খালেদুল হক, কুবি প্রতিনিধি
কুবি কেন্দ্রে গুচ্ছের `খ` ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার ( ২০ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষার 'খ' ইউনিটের পরীক্ষা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৪ টি একাডেমিক ভবন ও বাহিরে ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে অংশগ্রহণ করে ৬ হাজার ৯৬২ জন। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলে।
'খ' ইউনিটের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, প্রতিবারের মতো এবারো ভালোভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশাকরি আমরা সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন মিলে টিম হিসেবে কাজ করছি। এপর্যন্ত আমরা কোনো উদ্ভূত পরিস্থিতির অভিযোগ পাইনি। আশাকরি আমরা সবকিছু সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ২৭ মে বিজ্ঞান বিভাগের এবং ৩ জুন ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে

























