নিজস্ব প্রতিনিধি
ডিউটিতে ফিরেই একদিনে অর্ধলাখ টাকা জরিমানা আদায় করলেন সেই টিটিই
রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সারাদেশে তোলপাড় সৃষ্টি করা সেই টিটিই শফিকুল ইসলাম আবারও ফিরেছেন তাঁর ডিউটিতে। ট্রেনের ডিউটিতে প্রথম দিনেই তিনি অর্ধলাখ টাকা জরিমানা আদায় করে সরকারি খাতে জমা দিয়েছেন। বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর মঙ্গলবার (১০মে) কাজে যোগ দিয়ে ২৪ ঘণ্টায় দুই ট্রেন থেকে ৪৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন তিনি।
বরখাস্তের ৪ দিন পর মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে টিটিই হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। চিলাহাটি থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে টিকিট চেক করতে করতে আবার ফিরে আসেন। ওইদিন দিবাগত রাতে ঈশ্বরদীতে পৌঁছান। দুটি ট্রেন থেকে প্রায় অর্ধলাখ টাকা আদায় করে তিনি সরকারি খাতে জমা দেন।
- আরও পড়ুন- ১ হাজার টাকার নোট অচলের খবর গুজব
উল্লেখ্য, রোববার (৮ মে) রেলমন্ত্রীর ৩ আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামকে দায়িত্বে পুনর্বহাল করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিআরএম) শাহীদুল ইসলাম এ আদেশ দেন। একইসঙ্গে তদন্ত কাজ অব্যাহত আছে বলে ডিআরএম জানিয়েছেন।
টিটিই শফিকুল বলেন, ‘রেলমন্ত্রী স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমার বরখাস্তাদেশ প্রত্যাহারের আদেশ দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আন্তরিকতা ও সততার সঙ্গে আগামী দিনেও দায়িত্ব পালন করবো।’
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজ ভিডিও
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে
জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























