বৃহৎ এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৪ হাজার পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৬:৪০
‘শোকের মাসের প্রধান কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানো’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের শোকের মাসের প্রধান কর্মসূচি হচ্ছে অসহায়, খেটে খাওয়া, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৫:০৭
তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়বে
দেশের স্থলভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হচ্ছে। তাই আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৪:৪৭
ইভ্যালির চেয়ারম্যান-এমডির দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৪:৩৩
গুলশানে নিজ বাসা থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার
রাজধানীর গুলশানের নিকেতনে এক বাসা থেকে ফারিয়া হায়দার (২১) নামের এক নারী মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার, ১৭ জুলাই ২০২১, ১৪:২৩
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক


















































