প্রসেনজিতের সঙ্গে মিথিলা, প্রযোজনায় জিৎ
ঢালিউড থেকে টালিউড দুই ইন্ডাস্ট্রিতেই তুমুল ব্যস্ত সময় পার করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এরই মধ্যে এক হালির বেশি সিনেমায় কাজ করে ফেলেছেন। এবার জানা গেছে, কলকাতার আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। যেখানে তিনি অভিনয় করবেন সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে। আর সিনেমাটি প্রযোজনা করছেন আরেক সুপারস্টার জিৎ।
শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ১৫:৪৫
মুক্তি পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি আজ শুক্রবার (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১, ১৪:১৮
বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী এবার ভিকি কৌশল
ডিসকভারি চ্যানেলে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শো-টি যারা দেখেছেন তাদের কাছে বিয়ার গ্রিলস পরিচিত এক মুখ। ভয়ংকর বিপদসংকুল পরিবেশে টিকে থাকার লড়াই করার জন্য তিনি জনপ্রিয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর সিংয়ের মতো নামিদামি তারকাদের গ্রিলসের অনুষ্ঠানে দেখা গেছে। এবার বিয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার সঙ্গী হচ্ছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল।
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ১২:৩৫
বিয়ে করছেন বিদ্যা সিনহা মিম
সকালেই জানিয়েছিলেন রাতে সারপ্রাইজ দেবেন। জীবনের বিশেষ ঘটনার বিষয়ে জানাবেন। সেই অনুযায়ী জানালেনও। বিয়ে করছেন বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে হয়ে গেছে বাগদান।
বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২২:০৪
পুনিতের সমাধি দেখতে প্রতিদিন আসেন ৩০ হাজার মানুষ
ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার। মারা গেছেন গত ২৯ অক্টোবর। তার মৃত্য শোক নামিয়েছে ভারতীয় সিনেমার আঙিনায়। তার মৃত্যুর ১২ দিন কেটে গেছে। কিন্তু এখনো তাকে শ্রদ্ধা জানাতে প্রতিদিন ৩০ হাজার মানুষ ভিড় করছেন তার সমাধিতে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
বুধবার, ১০ নভেম্বর ২০২১, ১৪:৪৩
কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলা
কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছেন শীর্ষ সংগীত তারকা জেমস। বুধবার (১০ নভেম্বর) ঢাকার নিম্ন আদালত মামলাটি গ্রহণ করেন।
বুধবার, ১০ নভেম্বর ২০২১, ১৩:২৪
সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল সিবিআই
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মারা গেছেন ২০২০ সালের ১৪ জুন। পরিবারের দাবি খুন হয়েছেন এই প্রয়াত তারকা। এ নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে বিস্তর তদন্ত চললেও এখন পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদঘাটন সম্ভব হয়নি।
মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১, ১৫:৩৯
নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে আবারও জেলে পাঠালেন পুনম পাণ্ডে
স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আবারও তাকে জেলে পাঠালেন বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। নায়িকার অভিযোগের প্রেক্ষিতে তার স্বামী স্যাম বম্বকে গত রবিবার গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে মুম্বাই পুলিশের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তারা জানায়, পুনম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১, ১১:৫৫
মুক্তির দুই দিনেই ৫০ কোটি আয় করল সূর্যবংশী’
মুক্তির প্রথম দুই দিনেই আয় ৫০ কোটি রুপি ছাড়িয়েছে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত নতুন সিনেমা ‘সূর্যবংশী’। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি শুক্রবার (৫ নভেম্বর) মুক্তি পায়।
সোমবার, ৮ নভেম্বর ২০২১, ১৩:১৫
আরিয়ানকে ‘অপহরণ’ করতে চেয়েছিলেন সমীর!
বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে আটক-গ্রেফতারের পর থেকে আলোচনায় ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। বর্তমানে তিনি এখন নিজেই কাঠগড়ায়। তার বিরুদ্ধে করা হচ্ছে চাঞ্চল্যকর সব অভিযোগ।
রোববার, ৭ নভেম্বর ২০২১, ১৩:৩৭
ছেলের ছবি প্রকাশ্যে আনলেন যশ-নুসরাত
প্রথমবারের মতো ছেলে ঈশান দাশগুপ্তের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। কালিপূজা উপলক্ষে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে ছেলের ছবি শেয়ার করেছেন দুজনে।
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১, ১৫:২২
কলকাতায় কি করছেন পরীমনি?
