শাবিপ্রবি প্রতিনিধি
ঢাবির বিজ্ঞান ইউনিটের পরিক্ষায় শাবিতে অংশ নেবেন ৩০৫১জন
আগমীকাল শুক্রবার (১২ মে) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে অংশ নিচ্ছেন ৩ হাজার ৫১ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১১ মে) শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ইতোমধ্যে পরীক্ষার সিটপ্লান হয়ে গেছে, এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন এ, সি, ডি, ই এবং আইআইসিটি ভবনে অনুষ্ঠিত হবে। এতে ৩ হাজার ৫১ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে, ১২ মে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শনিবার (১৩ মে) ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
আইনিউজ/ইউএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























