অভিজিৎ হত্যা: সব আসামির ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায় হত্যা মামলায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধানসহ সব আসামির বিরুদ্ধে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রায় ঘোষণার তারিখ ঠিক ধার্য রয়েছে। এদিন রায়ে এ মামলায় সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছে রাষ্ট্রপক্ষ।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৩
মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার থেকে ২০ হাজার করা হচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন ভাতা ২০ হাজার টাকা করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৬৬তম সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা জানান সরকারপ্রধান।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৩
২২ ফেব্রুয়ারি আসছে করোনা টিকার দ্বিতীয় চালান
আগামী ২২ ফেব্রুয়ারি দেশে আসছে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দ্বিতীয় চালান।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৫
বিশ্ব শিশু ক্যান্সার দিবস আজ
বিশ্ব শিশু ক্যান্সার দিবস। প্রতিবছর ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। শিশুদের সাধারণত ব্লাড ক্যান্সার বেশি হচ্ছে। তবে নসিকাগ্রন্থি, কিডনি এবং চোখের ক্যান্সারে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যাও কম নয়। এ লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে ক্যান্সার নির্ণয় করা শিশুদের মধ্যে অন্তত ৬০ শতাংশ বেঁচে থাকার লক্ষ্য নির্ধারণ করা হবে
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮
দেশে টিকা নেয়ার পর ৪২৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) টিকা নেওয়া এখন পর্যন্ত ৪২৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় টিকা নেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে মাত্র ৩২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এ পর্যন্ত টিকা নিয়েছেন নয় লাখ ছয় হাজার ৩৩ জন।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৩
আজ ভাসানচরে যাচ্ছেন আরও ২ হাজার রোহিঙ্গা
আজ চতুর্থ দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন আরও ২ হাজার ১০ জন রোহিঙ্গা। সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে যাচ্ছেন এসব রোহিঙ্গারা।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২
চতুর্থ দফায় ৫৫ পৌরসভা নির্বাচনের ফলাফল
সংঘর্ষ, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ, মৃত্যু ও ভোট বর্জনের মধ্য দিয়ে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। এ ধাপে মোট ৫৫টি পৌরসভার মধ্যে ৪৮টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৮
যে দুই প্রার্থী মারামারি করেছেন, খুনের দায় তাদের: ইসি
রোববার ৫৫টি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার প্রাণহানির ঘটনায় প্রার্থীদের দায়ী করে বলেছেন, ভালো ভোট হয়েছে। যে দুই প্রার্থী মারামারি করেছেন, খুনের দায় তাদের।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৭
দেশে টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে
করোনার টিকাদান কার্যক্রমের সপ্তম দিনে মোট ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন টিকা নিয়েছেন। এর দ্বারা দেশে টিকাগ্রহীতার সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। এদিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৩২ জন।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬
৫৫ পৌরসভায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা
শেষ হলো চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোটগ্রহণ। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩১
দেশে করোনায় মারা গেলেন আরও ৮ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২ হাজার ৯০০ টি নমুনা পরীক্ষা নতুন ৩২৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৪
করোনার টিকা নিলেন সেনাবাহিনী প্রধান
করোনাভাইরাসের টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার (১৪ ফেব্রুয়ারি) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টিকা নেন তিনি।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৪
প্রত্যেকের সহজ চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চের (কিমস কেয়ার) ভিত্তিপ্রস্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৩
সস্ত্রীক করোনার টিকা নিলেন মেয়র তাপস
সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে তারা টিকা নেন।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৫
আজ বাংলাদেশের ‘রক্ষাকবচ’ সুন্দরবনকে ভালোবাসার দিন
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবন। প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম প্রশস্ত বনভূমি এটি। আজ ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘সুন্দরবন দিবস’। প্রিয়জনের পাশাপাশি আজ বাংলাদেশের রক্ষাকবচ সুন্দরবনকে ভালোবাসার দিন।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৪
চতুর্থ দফায় ৫৫ পৌরসভায় শুরু হয়েছে ভোটগ্রহণ
চতুর্থ দফায় আজ চলছে ৫৫ পৌরসভার নির্বাচন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ভোটকেন্দ্রগুলোতে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ পৌরসভায় ইভিএমে ও বাকি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা।
রোববার, ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৯
দেশে ষষ্ঠ দিনে করোনার টিকা নিলেন ১৯৪৩৭১ জন
করোনার টিকাদান কার্যক্রমের ষষ্ঠ দিনে মোট ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন। এদিন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৩১জন।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭
চতুর্থ দফায় ভাসানচর যাচ্ছে আরও ৩৬০০ রোহিঙ্গা
চতুর্থ দফায় স্বেচ্ছায় অন্তত ৩ হাজার ৬০০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। রোববার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবির থেকে ভাসানচরে যাবেন তারা।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩১
দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ
দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার সকাল ১০টায় দেশে ফেরেন। এর আগে গত ২৯ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:১০
চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় ভোটগ্রহণ আজ
চতুর্থ ধাপে ৫৫ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার (১৪ ফেব্রুয়ারি)। এগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৮
করোনা: ২৯১ জন শনাক্তের দিনে মৃত্যু ১৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২ হাজার ৮৭১ টি নমুনা পরীক্ষা নতুন ২৯১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১০
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল শেখ হাসিনা সরকার: কাদের
শেখ হাসিনা সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৬
বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশের আগে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় পুলিশের দিকে নেতাকর্মীদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯
রাজধানীতে বিএনপির বিক্ষোভ, জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীরউত্তম’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল। এ সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩
`বেসরকারি হাসপাতালে টিকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি`
বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৯
বিশ্ব বেতার দিবস আজ
বিশ্ব বেতার দিবস আজ। শনিবার (আজ) ‘নতুন বিশ্ব নতুন বেতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হবে বিশ্ব বেতার দিবস-২০২১। বাংলাদেশেও দশমবারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে।
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৭
‘হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, হাইকোর্টের নির্দেশ পেলে আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্ট যদি কোন আদেশ দেন এটিকে বন্ধ করার জন্য, সে ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আমাদের মানতে হবে।
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯
১১ মার্চ পবিত্র শবে মেরাজ
দেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে ১৪৪২ হিজরির রজব মাস গণনা শুরু হবে। পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ১১ মার্চ (২৬ রজব) বৃহস্পতিবার দিবাগত রাতে।
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এছাড়া তিনদিন পর থেকে ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস রয়েছে।
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০
জামিন পেলেন রন হক সিকদার
বাবার মৃত্যুর খবর শুনে দেশে ফিরেছিলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। কিন্তু শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে এরই মধ্যে তাকে জামিনও দিয়েছে আদালত।
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৭
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