ওপার বাংলায় গেলেন এই বাংলার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকা থেকে সোজা কলকাতার পাঁচ তারকা হোটেলে। বৃহস্পতিবার কলকাতা পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একসঙ্গে নয়টি ছবি পোস্ট করে অনুরাগীদের সে কথা জানিয়ে দিলেন নায়িকা।
শুক্রবার, ৫ নভেম্বর ২০২১, ১১:৫৫
উইন্ড অফ নভেম্বর: জাবিতে ৩ দিনব্যাপী চলচ্চিত্রে আন্দোলনের কথা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন চত্বরে চলছে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করেছে, নাম দেওয়া হয়েছে 'উইন্ড অফ নভেম্বর'। প্রদর্শিত হচ্ছে বাছাই করা এমন সব চলচ্চিত্র, যেগুলো গণমানুষের অধিকার আদায়ে ও ইতিহাস জানতে সহযোগী হবে।
বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১, ১৯:৩২
নাসিরকে সাবেক প্রেমিকার খোলা চিঠি
ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা দাবি করে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা প্রায়ই আলোচনায় আসেন। তামিমাকে নাসিরের বিয়ের পর তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন যা বেশ আলোচিত ছিলো।
বুধবার, ৩ নভেম্বর ২০২১, ১৪:৫০
৫৬-তে বলিউড বাদশাহ শাহরুখ খান
শাহরুখ খান। কেউ তাকে ডাকে কিং খান, আবার কেউ বলিউড বাদশাহ বলে অভিহিত করে। যে নামেই তাকে অভিহিত করুক না কেন, তিনি নিজের সীমানাকেও ছাড়িয়ে গেছেন।
মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১, ১৪:১৭
করোনায় আক্রান্ত অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর
ভারতে কমতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষ করে টিকা নেওয়ার পর থেকে আক্রান্তের সংখ্যা কমতে কমতে প্রায় শূন্যে নামতে শুরু করেছে। এমন সময় বলিউডে আবার করোনার ধাক্কা। অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর করোনা আক্রান্ত হয়েছেন।
সোমবার, ১ নভেম্বর ২০২১, ২১:৩৩
পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ : পিবিআই
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
রোববার, ৩১ অক্টোবর ২০২১, ২১:০৩
বিয়ে করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও
বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। পাত্রীর নাম পত্রলেখা পাল। তিনিও অভিনয়ের মানুষ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
রোববার, ৩১ অক্টোবর ২০২১, ১৪:৪৪
পরীমনিকে দফায় দফায় রিমান্ড : নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক
চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম অনিচ্ছাকৃত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
রোববার, ৩১ অক্টোবর ২০২১, ১৩:১১
৭৫ এ ‘বাকের ভাই’
সাধারণ এক থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন অসাধারণ এক অভিনেতা। ছাত্রজীবনের বামপন্থি রাজনীতিক থেকে হয়ে উঠেছেন রাষ্ট্রযন্ত্রের অন্যতম একজন সফল মন্ত্রী। তিনি আর কেউ নন, বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর।
রোববার, ৩১ অক্টোবর ২০২১, ১২:৪৮
মা হারালেন কৌশানী মুখার্জি
মা হারালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে কলকাতার একটি হাসপাতালে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১৩:৫৭
জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান
মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার আবেদন করেও জামিন পাচ্ছিলেন না বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কয়েকবার শুনানি হলেও মিলছিল না জামিন। অবশেষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে বোম্বে হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। এর ফলে প্রায় এক মাসের কারাজীবন থেকে মুক্তি পেতে যাচ্ছেন আরিয়ান।
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৯:২৬
আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী রুমানা
অভিনয় ছেড়ে, দেশ ছেড়ে অর্ধযুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করে দেশটিতে স্থায়ীভাবে থাকতে শুরু করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। এটি ছিল তার তৃতীয় বিয়ে। দীর্ঘদিন পর সেই রুমানা এবার ফিরতে চলেছেন রুপালি পর্দায়।
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৬:৪৪
মাদক মামলায় জামিন পেলেন পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে জামিনের আবেদন করেন তিনি।
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১০:৫৯
তামিল সিনেমা ‘কুজাঙ্গল’ অস্কারের দৌড়ে, পাত্তা পায়নি বলিউডও
বিদ্যা বালানের ‘শেরনি’ এবং ভিকি কৌশলের ‘সর্দার উধম’ও পড়েছে পিছনে। ভারত থেকে ২০২২ সালের অ্যাকাডেমি পুরস্কারের (অস্কার) মনোনয়নে যাচ্ছে তামিল ছবি ‘কুজাঙ্গল’। প্রাথমিক বাছাই ১৪টি ছবির ভিড় থেকে এটিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন ১৫ জন বিচারক।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৯:৫৪
বিমানবালার সাজে পরীমনির জন্মদিন উদযাপন
ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন। আর পরীমনির জন্মদিন মানেই নতুন চমক। লাল আর সাদা রঙকে প্রাধান্য দিয়ে হোটেলের সাজসজ্জা চোখ ধাঁধানো। বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিলো জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ‘ফ্লাই উইথ পরীমনি’ অর্থাৎ ‘পরীমনির সঙ্গে ওড়ো’। বিমানবালার সাজে এবারের জন্মদিন উদযাপন করলেন পরীমনি।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৫:১৪
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর বড় ভাই মাহমুদ সাজ্জাদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ২১:৩০
অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন
নন্দিত অভিনেতা মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৬:২৫
শামসুন্নাহার স্মৃতি যেভাবে হয়ে উঠলেন পরীমনি
প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। পরীমনি নামেই সবাই চেনে তাকে। ডানা কাটা পরী কিংবা শুধু-ই পরী নামে ভক্তরা ডাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমনির ভেরিফাইড পেইজে ৯৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় রয়েছে পরীমনির নাম।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৪:২১
একজন হানিফ সংকেত
দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত। তিনি একাধারে পরিচালক, উপস্থাপক, লেখক ও প্রযোজক। তার পরিচালিত ও উপস্থাপিত বিটিভির বিনোদন ও সামাজিক সচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এখনও জনপ্রিয়তার শীর্ষে।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১৬:৩৩
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ




















































